Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
সোনার জিভে দেবতাদের কাছে আর্জি জানাতেন প্রাচীন মিশরের মৃতরা

ফিচার

টিবিএস ডেস্ক
08 December, 2022, 07:05 pm
Last modified: 08 December, 2022, 07:05 pm

Related News

  • প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত ৩৫০০ বছর আগের সুগন্ধি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা
  • মিশরের জাদুঘর থেকে উধাও হওয়া ফারাওয়ের অমূল্য সোনার ব্রেসলেটটি চুরির পর গলিয়ে ফেলা হয়েছে
  • 'শবই মহৌষধ’; রোগ সারাতে যেভাবে ইউরোপে মমি খাওয়ার চল ছিল
  • দ্য বশিরি মিস্ট্রি: ২,৩০০ বছরের পুরোনো মমি খুলে দেখার সাহস করেনি কেউ
  • ৩৪০০ বছরের পুরোনো দেহাবশেষ ব্যবহার করে তুতেনখামেনের প্রপিতামহীর মুখ পুনঃউৎপাদন

সোনার জিভে দেবতাদের কাছে আর্জি জানাতেন প্রাচীন মিশরের মৃতরা

মিশরীয় সম্রাট তথা ফারাওরা তাদের কবর সোনাদানা দিয়ে ভর্তি করে দেওয়ার জন্য জীবিত থাকতেই নির্দেশ দিয়ে দিতেন। তুতেনখামেনের সমাধি থেকে পাওয়া গিয়েছে বিস্তর সোনাদানা ও হীরা-জহরত।
টিবিএস ডেস্ক
08 December, 2022, 07:05 pm
Last modified: 08 December, 2022, 07:05 pm
ছবি: এল গিগারকোভা

বিভিন্ন ভাষায় মৃত্যুকে চূড়ান্ত 'বিশ্রামের স্থান' হিসেবে বর্ণনা করা হয়। তবে প্রাচীন মিশরীয়দের কাছে মৃত্যুর পরে বিশ্রামের কোনো দর্শন ছিল না। ইহলোক ত্যাগ করার পরে তাদেরকে মৃত্যুর দেবতা ওসাইরিসের দরবারে যেতে হতো বলে বিশ্বাস করতেন মিশরীয়রা।

বিশ্বাস অনুযায়ী, সেখানে তাদেরকে ৪২ জন দেবতা ও দেবীর প্রশ্নের উত্তর দিতে হতো। এই পরীক্ষা শেষ হওয়ার পরই তারা প্রেতলোকে স্থান পেতেন।

এ কারণেই হয়তো প্রাচীন মিশরীয় কবরগুলোতে মমি'র পাশাপাশি আরও অনেক বস্তু পাওয়া যায়। গত নভেম্বর মাসের শেষের দিকে গবেষকেরা পশ্চিম নীল ব-দ্বীপের কুয়েসনা নেক্রোপলিসে কয়েকজন মানুষের মমি আবিষ্কার করেছেন। এসব মমি'র মুখের ভেতরে সোনার পাত জিহ্বার আকারে প্রবেশ করানো ছিল।

ছবি: পিকচার অ্যালায়েন্স

যমালয়ে মৃত মানুষ

ওসাইরিস ও অন্যান্য দেবদেবীর সামনে মৃতরা যেন তাদের আর্জি জানাতে পারে, সেজন্য এ সোনার জিহ্বাগুলো তাদের কবরে রাখা হয়েছিল বলে ধারণা করছে ইজিপশিয়ান মিনিস্ট্রি অব অ্যান্টিক্যুইটিজ।

কুয়েসনাতে পাওয়া কিছু বেশি পরিমাণে ক্ষয়ে যাওয়া কঙ্কালের গায়েও সোনাদানা পাওয়া গিয়েছে। এসব কঙ্কালের ওপর সোনার তৈরি পদ্মফুল ও গুবরেপোকা বসানো ছিল।

এর আগে ২০২১ সালে মিশরে এক নারী, একজন পুরুষ, ও একটি শিশুর মমিতে সোনার তৈরি জিহ্বা পাওয়া গিয়েছিল। এই তিনজনকে কবর দেওয়া হয়েছিল প্রায় ২,৫০০ বছর আগে। এদের সবার জিহ্বা কেটে বের করে তার স্থানে সোনার জিহ্বা বসানো হয়েছিল।

ছবি: এএফপি

অবশ্য প্রাচীন মিশরে সোনার ব্যবহার যথেষ্ট ছিল। একদম শুরু থেকেই সুপ্রাচীন মিশরীয় সাম্রাজ্য ও ফারাওদের কাছে জনপ্রিয় ধাতু হিসেবে সমাদৃত ছিল সোনা। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে মিশরীয়রা সোনা থেকে গয়নাসহ বিভিন্ন বস্তু তৈরি করা শিখে গিয়েছিল।

সোনায় ভর্তি ফারাওদের কবর

মিশরীয় সম্রাট তথা ফারাওরা তাদের কবর সোনাদানা দিয়ে ভর্তি করে দেওয়ার জন্য জীবিত থাকতেই নির্দেশ দিয়ে দিতেন। তুতেনখামেনের সমাধি থেকে পাওয়া গিয়েছে বিস্তর পরিমাণ সোনাদানা ও হীরা-জহরত।

ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার ১৯২২ সালে তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেছিলেন। সমাধির ভেতরের ঐশ্বর্য দেখে তার চোখ কপালে উঠে গিয়েছিল। 

ছবি: এম. নেলসন

সোনার জিহ্বার বাইরেও আরও অনেক স্বর্ণনির্মিত বস্তু সমাধির উপাদান হিসেবে মিশরীয়দের কাছে জনপ্রিয় ছিল। তৃতীয় থুতমোসের তিন উপপত্নীর কবরে পাওয়া যায় সোনার চটিজুতা। এ তিনজন মিশরীয় ছিলেন না, তারা খুব সম্ভবত ওসাইরিসেও বিশ্বাস করতেন না। তবে হয়তো সোনার সুকতলার জুতা পরে তারাও মৃত্যু দেবতার দরবার এড়িয়ে প্রেতলোকে পৌঁছে গিয়েছেন।

  • সূত্র: ডয়েচে ভেলে

Related Topics

টপ নিউজ

মমি / মিশরের মমি / ফারাও / ফারাও সম্রাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত ৩৫০০ বছর আগের সুগন্ধি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা
  • মিশরের জাদুঘর থেকে উধাও হওয়া ফারাওয়ের অমূল্য সোনার ব্রেসলেটটি চুরির পর গলিয়ে ফেলা হয়েছে
  • 'শবই মহৌষধ’; রোগ সারাতে যেভাবে ইউরোপে মমি খাওয়ার চল ছিল
  • দ্য বশিরি মিস্ট্রি: ২,৩০০ বছরের পুরোনো মমি খুলে দেখার সাহস করেনি কেউ
  • ৩৪০০ বছরের পুরোনো দেহাবশেষ ব্যবহার করে তুতেনখামেনের প্রপিতামহীর মুখ পুনঃউৎপাদন

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net