Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
আর্জেন্টিনা-পোল্যান্ডসহ ‘সি’ গ্রুপের দলগুলোর সামনে যে সমীকরণ

খেলা

টিবিএস রিপোর্ট
30 November, 2022, 02:35 pm
Last modified: 30 November, 2022, 04:08 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা

আর্জেন্টিনা-পোল্যান্ডসহ ‘সি’ গ্রুপের দলগুলোর সামনে যে সমীকরণ

‘সি’ গ্রুপে সবচেয়ে জটিল সমীকরণ দাঁড়িয়েছে। পোল্যান্ড, আর্জেন্টিনা, সৌদি আরব ও মেক্সিকো; চার দলই টিকে আছে শেষ ষোলোতে ওঠার দৌড়ে। আজ রাতে কোন দলকে কী সমীকরণ মেলাতে হবে, দেখে নেওয়া যাক।
টিবিএস রিপোর্ট
30 November, 2022, 02:35 pm
Last modified: 30 November, 2022, 04:08 pm

কাতার বিশ্বকাপে ইতোমধ্যে শেষ ষেলো নিশ্চিত করেছে ৭টি দল। আরও ৯টি দল দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটার অপেক্ষায়। এ পথে 'সি' গ্রুপে সবচেয়ে জটিল সমীকরণ দাঁড়িয়েছে। পোল্যান্ড, আর্জেন্টিনা, সৌদি আরব ও মেক্সিকো; চার দলই টিকে আছে শেষ ষোলোতে ওঠার দৌড়ে। আজ রাতে মাঠে নামছে এই চার দলই। 

আর্জেন্টিনা মুখোমুখি হবে পেল্যান্ডের, সৌদি লড়বে মেক্সিকোর। দুটি ম্যাচই বাংলাদেশ রাত ১টায় শুরু হবে। এই দুই ম্যাচের ফলে নিশ্চিত হবে দুই দলের পরে রাউন্ডে যাওয়া। এক জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পোল্যান্ড। সমান তিন পয়েন্ট করে নিয়েও গোল ব্যবধানের পার্থক্য যথাক্রমে দুই ও তিন নম্বরে আর্জেন্টিনা ও সৌদি আরব। ১ পয়েন্ট নিয়ে চারে মেক্সিকো।

কোন দলকে কী সমীকরণ মেলাতে হবে, দেখে নেওয়া যাক: 

পোল্যান্ড

চার পয়েন্ট নিয়ে সবার উপরে থেকেও চিন্তামুক্ত নয় পোল্যান্ড। শেষ ষোলোতে উঠতে রবার্ট লেভানডোভস্কির দলকেও মেলাতে হবে সমীকরণ। পোলিশদের জন্য সহজ সমীকরণে ম্যাচটি জেতা অথবা ড্র করা। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে তারা। ড্র করলে ৫ পয়েন্ট নিয়ে উঠবে পরের রাউন্ডে। 

হারলেও সুযোগ থাকবে পোল্যান্ডের। এমনকি দুই গোলে হারলেও সুযোগ থাকবে তাদের। তবে এর জন্য সৌদি-মেক্সিকো ম্যাচ ড্র হতে হবে। পোল্যান্ড ৩ গোলে হারলে এবং অন্য ম্যাচ ড্র হলে পোল্যান্ড ও সৌদির পয়েন্ট হবে সমান। দুই দলেরই গোল ব্যবধান হবে (-১)। সেক্ষেত্রে কারা বেশি গোল করেছে, তা দেখা হবে। সেটাও সমান হলে হেড টু হেডে পরের রাউন্ডে যাবে পোলিশরা।

আছে আরও সমীকরণ। পোল্যান্ড যদি হারে এবং মেক্সিকো যদি জেতে, তখন এই দলের পয়েন্ট হবে সমান ৪। তখন গোল ব্যবধান, কারা বেশি গোল করেছে, মুখোমুখি লড়াইয়ে কী হয়েছিল; এসব বিষয় বিবেচনা করা হবে। আবার পোল্যান্ড যদি সর্বোচ্চ ২ গোলে হারে এবং মেক্সিকো এক গোলে জেতে, তাহলে গ্রুপ রানার্সআপ হবেন লেভানডোভস্কিরা।

আর্জেন্টিনা

হারে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনার জন্য পথটা তুলনামূলক কঠিন। সহজে পরের পর্বে যেতে জয়ের বিকল্প নেই লিওনেল মেসিদের সামনে। ড্র করলেও থাকবে সম্ভাবনা। তবে হারলেই ছিটকে যেতে হবে বিশ্বকাপ থেকে। আর্জেন্টিনা জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে মেসিরা হবে গ্রুপ সেরা।

ড্র করলেও আর্জেন্টিনার সামনে সুযোগ থাকবে। তবে প্রার্থনা করতে হবে অন্য ম্যাচ যেন ড্র হয় কিংবা মেক্সিকো ৩ গোলের বেশি ব্যবধানে না জেতে। আবার যদি আর্জেন্টিনা ও সৌদি আরব দুই দলই জেতে, তাহলে গ্রুপ সেরা নির্ধারণে প্রথমে বিবেচনা করা হবে গোল ব্যবধান এবং গোল করা। এখানেও সমান হলে হেড টু হেড দেখা হবে, যেখানে এগিয়ে সৌদিরা।

সৌদি আরব

পোল্যান্ড ও আর্জেন্টিনার মতো সৌদি আরবের প্রথম হিসাবটাও এক, জিতলেই পরের রাউন্ডে উঠবে মধ্যপ্রাচ্যের দেশটি। ড্র করলেও আশা থাকবে, তবে এর জন্য অন্য ম্যাচে আর্জেন্টিনাকে হারতে হবে। আবার পোল্যান্ড হারলেও সুযোগ থাকবে সৌদি আরবের। এক্ষেত্রে পোলিশদের হারতে হবে ৪ গোলের ব্যবধানে।

সৌদি আরব ড্র করলে এবং পোল্যান্ড ৩ গোলে হারলে দুই দলের পয়েন্টের মতো গোল ব্যবধানও সমান হবে। তখন দেখা হবে কোন দল বেশি গোল করেছে। সেটাও সমান হলে হেড টু হেডে গ্রুপ রানার্সআপ হবে পোল্যান্ড। সৌদি জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাবে তারাই।

মেক্সিকো

মেক্সিকোর জন্য পথটা একটু বেশি কঠিন। পরের রাউন্ডে উঠতে তাদের সামনে জয়ের বিকল্প নেই। ১ পয়েন্ট পাওয়া দলটির ড্র করার সুযোগ নেই, আর হারলে তো আগেই বিদায়। মেক্সিকো ৪ গোলে জিতলে অন্য ম্যাচের ফল যাই হোক না কেন, নকআউট পর্বে উঠবে উত্তর আমেরিকার দেশটিই। নিজেরা জিতলে এবং আর্জেন্টিনা হারলে কোনো হিসাব ছাড়াই শেষ ষোলোয় উঠবে মেক্সিকো।

আবার মেক্সিকো ৩ গোলে জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে আর্জেন্টিনার সমান ৪ পয়েন্ট হবে তাদের। গোল ব্যবধানও হবে সমান (+১)। কোন দল বেশি গোল করেছে, তখন সেটা দেখা হবে। সেটাও সমান হলে হেড টু হেড বিবেচনা করা হবে, যেখানে এগিয়ে থাকা আর্জেন্টিনা পেয়ে যাবে পরের রাউন্ডের টিকেট।

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ / আর্জেন্টিনা ফুটবল দল / পোল্যান্ড ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net