Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
ইসরাইলি উগ্র ডানপন্থী মন্ত্রীর আল-আকসা পরিদর্শন 'উস্কানি মূলক'

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 January, 2023, 12:35 pm
Last modified: 04 January, 2023, 12:42 pm

Related News

  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • যেভাবে ইসরায়েলি সৈন্যদের ওপর প্রাণঘাতী ড্রোন চালানোর কৌশল রপ্ত করেছে হিজবুল্লাহ
  • ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে আরব আমিরাতে দ্রুত লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

ইসরাইলি উগ্র ডানপন্থী মন্ত্রীর আল-আকসা পরিদর্শন 'উস্কানি মূলক'

ফিলিস্তিনিদের নিন্দা ও সমালোচনা উপেক্ষা করেই মঙ্গলবার আল আকসা মসজিদ প্রাঙ্গনে সফর করেন ইসরাইলের কট্টর ডানপন্থী এ মন্ত্রী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদ এলাকা অতিক্রম করেন তিনি।
টিবিএস ডেস্ক
04 January, 2023, 12:35 pm
Last modified: 04 January, 2023, 12:42 pm

মুসলিম ও ইহুদি দুই সম্প্রদায়ের কাছেই পবিত্র জেরুজালেম নগরী। আর এ নগরীতেই রয়েছে মুসলমানদের কাছে মক্কা এবং মদিনার পর সবচেয়ে পবিত্র স্থাপনা আল-আকসা মসজিদ। সম্প্রতি এই মসজিদ প্রাঙ্গণেই ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সফর করেছেন। ফিলিস্তিনিদের নিন্দা ও আপত্তি উপেক্ষা করে আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রীর এ সফরের ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়েই তোলপাড় চলছে। খবর আল জাজিরার। 

ফিলিস্তিনিদের নিন্দা ও সমালোচনা উপেক্ষা করেই মঙ্গলবার আল আকসা মসজিদ প্রাঙ্গনে সফর করেন ইসরাইলের কট্টর ডানপন্থী এ মন্ত্রী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদ এলাকা অতিক্রম করেন তিনি। এছাড়াও ইতামার বেন-গভির মসজিদের ওয়েস্টার্ন ওয়ালের কাছে প্রার্থনাও করেন। সফরে মন্ত্রীর সাথে ইসরাইলি বেশ কয়েকজন ধর্মগুরুও ছিলেন। 

সফরকালীন সময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইসরাইলি এ মন্ত্রী হুঁশিয়ারি দেন, আল আকসাকে হামাসের সম্পদে পরিণত করতে দেওয়া হবে না। ইতামার বেন-গভির বলেন, "ইহুদিদের জন্য এ স্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা এই স্থানকে কোনোভাবেই হামাসের মত সশস্ত্র সংগঠনের সম্পদে পরিণত হতে দেব না। যারা ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।"

অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রীর এ সফরকে নজিরবিহীন উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে, রেডলাইন অতিক্রম করছে ইহুদি প্রশাসন। যার পরিণতি খুব একটা ভালো হবে না। 

আল আকসা ও পার্শ্ববর্তী ল্যান্ডমার্কগুলোর মানচিত্র; ছবি: মিডল ইস্ট আই

হামাসের মুখপাত্র হাজেম কাসাম বলেন, "আল আকসা মসজিদকে সিনাগগে পরিণত করতে চায় ইসরাইল। সে কারণেই কট্টরপন্থী নেতা বেন-গাভির সেখানে সফর করেছেন। তার এই সফর এবং হুমকি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আগ্রাসন আরও বাড়বে। আরব বিশ্বে মুসলমানরা যেসব স্থানগুলোকে সবচেয়ে বেশি সম্মান করে তার মাঝে আল আকসা মসজিদ অন্যতম।"

গত সপ্তাহেই বেনিয়ামিন নেতানিয়াহু শাসিত ইসরায়েলের নবগঠিত সরকারে মন্ত্রীর শপথ নেন বেন-গভির। ইসরায়েলি এই মন্ত্রীর এমন কর্মকাণ্ডকে অবশ্য দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিডও সমর্থন করছেন না। সাবেক এ প্রধানমন্ত্রী বর্তমান নিরাপত্তা মন্ত্রিকে সতর্ক করে দিয়ে বলেছেন, "বেন-গভিরের আল-আকসা সফর সহিংসতার জন্ম দেবে।" 

আল আকসায় শুধু মুসলিম ধর্মের লোকদেরই প্রার্থনা করার অনুমতি রয়েছে। তবে সদ্য নিরাপত্তা মন্ত্রীর দায়িত্ব পাওয়া বেন-গভির এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে চান। এ প্রাঙ্গনে যাতে ইহুদিরাও প্রার্থনা করতে পারে, সেই অনুমতির ব্যবস্থা করতে চান এ মন্ত্রী। যদিও এ নিয়ে ইহুদি সম্প্রদায় এবং ধর্মীয় নেতাদের পক্ষ থেকে বাধা এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন কট্টর জাতীয়তাবাদী বেন-গভির।

এদিকে এ সফরের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওআইসি। এর আগে সোমবার ফিলিস্তিনি অঞ্চলে ওপর আরেক দফা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। পশ্চিম তীরের চালানো এ সাঁড়াশি অভিযানে বহু ফিলিস্তিনি নাগরিকের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। 
 

Related Topics

টপ নিউজ

জেরুজালেম / আল আকসা / ইসরায়েল / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • যেভাবে ইসরায়েলি সৈন্যদের ওপর প্রাণঘাতী ড্রোন চালানোর কৌশল রপ্ত করেছে হিজবুল্লাহ
  • ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে আরব আমিরাতে দ্রুত লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net