Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
৪ বছরে প্রথমবারের মতো কমলো গ্রামীণ অঞ্চলে এজেন্ট ব্যাংকিং আমানত

অর্থনীতি

তন্ময় মোদক
13 January, 2023, 02:15 pm
Last modified: 13 January, 2023, 02:21 pm

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • দেশি মুরগির বাজারসংযোগ নিশ্চিত হলে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি: বিশেষজ্ঞরা
  • ভ্যাট বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত, ছোট ব্যবসায়ীদের আওতায় আনার লক্ষ্য এনবিআরের
  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • ২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর

৪ বছরে প্রথমবারের মতো কমলো গ্রামীণ অঞ্চলে এজেন্ট ব্যাংকিং আমানত

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এর আগে শহরাঞ্চলে আমানত বাড়া-কমার মধ্যে থাকলেও গ্রামীণ অঞ্চলে আমানত কখনো কমেনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গতবছরের নভেম্বর শেষে এজেন্ট ব্যাংকিং এ ডিপোজিট এসে দাঁড়িয়েছে ২৯,৬৫৯ কোটি টাকায়। অক্টোবর শেষে এই ডিপোজিটের পরিমাণ ছিল ৩০,৬২৭ কোটি টাকা।
তন্ময় মোদক
13 January, 2023, 02:15 pm
Last modified: 13 January, 2023, 02:21 pm
ইনফোগ্রাফ- টিবিএস

মুদ্রাস্ফীতির চাপে গত ৪ বছরে প্রথমবারের মতো গ্রামীণ অঞ্চলে এজেন্ট ব্যাংকিং এর আমানত কমেছে। গত নভেম্বরে এক হাজার কোটি টাকা কমেছে সংশ্লিষ্ট খাতের আমানত।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে গ্রামীণ অঞ্চলে আমানত আগের মাসের ২৪,৭২০ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ২৩,৭৪৮ কোটি টাকা।

এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যে পরিমাণ আমানত সংগ্রহ করা হয়, তার সিংহভাগই আসে গ্রামীণ অঞ্চল থেকে। তাই নভেম্বরে শহরাঞ্চলে আমানত কিছুটা বাড়লেও গ্রামীণ অঞ্চলে কমার কারণে সর্বোপরি আমানত কমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গতবছরের নভেম্বর শেষে এজেন্ট ব্যাংকিং এ ডিপোজিট এসে দাঁড়িয়েছে ২৯,৬৫৯ কোটি টাকায়। অক্টোবর শেষে এই ডিপোজিটের পরিমাণ ছিল ৩০,৬২৭ কোটি টাকা। এর আগে সর্বশেষ গতবছরের জানুয়ারিতে এজেন্ট ব্যাংকিং এর ডিপোজিটে নেগেটিভ গ্রোথ দেখা গিয়েছিল।

ব্যাংক খাতে ডিপোজিট কমে আসার প্রবণতাই প্রভাব ফেলেছে এজেন্ট ব্যাংকিংকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত নভেম্বরে ব্যাংক খাতে ডিপোজিট আগের মাসের তুলনায় ৩১৫৫ কোটি টাকা বা ০.২১% কমে গেছে। নভেম্বর শেষে ব্যাংকে ডিপোজিট আছে ১৪,৮৬,৮৮৮ কোটি টাকা। অক্টোবর শেষে এই পরিমাণ ছিল ১৪,৯০,০৪৩ কোটি টাকা। মূলত, গ্রাহকেরা টাইম ডিপোজিট ভাঙানোর কারণে এই নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ব্যাংক খাতে, বলছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী টিবিএসকে বলেন, "প্রথমত, মুদ্রাস্ফীতি এজেন্ট ব্যাংকিং এর ডিপোজিটকে কমিয়ে দিয়েছে। পণ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে। এর প্রভাব দেশের গ্রামাঞ্চলেও পড়েছে। ফলে লোকজন এখন আগের মতো সেভিংস করতে পারছে না।"

"দ্বিতীয়ত, ব্যাংকিং সেক্টর নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হওয়ার কারণে ব্যাংকখাতে উপর মানুষের আস্থার কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামের লোকজন বিভিন্ন রিউমার দ্বারা প্রভাবিত হয়েছে। এ কারণে তারা ব্যাংকে টাকা রাখার বদলে হাতে নগদ টাকা রাখার প্রবণতাও বেড়েছে। মূলত এই দুই কারণেই এজেন্ট ব্যাংকিং এ ডিপোজিট কমেছে।"

ডিপোজিট এখন কমলেও এই প্রবণতা খুব বেশিদিন স্থায়ী হবে না উল্লেখ করে অভিজ্ঞ এ ব্যাংকার বলেন, "আমার ধারণা ব্যাংকখাত দ্রুতই চলমান আস্থার ঘাটতি কাটিয়ে উঠবে।"

তবে ডিপোজিট কমলেও গত নভেম্বরে আগের মাসের তুলনায় ট্রানজ্যাকশন প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা বেড়ে ৬৫,০৬২ কোটি টাকায় দাঁড়িয়েছে। সেইসঙ্গে নভেম্বরে লোন ডিসবার্সমেন্ট বেড়ে ৭৮৭ কোটি টাকা ও ইনওয়ার্ড রেমিট্যান্স বেড়ে ২৮২৩ কোটি টাকা হয়েছে। একইসঙ্গে এজেন্ট ব্যাংকিং এর গ্রাহকসংখ্যা বেড়ে ১.৭৩ কোটিতে পৌঁছেছে।

গ্রামীণ বাংলাদেশে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নভেম্বরে বেড়ে ১০.৩১% হয়েছে যা আগের মাসে ৯.৯৮% ছিল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির প্রভাবে গ্রামীণ অঞ্চলে সামগ্রিক মূল্যস্ফীতিই বেড়েছে। অক্টোবরে যা ছিল ৮.৯২,%, নভেম্বরে তা হয়েছে ৮.৯৪%।

নভেম্বরে, গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি অবশ্য আগের মাসে ৮.৩৮% থেকে কমে ৮.২৩% হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালে বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং চালু করে। যার লক্ষ্য ছিল প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীদেরকে ব্যাংকিং পরিষেবা দান করা।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এর আগে শহরাঞ্চলে আমানত বাড়া-কমার মধ্যে থাকলেও গ্রামীণ অঞ্চলে আমানত কখনো কমেনি।

 

 

Related Topics

টপ নিউজ

এজেন্ট ব্যাংকিং / আমানত / গ্রামীণ অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • দেশি মুরগির বাজারসংযোগ নিশ্চিত হলে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি: বিশেষজ্ঞরা
  • ভ্যাট বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত, ছোট ব্যবসায়ীদের আওতায় আনার লক্ষ্য এনবিআরের
  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • ২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net