Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
কেইনদের উপরে বাজির খেসারত! ইংল্যান্ডের ১৮ হাজার জার্সি নিয়ে লোকসানের মুখে ব্যবসায়ী! 

টিবিএস ডেস্ক
13 December, 2022, 09:45 pm
Last modified: 13 December, 2022, 09:48 pm

Related News

  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • বেতন নিয়ে বিরোধ: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের চিকিৎসকরা
  • চার্চিলের মন গলাতে অস্ট্রেলিয়ার পাঠানো প্লাটিপাস মারা যায় পথে; কেন? নাৎসি হামলা, অস্ট্রেলিয়ার অবহেলা…?
  • ৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি

কেইনদের উপরে বাজির খেসারত! ইংল্যান্ডের ১৮ হাজার জার্সি নিয়ে লোকসানের মুখে ব্যবসায়ী! 

টি-শার্টগুলোতে লেখা ছিল, “ইংল্যান্ড, কাপ উইনার্স ২০২২, ইট’স ফাইনালি হোম।”
টিবিএস ডেস্ক
13 December, 2022, 09:45 pm
Last modified: 13 December, 2022, 09:48 pm
ছবি: যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি স্টার।

ইট'স কামিং হোম! কাতার বিশ্বকাপ আসর থেকে হ্যারি কেইনদের এভাবে বিদায় নিতে হবে - এ কথা যেন ভাবতেই পারেননি ইংল্যান্ডবাসীরা। তাইতো তাদের মধ্যে নিজেদের দলের জার্সির চাহিদাও ছিল ব্যাপক।

এই চাহিদার কথা ভেবেই ইংল্যান্ডের জার্সির আদলে ১৮ হাজার বিশেষ টি-শার্ট তৈরি করিয়েছিলেন পাইকারি ব্যবসায়ী কার্ল ব্যাক্সটার। কিন্তু শেষ আটের পর্বে হেরে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। খবর যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি স্টার-এর।

হোলসেল ক্লিয়ারেন্স ইউকে-এর ব্যবস্থাপনা পরিচালক কার্লের দৃঢ় বিশ্বাস ছিল, গ্যারেথ সাউথগেটের দল বিশ্বকাপ জিতেই দেশে ফিরবে। তাই চাহিদার কথা ভেবে মুনাফার আশায় টি-শার্ট গুলি তৈরি করান তিনি।

'কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। এমন দুর্দান্ত খেলা দেখেই আমি ভেবেছিলাম, তারা এবারের টুর্নামেন্টে জয় ছিনিয়ে আনবে। এরপর ট-শার্ট বিক্রির জন্য যখন এক সাপ্লাইয়ার যোগাযোগ করলেন, আমি আর না বলতে পারিনি,' বলেন ব্যাক্সটার।

৪৬ বছর বয়সী কার্ল স্কাই নিউজকে জানান, 'কয়েক বছর ধরে আমাদের ভাণ্ডারে অসংখ্য নকশাহীন (প্লেইন) ফুটবল টি-শার্ট পড়ে ছিল। তাই ভাবলাম, আমাদের সিংহরা যখন ভালো খেলছে, বাজি ধরে টি-শার্টে প্রিন্ট করিয়ে নিই।' 

টি-শার্টগুলোতে লেখা ছিল, "ইংল্যান্ড, কাপ উইনার্স ২০২২, ইট'স ফাইনালি হোম।"

তিনি আশা করেছিলেন, ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একটা টি-শার্টও অবিক্রিত থাকবে না। কিন্তু তার আশা ভেঙে দিয়েছে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের হার। শুধু তা-ই নয়, বিপুল ক্ষতির আতঙ্কে থাকতে হচ্ছে এই ব্যবসায়ীকে।

ইংল্যান্ডের জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত।

কার্ল বলেছেন, 'ইংল্যান্ডের হারে আমি বিধ্বস্ত। এত টি-শার্ট নিয়ে কী করব জানি না।'

তবে টি-শার্টগুলো বিক্রির ভিন্ন উপায় অবলম্বন করছেন তিনি। দেশটির ফুটবলপ্রেমীদেরকে টি-শার্ট কেনার জন্য আবেদন করছেন। কিন্তু বেশ মোটা অঙ্ক ছাড় দিতে হচ্ছে তাকে।

প্রতি টি-শার্টের প্রাথমিক দাম নির্ধারিত ছিল ২৯.৯৯ পাউন্ড। ছাড়ে ২০ পাউন্ড কমে সেগুলোর দাম এখন মাত্র ৯.৯৯ পাউন্ড।

কার্ল বলেন, 'আমি দেশের ফুটবলপ্রেমীদেরকে অনুরোধ করব, ইতিহাসের সাক্ষী এই টি-শার্টগুলো যেন তারা কেনেন। এটি আমাদের স্মরণ করিয়ে দেবে যে আমাদের দল কত চমৎকার খেলেছে।'

'ট্রফি জিততে না পারলেও, তারাই আমার চোখে চ্যাম্পিয়ন,' যোগ করেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড / হ্যারি কেইন / কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ফ্রান্স-ইংল্যান্ড / কোয়ার্টার ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • বেতন নিয়ে বিরোধ: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের চিকিৎসকরা
  • চার্চিলের মন গলাতে অস্ট্রেলিয়ার পাঠানো প্লাটিপাস মারা যায় পথে; কেন? নাৎসি হামলা, অস্ট্রেলিয়ার অবহেলা…?
  • ৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net