Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2026, 06:50 pm
Last modified: 21 February, 2026, 06:53 pm

Related News

  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • রমজানে সহজে পণ্য কেনার সুবিধা দিতে সারা দেশে ৪৫০ ট্রাকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি

টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী

মন্ত্রী বলেন, “টিসিবির পণ্য সরবরাহ একটি সার্ভিস। এটি যেন জনআকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ হয়, সেটি আমরা নিশ্চিত করব।”
টিবিএস রিপোর্ট
21 February, 2026, 06:50 pm
Last modified: 21 February, 2026, 06:53 pm
ছবি: টিবিএস

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনগুলোতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করা হবে। এজন্য ওয়ার্ড প্রতি এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করা হবে। তারা টিসিবির কার্যক্রম যেন সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন হয় এবং কোনো ধরনের অনিয়ম না হয়, সেটি নিশ্চিত করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, "টিসিবির পণ্য সরবরাহ একটি সার্ভিস। এটি যেন জনআকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ হয়, সেটি আমরা নিশ্চিত করব।"

পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, সিলেট মহানগর বিএনপির নেতা রেজাউল হাসান কয়েস লোদী, নাসিম হোসেন ও এমদাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষে সরকার রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। এই কার্যক্রমের আওতায় ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাচ্ছে। বর্তমানে ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি ও সাতটি বিভাগীয় এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম চলছে। আগামী ১২ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

ভ্রাম্যমাণ ট্রাকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে এক-দুই কেজি খেজুর কিনতে পারছেন। রোজায় প্রতি কেজি ছোলা ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা ও মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

টিসিবি / টিসিবির পণ্য / নাগরিক প্রতিনিধি / বাণিজ্য মন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • রমজানে সহজে পণ্য কেনার সুবিধা দিতে সারা দেশে ৪৫০ ট্রাকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net