Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
পাঁচ রাত হাঁটার পর যেভাবে দেখা মিলল বিরল বনরুইয়ের

ফিচার

আদনান আজাদ
15 January, 2023, 09:30 pm
Last modified: 15 January, 2023, 09:29 pm

Related News

  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
  • একটি পাখির জীবনের মূল্য প্রশাসনের কাছে এক টাকা: প্রশ্নবিদ্ধ মনুষ্যত্ব আর মানবিকতা 
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • যেভাবে গ্রেপ্তার হলেন বন্যপ্রাণী চোরাকারবারি হাদিস, খোঁজ মিলল তার গোডাউনের
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

পাঁচ রাত হাঁটার পর যেভাবে দেখা মিলল বিরল বনরুইয়ের

বনরুই-ই পৃথিবীর সর্বাধিক পাচারকৃত স্তন্যপায়ী প্রাণী। মূলত আঁশের জন্য এদের শিকার করা হয়। চীনে এদের চাহিদা বেশি। বিপন্ন এই প্রাণীটির দেখা পেলাম পাঁচ রাত অরণ্যে হাঁটবার পর।
আদনান আজাদ
15 January, 2023, 09:30 pm
Last modified: 15 January, 2023, 09:29 pm

পাঁচ রাত হাঁটার পর দেখা মিলল বিরল বনরুইয়ের। ছবি: আদনান আজাদ

নিশাচর প্রাণীদের প্রতি দুর্বলতা আমার সেই ছোটবেলা থেকেই। পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন এরা সক্রিয় হয়ে ওঠে। রাতের আঁধারেই শিকার, আহার ও প্রয়োজনীয় কাজকর্ম সারে। 

নিশাচর প্রাণীরা দিনের আলোতে গাছের কোটরে, মাটির গর্তে বা সুবিধাজনক স্থানে নিজেকে লুকিয়ে বিশ্রাম করে অথবা ঘুমিয়ে থাকে। কেমন একটা রহস্যের চাদরে মোড়ানো এদের জীবন। তাই এদের সম্পর্কে জানার জন্য আমার কৌতূহল বরাবরই অনেক বেশি। নিশাচর প্রাণী দেখার টানে ছোট্ট এ জীবনের অনেকটা সময় এদের পেছনে ছুটেছি। রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি বনে-জঙ্গলে।

বেশ কয়েক বছর আগের এক বর্ষা। নিশাচর প্রাণীর জীবযাপন দেখার, এদের সম্পর্কে আরও জানার এবং ছবি তোলার লোভে আমি ও আমার বন্ধু হনুমান গবেষক খাজা জহুরুল ইসলাম বন অধিদপ্তরের অনুমতি নিয়ে সিলেট বিভাগের একটি বনে সপ্তাহব্যাপী অবস্থান নিলাম। আমাদের ইচ্ছে, দিনে ঘুমাব, আর সারা রাত বনে ঘুরে ঘুরে দুর্লভ নিশাচর প্রাণী খুঁজে বেড়াব।

দুর্লভ প্রাণীর দেখা পাওয়ার নেশায় টানা পাঁচ রাত কাটিয়ে দিলাম অরণ্যে। কিন্তু মাইলের পর মাইল হেঁটেও বুনো শুকর, মায়া হরিণ, গন্ধগোকুল ও সুলভ প্রজাতির সাপ ছাড়া আর কিছুর দেখা মিলছিল না। একে তো বর্ষাকাল থাকায় প্রতি রাতে বৃষ্টিতে ভিজে কাকভেজা হচ্ছি, এর ওপর আবার শত শত জোঁকের কামড় বোনাস হিসেবে তো আছেই। 

পাঁচ রাত ঘুরেও তেমন কিছু না পেয়ে আমরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলাম। তাই ষষ্ঠ রাতে আমরা নতুন পরিকল্পনা করলাম। স্থির করলাম, ট্রেইল ধরে না হেঁটে ছড়া (বনে প্রবহমান ঝিরি) ধরে হাঁটব। 

নতুন পথে শুরু হলো হাঁটা। ঘণ্টা চারেক হাঁটলাম একটানা। তারপর হঠাৎ দূর থেকে টর্চের আলোয় লক্ষ করলাম ছড়ার ঠিক পাশেই একটা প্রাণী দ্রুতপায়ে পাতার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। আমাদের দেখে প্রাণীটা শশব্যস্ত হয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করতে লাগল। কিন্তু ওইদিকে জায়গাটা একেবারে খাড়া ও উঁচু টিলার মতো। সে কারণে প্রাণীটি তা বেয়ে ওপরে উঠতে পারছে না। আমরা একদৌড়ে সেদিকে এগিয়ে গেলাম। কাছে যাওয়ার পর যা দেখলাম, তাতে তো আমাদের চোখ ছানাবড়া!

এমন দৃশ্য দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ ওই প্রাণীটা ছিল বাংলাদেশের অন্যতম বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী বনরুই। যার ইংরেজি নাম Chinese Pangolin ও বৈজ্ঞানিক নাম Manis pentadactyla Linnaeus, 1758.

আমরা খুব কাছে চলে যাওয়ায় পালাবার পথ না পেয়ে আত্মরক্ষার জন্য প্রাণীটা কুণ্ডলী পাকিয়ে বলের মতো গোল হয়ে গেল। বিপদের আভাস পেলেই এরা নিজের শরীর গুটিয়ে নেয়। এ কারণে মালয় ভাষায় এদের 'পেঙ্গুলিং' নামে ডাকা হয়, এখান থেকেই এদের ইংরেজি 'প্যাঙ্গোলিন' নামটি এসেছে।

আমরা এগোতেই প্রাণীটি কুণ্ডলী পাকিয়ে বলের মতো গোল হয়ে গেল। ছবি: আদনান আজাদ

বনরুই ফলিওডোটা বর্গের প্রাণী। ফলিওডোটা অর্থ আঁশযুক্ত। দন্তহীন এই প্রাণীটি স্তন্যপায়ী। দাঁত না থাকায় একটা সময় এদের এডেনস্টা বর্গের প্রাণী মনে করা হতো। এই প্রাণীটির শরীরে রুই মাছের মতো আঁশ রয়েছে বলে একে বনরুই বলা হয়ে থাকতে পারে। এদের শরীর ও লেজ কালচে ছাই রঙের।

বিশ্বে বনরুইয়ের সাতটি প্রজাতি রয়েছে, যার মধ্যে চার প্রজাতির বাস আফ্রিকায় ও তিন প্রজাতি দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায়। যদিও সারা পৃথিবীতেই এদের অবস্থা খুবই নাজুক। প্রতিদিনই এদের সংখ্যা মারাত্মক হারে হ্রাস পাচ্ছে। 

বনরুই-ই পৃথিবীর সর্বাধিক পাচারকৃত স্তন্যপায়ী প্রাণী। মূলত আঁশের জন্য এদের শিকার করা হয়। চীনে এদের চাহিদা বেশি। চীনারা এদের মাংস খেয়ে থাকে যৌনশক্তি বৃদ্ধির ওষুধ হিসেবে। তাদের বিশ্বাস, বনরুইয়ের মাংস খেলে যৌনশক্তি বাড়ে, যদিও এ বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। একটা কুসংস্কারের কারণে পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে অপরূপ সুন্দর এই প্রাণীটি। 

বনরুইয়ের শরীর ১৭-১৮টি সারিতে আঁশে ঢাকা থাকে। প্রতিটি আঁশের নিচে ৩-৪টি লোম থাকে। শুধু গলায়, পেটের নিচে ও মুখের সামনের অংশে আঁশ থাকে না। এদের সামনের পায়ের নখ অনেক লম্বা, জিভ ২৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

উইপোকা ও পিঁপড়ার ঢিবিতে নখ দিয়ে গর্ত করে লম্বা জিভ দিয়ে এদের চেটে চেটে খায় বনরুই। এছাড়া ছোট ছোট পোকামাকড়ও খায়। 

বনরুইয়ের বাচ্চা বড় না হওয়া পর্যন্ত মায়ের লেজে বসেই চলাফেরা করে। ছবি: ডেভিড ট্যান

বনরুই পুরোপুরি নিশাচর ও গর্তবাসী। রাতে খাবারের সন্ধানে বের হয়, দিনে গর্তে বিশ্রাম করে। স্ত্রী ও পুরুষ বনরুই জোড়া বাঁধার পর একই গর্তে বাস করে। 

স্ত্রী বনরুই বছরে ২-১টি বাচ্চার জন্ম দেয়। বাচ্চা বড় না হওয়া পর্যন্ত মায়ের লেজে বসেই চলাফেরা করে। এদের চওড়া লেজ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বাংলাদেশে এরা এখনও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, সিলেট বিভাগীয় বনাঞ্চল ও ময়মনসিংহ, শেরপুরের গারো পাহাড়সংলগ্ন বনাঞ্চলগুলোতে টিকে থাকতে পারে।


  • আদনান আজাদ: বন্যপ্রাণী গবেষক ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার

Related Topics

টপ নিউজ

বনরুই / বন্যপ্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
  • একটি পাখির জীবনের মূল্য প্রশাসনের কাছে এক টাকা: প্রশ্নবিদ্ধ মনুষ্যত্ব আর মানবিকতা 
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • যেভাবে গ্রেপ্তার হলেন বন্যপ্রাণী চোরাকারবারি হাদিস, খোঁজ মিলল তার গোডাউনের
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net