Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
পাকিস্তানে রিজার্ভ সংকট: মল, দোকানপাট বন্ধের সময়সীমা বেঁধে দিল সরকার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 January, 2023, 04:00 pm
Last modified: 04 January, 2023, 04:05 pm

Related News

  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান

পাকিস্তানে রিজার্ভ সংকট: মল, দোকানপাট বন্ধের সময়সীমা বেঁধে দিল সরকার

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা অনুমোদিত এই পদক্ষেপের ফলে দেশের প্রায় ৬২ বিলিয়ন রুপি (২৭৩ মিলিয়ন মার্কিন ডলার) সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
04 January, 2023, 04:00 pm
Last modified: 04 January, 2023, 04:05 pm
ছবি/এএফপি

পাকিস্তানে অর্থনৈতিক সংকট মোকাবেলায় রাত সাড়ে ৮টার মধ্যে সকল দোকানপাট, বাজার ও মল বন্ধের নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। শক্তি সংরক্ষণ ও খরচ সাশ্রয়ের ব্যবস্থা হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে দেশটিতে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৩ জানুয়ারি) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা অনুমোদিত এই পদক্ষেপের ফলে দেশের প্রায় ৬২ বিলিয়ন রুপি (২৭৩ মিলিয়ন মার্কিন ডলার) সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থ আসতে দেরি হওয়ায় দেশে নগদ অর্থ ধরে রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। বর্তমানে দেশটিতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, তা দিয়ে মাত্র একমাসের আমদানি খরচ যোগানো সম্ভব। তাই সরকার এই মুহূর্তে দেশে বিদ্যুৎ, গ্যাসের মতো জ্বালানির ব্যয় কমাতে চাইছে। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, খরচ সাশ্রয়ে এর পাশাপাশি আরও কিছু অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। রাত ১০টার মধ্যে রেস্তোঁরা বন্ধ এবং বিয়ের অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সকল সরকারি অফিসে বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এদিকে, এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু ব্যবসায়ী দোকানপাট খোলা রাখার সময় কিছুটা বাড়ানোর জন্য চাপ দিলেও সরকার তার সিদ্ধান্তে অটল বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী আসিফ।

আইএমএফের কাছ থেকে ১.১ বিলিয়ন ডলার অর্থায়ন বিলম্বিত হওয়ায় পাকিস্তানের ঋণ খেলাপি হওয়ার আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় বাধ্য হয়েই এমন পদক্ষেপ নিতে হল সরকারকে। আইএমএফের সাথে ইসলামাবাদের কিছু বিষয়ে মতপার্থক্যের কারণে অর্থ আসতে দেরি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

গতমাসে পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১.৭ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে; এরমধ্যে মাত্র ৫.৮ বিলিয়ন মার্কিন ডলার রয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের শুরুতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভের তুলনায় পাকিস্তানের বর্তমান রিজার্ভের পরমাণ অর্ধেকে নেমে এসেছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / রিজার্ভ সংকট / পাকিস্তানের অর্থনীতি / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • ছবি: সংগৃহীত
    কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

Related News

  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net