Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
দুর্বার হৃদয়কে জাতীয় দলে চান রাজিন সালেহ

খেলা

টিবিএস রিপোর্ট
02 February, 2023, 06:25 pm
Last modified: 02 February, 2023, 06:33 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

দুর্বার হৃদয়কে জাতীয় দলে চান রাজিন সালেহ

পাওয়ার হিটিংয়ে অভাবনীয় উন্নতি করে নিজেকে বদলে ফেলা তৌহিদ হৃদয় এবারের বিপিএলের সবচেয়ে বড় বিস্ময়। মাঝে চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে প্রতিটি ম্যাচে সিলেটকে পথ দেখিয়েছেন তিনি, চোখ ধাঁধানো শটে খেলেছেন ঝলমলে সব ইনিংস।
টিবিএস রিপোর্ট
02 February, 2023, 06:25 pm
Last modified: 02 February, 2023, 06:33 pm

দুটি যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। প্রথম মিশন মনে রাখার মতো হয়নি, তবে পরেরবার বিজয়ের মালা গলায় ওঠে তৌহিদ হৃদয়ের। দলের সঙ্গে দেশে ফিরে পান বীরোচিত সংবর্ধনা। হৃদয়ের গল্পটা অবশ্য ওই পর্যন্তই। অথচ তার বেশ কয়েকজন সতীর্থের অভিষেক হয়ে গেছে জাতীয় দলের, আশেপাশে আছেন আরও কয়েকজন। 

একই দলের সদস্য হলেও বিশেষভাবে কোথাও বিবেচনায় ছিলেন না হৃদয়। অবশেষে বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় ২২ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে আসা হৃদয়কে জাতীয় দলে সুযোগ দেওয়ার সময় হয়েছে বলে মনে করেন বিপিএলের দলটির প্রধান কোচ রাজিন সালেহ। 

পাওয়ার হিটিংয়ে অভাবনীয় উন্নতি করে নিজেকে বদলে ফেলা হৃদয় এবারের বিপিএলের সবচেয়ে বড় বিস্ময়। মাঝে চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে প্রতিটি ম্যাচে সিলেটকে পথ দেখিয়েছেন তিনি, চোখ ধাঁধানো শটে খেলেছেন দুর্বার সব ইনিংস। চোট কাটিয়ে ফিরে ছন্দ পাচ্ছিলেন না, তবে স্বরুপে ফিরতেও দেরি হয়নি। সিলেটের সর্বশেষ ম্যাচে ঝলমলে ইনিংস খেলে আবারও জানান দিয়েছেন নিজের উপস্থিতি।

আঙুলের চোটের কারণে দুটি ম্যাচে খেলা হয়নি হৃদয়ের। বাকি আট ম্যাচের ৭ ইনিংসে ব্যাটিং করে ৪টি হাফ সেঞ্চুরিসহ ৪১.১৪ গড় ও ১৪৯.২২ স্ট্রাইক রেটে ২৮৮ রান তুলেছেন সিলেটের টপ অর্ডার এই ব্যাটসম্যান, যা এখন পর্যন্ত আসরের ষষ্ট সর্বোচ্চ। সাত ইনিংসে ব্যাট করে চারটিতে হাফ সেঞ্চুরি, আর প্রতিটিই 'ইম্প্যাক্টফুল' ইনিংস। তাই তো চার ম্যাচেই তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।   

হাফ সেঞ্চুরির পর হৃদয়ের উদযাপন। ছবি: সিলেট স্ট্রাইকার্স

সামর্থ্যে বলিয়ান এমন একজন ক্রিকেটারকে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন রাজিন সালেহ। সিলেটের কোচের দায়িত্বে থাকা জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান বৃহস্পতিবার বলেছেন, 'তৌহিদ হৃদয় অবশ্যই ভালো খেলছে। এই টুর্নামেন্টে চারটি ফিফটি করেছে। যেহেতু এখানে ভালো ফর্মে আছে, ভালো টাচে আছে, তাকে নিয়ে বাংলাদেশের চিন্তা-ভাবনা করা উচিত। আমি অনেক আত্মিশ্বাসী যে, সে বাংলাদেশ দলের হয়ে ভালো খেলতে পারবে আন্তর্জাতিক ক্রিকেটে।'

২০২০ যুব বিশ্বকাপ জয়ী দলের চারজন ইতোমধ্যে জাতীয় দলের অংশ হয়ে গেছেন। শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শামীম হাসান পাটোয়ারী ও পারভেজ হোসেন ইমনের গায়ে উঠেছে জাতীয় দলের জার্সি। এর মধ্যে শরিফুলের তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে। টেস্টে বিবেচনা করা হয় জয়কে। বাকি দুজন খেলেছেন টি-টোয়েন্টি। 

এ ছাড়া জাতীয় দলের আশেপাশেই আছেন রকিবুল হাসান, আকবর আলী, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপুরা। এবার তালিকায় যোগ হলো হৃদয়ের নামও, আর সেটা জোরেসোরেই। এবারের বিপিএলের প্রথম চার ম্যাচ দিয়েই আলোচনায় জায়গা করে নেওয়া হৃদয়কে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বিবেচনা করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Related Topics

টপ নিউজ

তৌহিদ হৃদয় / রাজিন সালেহ / সিলেট স্ট্রাইকার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net