Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
লন্ডনের সাধারণ এক বাসিন্দা সমাধান করলেন ২০,০০০ বছর পুরোনো বরফ যুগের গুহাচিত্রের রহস্য

অফবিট

টিবিএস ডেস্ক
06 January, 2023, 06:15 pm
Last modified: 06 January, 2023, 06:27 pm

Related News

  • ১৯৫২ সালে ওয়াশিংটনের আকাশে ইউএফও-র পিছু নিয়েছিল যুদ্ধবিমান; ৭০ বছরেও অমীমাংসিত যে রহস্য
  • ‘আব্রা-কাডাব্রা’ শব্দটির অর্থ কী?
  • দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে
  • হাজার বছরেও নষ্ট হয় না মধু! এর বৈজ্ঞানিক রহস্য কী?
  • ভারতে আটকে থাকা ব্রিটিশ এফ-৩৫ ফাইটার জেটের রহস্য কী?

লন্ডনের সাধারণ এক বাসিন্দা সমাধান করলেন ২০,০০০ বছর পুরোনো বরফ যুগের গুহাচিত্রের রহস্য

‘প্রত্নতত্ত্বের লোক না হয়েও’ বন্ধু ও জ্যেষ্ঠ অ্যাকাডেমিকদের পরামর্শে নিজের অনুসন্ধান চালিয়ে গেছেন বেকন। ডারহাম ইউনিভার্সিটির দুইজন এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একজন অধ্যাপকের সঙ্গে একত্রে কাজ করতে শুরু করেন বেকন।
টিবিএস ডেস্ক
06 January, 2023, 06:15 pm
Last modified: 06 January, 2023, 06:27 pm
ছবিতে থাকা বিন্দু ও অন্যান্য চিহ্নের অর্থ বের করতে কাজ শুরু করেন বেকন। ছবি: ডারহাম ইউনিভার্সিটি

বরফ যুগের আদিম মানুষেরা কেন তাদের গুহাচিত্রগুলো এঁকেছিলেন, সে প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন গবেষকেরা। আর এ অনুসন্ধানে সহায়তা করেছে আরেকটি আবিষ্কার, যার কৃতিত্ব লন্ডনের একজন আসবাব সংরক্ষকের। খবর জানিয়েছে বিবিসি।

বেন ব্যাকন নামক ওই ব্যক্তি ২০,০০০ বছর পুরোনো গুহাচিত্রগুলোতে থাকা বিভিন্ন চিহ্ন বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছেছেন: ওই চিহ্নগুলোকে চান্দ্র পঞ্জিকা (লুনার ক্যালেন্ডার) হিসেবে ব্যবহার করেছিলেন আদিম মানুষেরা।

আদিম শিকারি মানুষদের আঁকা রেইনডিয়ার, মাছ, গবাদিপশু ইত্যাদির নানা চিত্রকর্ম ইউরোপের বিভিন্ন গুহায় পাওয়া গিয়েছে।

কিন্তু এসব ছবিতে থাকা বিন্দু ও অন্যান্য চিহ্নের অর্থ বের করতে হিমশিম খাচ্ছিলেন প্রত্নতাত্ত্বিকেরা। তাই বেকন ভাবলেন, বিষয়টি তিনি পরীক্ষা করে দেখবেন।

এরপর ইন্টারনেট ও ব্রিটিশ লাইব্রেরিতে অসংখ্য ঘণ্টা ব্যয় করে ছবিগুলোর বিষয়ে যথাসম্ভব তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলোর মধ্য প্যাটার্ন খুঁজতে শুরু করেন তিনি।

বিভিন্ন ছবিতে একটি ইংরেজি 'ওয়াই' (Y) অক্ষরের মতো চিহ্নকে পরীক্ষা করে তিনি ধারণা করেন, এর দ্বারা আদিম মানুষেরা 'জন্ম দেওয়ার' ধারণা বুঝিয়েছেন।

'প্রত্নতত্ত্বের লোক না হয়েও' বন্ধু ও জ্যেষ্ঠ অ্যাকাডেমিকদের পরামর্শে নিজের অনুসন্ধান চালিয়ে গেছেন বেকন। ডারহাম ইউনিভার্সিটির দুইজন এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একজন অধ্যাপকের সঙ্গে একত্রে কাজ করতে শুরু করেন বেকন।

গবেষণার তথ্য ও উপাত্তের মাধ্যমে এ দলটি ধারণা করছেন, গুহাচিত্রগুলোতে এসব চিহ্ন দিয়ে আদিম মানুষেরা চান্দ্র মাসের ওপর ভিত্তি করে বিভিন্ন প্রাণীর সঙ্গম মৌসুমের হিসেব রেখেছিলেন।

এ দলটির অনুসন্ধানটি কেমব্রিজ আর্কিওলজিক্যাল জার্নাল-এ প্রকাশিত হয়েছে।

ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল পেটিট জানান, 'বরফ যুগের শিকারিরা প্রথমবারের মতো নিয়মমাফিক ক্যালেন্ডার ও চিহ্ন ব্যবহার করে ওই ক্যালেন্ডারের মধ্যকার বৃহৎ বাস্তুতান্ত্রিক তথ্যের রেকর্ড রেখেছিলেন।'

এর মাধ্যমে তারা সময়ের হিসাবের এমন এক রেকর্ড রেখে গেছেন যা এখন আমাদের প্রজাতিতে স্বাভাবিক ঘটনা হিসেবে পরিণত হয়েছে, বলেন তিনি।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

বরফ যুগ / গুহাচিত্র / আদিম মানুষ / রহস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • ১৯৫২ সালে ওয়াশিংটনের আকাশে ইউএফও-র পিছু নিয়েছিল যুদ্ধবিমান; ৭০ বছরেও অমীমাংসিত যে রহস্য
  • ‘আব্রা-কাডাব্রা’ শব্দটির অর্থ কী?
  • দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে
  • হাজার বছরেও নষ্ট হয় না মধু! এর বৈজ্ঞানিক রহস্য কী?
  • ভারতে আটকে থাকা ব্রিটিশ এফ-৩৫ ফাইটার জেটের রহস্য কী?

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net