Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
আমদানির ঘোষণায় পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2025, 05:50 pm
Last modified: 14 August, 2025, 06:05 pm

Related News

  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য

আমদানির ঘোষণায় পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে

শ্যামবাজার পেঁয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ বলেন, ‘উৎপাদন যতই হোক, প্রতিবছরই ২০-২৫ শতাংশ পেঁয়াজ সংকট থাকে। এটা ৩০-৩৫ বছর ধরে আমি দেখে আসছি।’
টিবিএস রিপোর্ট
14 August, 2025, 05:50 pm
Last modified: 14 August, 2025, 06:05 pm
প্রতীকী ছবি। ফাইল ফটো

পাইকারি পর্যায়ে প্রতিকেজি পেঁয়াজের দাম অন্তত ১০ টাকা কমেছে। হুহু করে বাড়তে থাকা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আমদানির অনুমতি দেওয়ার ঘোষণার পরপরই এ দাম কমে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, গত মঙ্গলবার (১২ আগস্ট) আমদানির ঘোষণা দেওয়ার পর থেকেই আড়তগুলো ক্রেতা সংকটে ভুগছে।

ঢাকার অন্যতম বৃহৎ পাইকারি বাজার শ্যামবাজারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রতিকেজি পেঁয়াজ মানভেদে ৬২-৬৫ টাকায় বিক্রি হয়েছে। অথচ দুই দিন আগেও দাম ছিল কেজিপ্রতি ৭৫ টাকা।

শ্যামবাজার পেঁয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ বলেন, 'দুই দিন ধরে বাজারে ক্রেতা নেই। আজ (বৃহস্পতিবার) তো একেবারে খালি। আমদানির খবরে খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে।'

তিনি আরও বলেন, 'উৎপাদন যতই হোক, প্রতিবছরই ২০-২৫ শতাংশ পেঁয়াজ সংকট থাকে। এটা ৩০-৩৫ বছর ধরে আমি দেখে আসছি। প্রায় ৭-৮ মাস দেশি পেঁয়াজ দিয়েই চাহিদা পূরণ হয়েছে। একারণে যখন কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ে, তখন যার ১০ কেজি লাগবে সে আরও দাম বাড়ার ভয়ে ২০ কেজি কিনতে চায়। একারণেই সংকট তৈরি হয়।'

এদিকে কারওয়ানবাজারেও পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা কমেছে। বর্তমানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০-৭২ টাকায়, যা দুই দিন আগে ছিল ৭৫-৮০ টাকা।

কারওয়ানবাজারের পাইকারি বিক্রেতা বাবুল মিয়া বলেন, 'আমদানির খবরে গতকাল (১৩ আগস্ট) থেকে বিক্রি কমে গেছে। আজকেও বিক্রি নেই। আমদানির অনুমোদন দেওয়া হলেও আমদানির পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে।'

যদিও খুচরা বাজারে এখনো এর প্রভাব পড়েনি। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। দুই সপ্তাহ আগে যার দাম ছিল ৬০-৬৫ টাকা। তারও আগে দীর্ঘদিন ৫৫-৬০ টাকায় বিক্রি হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত মৌসুমে ৩৮ লাখ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয়েছে ৪২ লাখ টনের বেশি। এর মধ্যে ২৫ থেকে ৩০ শতাংশ পোস্ট হারভেস্ট লস হয়েছে।

গত মৌসুমে কৃষকদের উৎপাদন খরচ ছিল কেজিপ্রতি ৩৫ থেকে ৪৮ টাকা।

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ আমদানি / পেঁয়াজ উৎপাদন / পাইকারি বাজার / কারওয়ান বাজার / কৃষি মন্ত্রণালয় / টিসিবি / কৃষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতা
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net