Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিতে এখনো রাজি হননি রোনালদো!

খেলা

টিবিএস ডেস্ক
06 December, 2022, 10:20 pm
Last modified: 06 December, 2022, 10:21 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন

সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিতে এখনো রাজি হননি রোনালদো!

সিআর সেভেন ক্লাবটিতে যোগ দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে দাবি ইএসপিএন-এর।
টিবিএস ডেস্ক
06 December, 2022, 10:20 pm
Last modified: 06 December, 2022, 10:21 pm
ছবি: পাবল মোরানো

পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিতে আকর্ষণীয় প্রস্তাব পেয়েছেন। তবে ক্লাবটিতে যোগ দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। খবর ইএসপিএন-এর।

গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি শেষ করেছেন রোনালদো। বর্তমানে তিনি আর কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন।

এর আগে সোমবার (৫ ডিসেম্বর) স্পেনের দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছিল, জানুয়ারির ১ তারিখ থেকে আল নাসেরের হয়ে খেলবেন রোনালদো। মার্কা আরও লিখেছিল, ক্লাবটির সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছেন রোনালদো এবং প্রতি মৌসুমে এর জন্য ২০০ মিলিয়ন ইউরো পাবেন তিনি।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে এখনো কোনো সমঝোতা তৈরি হয়নি।

রোনালদো বর্তমানে কেবল আল নাসের থেকেই প্রস্তাব পেয়েছেন।

ইএসপিএন আরও জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা বর্তমানে কাতার বিশ্বকাপ নিয়ে পুরোপুরি মগ্ন। বিশ্বকাপ শেষ হলেই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন।

এর আগের ট্রান্সফার উইন্ডোতেও রোনালদোকে পেতে চেয়েছিল আল নাসের। তবে তখন সৌদি ক্লাবটির প্রস্তাব বিবেচনা করেননি সিআর সেভেন।

এছাড়া বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদ থেকেও রোনালদোর ব্যাপারে আগ্রহ দেখানো হয়। কিন্তু কোনো প্রস্তাব না আসায় ওল্ড ট্রাফোডেই খেলে যেতে হয়েছিল তাকে।

৩৭ বছর বয়সী রোনালদো এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাবের মালিক, ও কোচ এরিক টেন হ্যাগের সমালোচনা করেছিলেন।

তার পরই ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করে।

এবারের কাতার বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে গোল করে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড অর্জন করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

Related Topics

টপ নিউজ

ফুটবল / ক্রিশ্চিয়ানো রোনালদো / রোনালদো / দলবদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net