Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
বাজার নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2025, 09:20 pm
Last modified: 06 December, 2025, 09:23 pm

Related News

  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • বিশ্বজুড়ে বিলাসী খাবারের বাজার এখন চীনের দখলে

বাজার নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি

বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 December, 2025, 09:20 pm
Last modified: 06 December, 2025, 09:23 pm
ছবি: সংগৃহীত

দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল রোববার থেকে এই আমদানির অনুমতি বা ইমপোর্ট পারমিট (আইপি) প্রদান করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে প্রতিদিন মাত্র ৫০টি করে আইপি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

আমদানিকারকদের যোগ্যতার বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ০১ আগস্ট ২০২৫ থেকে অদ্যাবধি যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, কেবল তারাই পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে একজন আমদানিকারক মাত্র একবারই আবেদনের সুযোগ পাবেন।

বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

হঠাৎ করেই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৫০ টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

খুচরা বিক্রেতারা জানান, বাজারে দেশি পুরোনো পেঁয়াজের মজুদ শেষের দিকে। অন্যদিকে নতুন আগাম বা মুড়িকাটা পেঁয়াজ এখনো বাজারে পুরোপুরি আসতে শুরু করেনি। এছাড়া এতদিন পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ থাকায় সরবরাহে ঘাটতি দেখা দেয়। ফলে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেই সরকার সীমিত পরিসরে আমদানির সিদ্ধান্ত নিলো।

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ আমদানি / বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • বিশ্বজুড়ে বিলাসী খাবারের বাজার এখন চীনের দখলে

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net