Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
পেঁয়াজ নিয়ে এবার যেভাবে ভারতীয় রপ্তানিকারকদের ‘কাঁদাচ্ছে’ বাংলাদেশ

আন্তর্জাতিক

দ্য ইকোনমিক টাইমস
28 November, 2025, 06:10 pm
Last modified: 28 November, 2025, 07:48 pm

Related News

  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

পেঁয়াজ নিয়ে এবার যেভাবে ভারতীয় রপ্তানিকারকদের ‘কাঁদাচ্ছে’ বাংলাদেশ

ভারতীয় রপ্তানিকারকদের দাবি, ভারত থেকে অবৈধভাবে পাচার হওয়া পেঁয়াজ বীজ ব্যবহার করে তাদের ঐতিহ্যবাহী ক্রেতা দেশগুলো এখন নিজেরাই পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। এটি ভারতের পেঁয়াজ বাণিজ্যের আধিপত্যে বড় আঘাত হানছে।
দ্য ইকোনমিক টাইমস
28 November, 2025, 06:10 pm
Last modified: 28 November, 2025, 07:48 pm
প্রতীকী। ফাইল ছবি: সংগৃহীত

ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম একদম তলানিতে, তবুও দেশটির পেঁয়াজ রপ্তানিতে ভাটা পড়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা এই দুরবস্থায় হতবাক হলেও এর নেপথ্যে মূল কারণ হিসেবে উঠে আসছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রচেষ্টা।

নয়াদিল্লি অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানিতে বারবার নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ এখন বিকল্প উৎস হিসেবে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকেছে। ফলে ভারতের দীর্ঘদিনের এই একচ্ছত্র আধিপত্য এখন হুমকির মুখে।

ভারতের বিশেষজ্ঞরা বলছেন, একসময় ভারত থেকে রপ্তানিকৃত মোট পেঁয়াজের প্রায় এক-তৃতীয়াংশই কিনত বাংলাদেশ। অথচ গত আট মাসে বাংলাদেশ নামমাত্র পেঁয়াজ আমদানি করেছে। যদিও ভারতের তুলনায় ঢাকার বাজারে পেঁয়াজের দাম প্রায় তিনগুণ বেশি। শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবও গত এক বছরে ভারত থেকে খুব সামান্যই পেঁয়াজ কিনেছে।

ভারতীয় রপ্তানিকারকদের দাবি, ভারত থেকে অবৈধভাবে পাচার হওয়া পেঁয়াজ বীজ ব্যবহার করে তাদের ঐতিহ্যবাহী ক্রেতা দেশগুলো এখন নিজেরাই পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। এটি ভারতের পেঁয়াজ বাণিজ্যের আধিপত্যে বড় আঘাত হানছে।

হর্টিকালচার প্রোডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এইচপিইএ) সাবেক প্রধান ও প্রবীণ পেঁয়াজ রপ্তানিকারক অজিত শাহ বলেন, 'আমরা এতদিন আমাদের পণ্যের মানের জন্য বাড়তি দাম দাবি করতে পারতাম। কিন্তু দীর্ঘ সময় আমরা যখন বাজারে ছিলাম না, তখন আমাদের ক্রেতারা বিকল্প সরবরাহকারী খুঁজে নিয়েছে। এখন তারা আর মানের তুলনা করে না, বরং প্রতিযোগীদের সঙ্গে আমাদের দামের তুলনা করে।'

রপ্তানি নিষেধাজ্ঞার প্রভাব

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানিতে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল। এর আগেও ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ছয় মাস এবং ২০২০ সালের সেপ্টেম্বর থেকে পাঁচ মাসের জন্য রপ্তানি নিষিদ্ধ ছিল।

এই ঘন ঘন নিষেধাজ্ঞার ফলে যেসব বাজার ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীল ছিল, সেখানে পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। ২০২০ সালে ভারতের পেঁয়াজ রপ্তানি নীতির ঘন ঘন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ একটি কূটনৈতিক নোটও পাঠিয়েছিল। বর্তমানে বাংলাদেশ সরকার নিজস্ব কৃষকদের সুরক্ষা দিতে এবং স্থানীয় উৎপাদন বাড়াতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না।

পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ৭.২৪ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা ওই বছর ভারতের মোট ১৭.১৭ লাখ টন রপ্তানির ৪২ শতাংশ ছিল। অথচ ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়কালে ভারত বাংলাদেশে মাত্র ১২,৯০০ টন পেঁয়াজ রপ্তানি করতে পেরেছে। ভারতের কেন্দ্রীয় সরকার মনে করছে, ঢাকার বর্তমান রাজনৈতিক পটপরিবর্তন ভারতীয় পেঁয়াজ চালানের প্রতি এই অনাগ্রহের কারণ হতে পারে।

তবে রপ্তানিকারকরা ভিন্ন কথা বলছেন। তাদের মতে, অভ্যন্তরীণ দামের ওপর ভিত্তি করে বারবার রপ্তানি নীতি পরিবর্তন করার কারণেই ভারতের দীর্ঘদিনের ক্রেতারা অন্য দেশের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ ট্রেডের গভর্নিং কাউন্সিলের সদস্য পাশা প্যাটেল বলেন, 'আমরা শুধু আমাদের অনেক ঐতিহ্যবাহী ক্রেতাই হারাইনি, বরং তারা ভারতীয় পেঁয়াজ বীজ ব্যবহার করে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে শুরু করেছে।' উল্লেখ্য, কৃষকদের বিক্ষোভের পর মহারাষ্ট্র সরকার গঠিত পেঁয়াজ নীতি কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

সৌদি আরব ও অন্যান্য বাজারের চিত্র

রপ্তানিকারকরা জানান, সৌদি আরবও প্রায় এক বছর ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে খোঁজ নেওয়া হলে রপ্তানিকারকরা জানান, সৌদি কর্তৃপক্ষ ভারতীয় রপ্তানিকারকদের আমদানির অনুমতিপত্র দেওয়া বন্ধ করে দিয়েছে।

এইচপিইএ সরকারকে জানিয়েছে, 'সৌদি কর্তৃপক্ষ বলছে যে তারা স্থানীয় ফলনের পাশাপাশি ইয়েমেন ও ইরান থেকে প্রতিযোগিতামূলক দামে পেঁয়াজ পাচ্ছে।'

অন্যদিকে ফিলিপাইনও এখন কেবল তখনই ভারত থেকে পেঁয়াজ কেনে, যখন চীন থেকে আমদানি করা সম্ভব হয় না। ২০২০-২১ সালে ভারত সৌদি আরবে ৫৭ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা পরবর্তী বছরগুলোতে ক্রমশ কমে ২০২৫-২৬ সালে মাত্র ২২৩ টনে নেমে এসেছে।

বীজ পাচার ও রপ্তানিকারকদের উদ্বেগ

প্রতিবেশী দেশগুলো এখন ভারতীয় বীজ ব্যবহার করেই ভারতীয় পেঁয়াজের ওপর নির্ভরতা কমাচ্ছে। এই পরিস্থিতিতে রপ্তানিকারকরা প্রতিযোগী দেশগুলোতে পেঁয়াজ বীজ রপ্তানি নিষিদ্ধ করার জন্য হর্টিকালচার কমিশনারের কাছে দাবি জানিয়েছেন।

এইচপিইএ-এর ভাইস প্রেসিডেন্ট বিকাশ সিং বলেন, 'বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো ভারতীয় পেঁয়াজ বীজ ব্যবহার করে পেঁয়াজ উৎপাদন করছে। এই প্রবণতা ভারতীয় কৃষকদের জন্য এক গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। চীন ও পাকিস্তানেও ভারতীয় পেঁয়াজ বীজের ব্যাপক চাহিদা রয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজ আমদানি / রপ্তানি / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net