Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ইমরুলের বাবার মৃত্যুতে ক্রিকেটারদের শোক

খেলা

টিবিএস রিপোর্ট
20 April, 2020, 03:25 pm
Last modified: 20 April, 2020, 03:32 pm

Related News

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • খালেদা জিয়ার মৃত্যু: গুলশান কার্যালয়ে এসে ‘শোক বইয়ে’ স্বাক্ষর বিদেশি কূটনীতিকদের
  • খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ ও সরকারপ্রধানদের শোক
  • 'অপূরণীয় ক্ষতি': খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ শেখ হাসিনার

ইমরুলের বাবার মৃত্যুতে ক্রিকেটারদের শোক

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় ইমরুলের বাবাকে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি।
টিবিএস রিপোর্ট
20 April, 2020, 03:25 pm
Last modified: 20 April, 2020, 03:32 pm

জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা মোহাম্মদ বানি আমীন মারা গেছেন। তার মৃত্যুতে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই শোক জানিয়েছেন। ইমরুলের বাবার প্রতি শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অনেক ক্রিকেটার।

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় ইমরুলের বাবাকে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি। মৃত্যুকালে ইমরুলের বাবার বয়স হয়েছিল ৬০ বছর। মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রায় এক মাস হাসাপাতালে ভর্তি ছিলেন বানি আমীন।

ইমরুলের বাবার মৃত্যুতে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, 'জাতীয় দলের ক্রিকেটার এবং আমার দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েসের বাবা মোঃ বানি আমীন গতকাল রাতে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশত নসীব করুন। ইমরুলের পরিবারের সদস্যদের প্রতি রইল আমার গভীর সমবেদনা।'

ইমরুল কায়েস ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাতীয় দলের অভিজ্ঞ উইরেকটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, 'নিশ্চয় আমাদের প্রতিপালক আল্লাহ এবং আমরা তার কাছেই ফিরে যাব। আমাদের অতি আপন ইমরুলের বাবা মারা গেছেন। ইমরুল ও তার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। এই সময়ে পরিবারকে শক্তি দান করুন হে মহান সৃষ্টিকর্তা।'  

সাকিব আল হাসান লিখেছেন, 'আমাদের ভাই ও সতীর্থ ইমরুল কায়েসের বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।'

পেসার রুবেল হোসেন লিখেছেন, 'বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।' ইমরুলের বাবার মুত্যুতে শোক জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। 

Related Topics

ইমরুল কায়েস / ক্রিকেটার / শোক প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • খালেদা জিয়ার মৃত্যু: গুলশান কার্যালয়ে এসে ‘শোক বইয়ে’ স্বাক্ষর বিদেশি কূটনীতিকদের
  • খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ ও সরকারপ্রধানদের শোক
  • 'অপূরণীয় ক্ষতি': খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ শেখ হাসিনার

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net