Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
রমজানে সহজে পণ্য কেনার সুবিধা দিতে সারা দেশে ৪৫০ ট্রাকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2026, 01:35 pm
Last modified: 16 February, 2026, 01:40 pm

Related News

  • রমজানে সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী
  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার

রমজানে সহজে পণ্য কেনার সুবিধা দিতে সারা দেশে ৪৫০ ট্রাকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি

সারাদেশে প্রায় ৫৫ লাখ পরিবারের বেশি মানুষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্ধারিত মূল্যে টিসিবি থেকে পণ্য পেয়ে থাকেন।
টিবিএস রিপোর্ট
16 February, 2026, 01:35 pm
Last modified: 16 February, 2026, 01:40 pm
প্রতীকী ছবি: রাজীব ধর/টিবিএস/ফাইল

পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় পণ্য সহজে কিনতে পারে, সে লক্ষ্যে বিশেষ বিক্রয় কর্মসূচি হাতে নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাষ্ট্রীয় এই বাণিজ্যিক সংস্থা তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত পণ্য সরবরাহ করার জন্য সারাদেশে ৪৫০টি ট্রাকে আগামীকাল থেকে পাঁচটি পণ্য বিক্রি শুরু করবে।

টিসিবির উপ-পরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ট্রাক সেলের মাধ্যমে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। একটি প্যাকেজে থাকবে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা এবং আধা কেজি খেজুর। একজন ক্রেতাকে পুরো প্যাকেজ কিনতে হবে। একটি ট্রাকে ৪০০ ক্রেতার কাছে বিক্রির মতো পণ্য থাকবে। এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।'

এর পাশাপাশি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রির কার্যক্রমও চলবে।

উল্লেখ্য, সারাদেশে প্রায় ৫৫ লাখ পরিবারের বেশি মানুষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্ধারিত মূল্যে টিসিবি থেকে পণ্য পেয়ে থাকেন।

তবে ট্রাক সেল ও ফ্যামিলি কার্ডের পণ্যের দামের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ট্রাক সেলে প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি করা হবে ১১৫ টাকায়, প্রতি কেজি চিনি ৮০ টাকায়, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় এবং প্রতি কেজি ছোলা ও খেজুর ১৬০ টাকায়।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য কিনলে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি কেজি ছোলা ও খেজুর ১৬০ টাকায় বিক্রি হবে।

Related Topics

টপ নিউজ

টিসিবি / রমজান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • রমজানে সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী
  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net