Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
মেসি বিশ্বকাপ জিতুক, খুব করে চান রোনালদো

খেলা

টিবিএস ডেস্ক
13 December, 2022, 02:20 pm
Last modified: 13 December, 2022, 02:25 pm

Related News

  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির
  • ক্রিস্টিয়ানো রোনালদো কি কেঁদেছিলেন? একটি বিতর্কের পেছনে উড়ল লাখ লাখ ডলার
  • অতীতে যেভাবে ক্লাব বিশ্বকাপে মেসির খেলা নিশ্চিত করেছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

মেসি বিশ্বকাপ জিতুক, খুব করে চান রোনালদো

চিরপ্রতিদ্বন্দ্বী হয়েও আর্জেন্টাইন ফুটবল জাদুকরের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেখতে চান রোনালদো। বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা অবশ্য কেবল মেসির হাতেই ট্রফি দেখতে চান, কারণ আর্জেন্টিনার শিরোপা জয়ে খারাপই লাগবে তার। 
টিবিএস ডেস্ক
13 December, 2022, 02:20 pm
Last modified: 13 December, 2022, 02:25 pm

দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর কম সময় যায়নি। এরপর আটটি বিশ্বকাপ খেলেছে আলবিসেলেস্তেরা, চলে গেছে ৩৬ বছর। শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি। দুবার নিঃশ্বাস দূরত্বে গিয়েও বিবর্ণ হয়ে উঠেছে শিরোপা স্বপ্ন। কাতারে দীর্ঘ অপেক্ষার ইতি টানতে মরিয়া লাতিন আমেরিকা অঞ্চলের দেশটি। যেকোনো উপায়ে শিরোপা সংখ্যাটা দুই থেকে তিনে নিয়ে যেতে চায় তারা। 

দীর্ঘ অপেক্ষা তো আছেই, আছে আরেকটি চাওয়া। যা শুধু আর্জেন্টাইন সমর্থকদেরই নয়, দলটির ফুটবলারদেরও। ক্লাব ও জাতীয় দলে অনেক কীর্তি গড়া লিওনেল মেসির হাতে শিরোপা দেখতে চান ডি পল, আলভারেস, ডি মারিয়ারা। দেশের হয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জেতার পাশাপাশি দলের প্রাণ ভোমরা মেসির হাতে শিরোপা দেখতে মরিয়া অন্য স্বপ্নসারথীরা। 

২০১৪ বিশ্বকাপে স্বপ্নের খুব কাছে যাওয়া মেসির হাতে শিরোপা দেখতে চান আরেকজন। তবে তিনি আর্জেন্টাইন নন, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বী হয়েও আর্জেন্টাইন ফুটবল জাদুকরের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেখতে চান ব্রাজিলের হয়ে বিশ্বজয়ী এই ফুটবলার। বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা অবশ্য কেবল মেসির হাতেই শিরোপা দেখতে চান, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শিরোপা জয়ে বরং খারাপই লাগবে তার। 

বিশ্বকাপ দেখতে শুরু থেকেই কাতারে আছেন রোনালদো। এমন কিংবদন্তি কাউকে পেলে তাকে ঘিরে ধরেন সংবাদকর্মীরা। সোমবারও তাকে আবদার মেটাতে হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, একজন ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনার শিরোপা জয় তার সত্তায় আঘাত দেবে। কিন্তু মেসির হাতে শিরোপা দেখতে চান তিনি, 'আমি মেসির হাতে বিশ্বকাপটা দেখতে চাই। মনেপ্রাণেই চাই। কিন্তু নিজের ব্রাজিলিয়ান সত্তা আর্জেন্টিনাকে বিশ্বকাপজয়ী হিসেবে দেখতে চাইছে না।'

আর্জেন্টিনার খেলা পছন্দ না হলেও দলটির আত্মবিশ্বাস, জেতার তাড়না মনে ধরেছে ২০০২ বিশ্বকাপজয়ী দলের এই তারকার, 'আর্জেন্টিনা দারুণ কোনো দল নয়। মেসি ছাড়া ঈশ্বরপ্রদত্ত প্রতিভা খুব বেশি নেই এই দলে। কিন্তু দলটার আত্মবিশ্বাস আছে, তারা জিততে চায়। এই দলের খেলোয়াড়েরা মাঠে অনেক দৌড়ায়। মানসিকভাবে তারা খুবই আক্রমণাত্মক। তাদের মেসির মতো একজন তারকা আছে। সে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। ব্যক্তিগতভাবে আমি খুশি হব, যদি মেসি এবারের বিশ্বকাপ জেতে।'

Related Topics

টপ নিউজ

রোনালদো / লিওনেল মেসি / কাতার বিশ্বকাপ / শিরোপা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির
  • ক্রিস্টিয়ানো রোনালদো কি কেঁদেছিলেন? একটি বিতর্কের পেছনে উড়ল লাখ লাখ ডলার
  • অতীতে যেভাবে ক্লাব বিশ্বকাপে মেসির খেলা নিশ্চিত করেছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net