Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল

খেলা

টিবিএস রিপোর্ট
11 September, 2024, 01:25 pm
Last modified: 11 September, 2024, 01:37 pm

Related News

  • বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হলান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ
  • শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে রাউন্ড অফ ১৬ নিশ্চিত করল ব্রাজিল
  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল

সর্বশেষ গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে হারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচে মাত্র ৫টিতে হারা ব্রাজিল এবার ৮ ম্যাচেই হেরেছে ৪টিতে।
টিবিএস রিপোর্ট
11 September, 2024, 01:25 pm
Last modified: 11 September, 2024, 01:37 pm

লাতিন ফুটবলের সবচেয়ে বড় নাম ব্রাজিল ও আর্জেন্টিনা। দল দুটির সাফল্য-ব্যর্থতার ওপর নির্ভর করে এই অঞ্চলের ফুটবল আবহ। বড় পরিসরে ফুটবল ইতিহাসেরই বড় অন্যতম সেরা এবং জনপ্রিয় দল দুটি। কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের ঠিকানা হলো একই বিন্দুতে। কলম্বিয়ার মাঠে হেরে গেল আর্জেন্টিনা, কঠিন সময়ে থাকা ব্রাজিল হার মানলো প্যারাগুয়ের বিপক্ষে। 

বিশ্বকাপ বাছাইপর্বে মঙ্গলবার রাতে কলম্বিয়ার মাঠে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা, ১২ ম্যাচ পর হারের স্বাদ  নিতে হলো লিওনেল স্কালোনির দলকে। ব্রাজিলও ম্যাচটি খেলে প্রতিপক্ষের মাঠে। বিবর্ণ ফুটবলে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাই পর্বে সর্বশেষ পাঁচ ম্যাচে এটা চতুর্থ হার সেলেসাওদের। 

ঘরের মাঠে কলম্বিয়াকে এগিয়ে নেন ইয়ের্সন মসকেরা। দ্বিতীয়ার্ধে জালের ঠিকানা খুঁজে নিয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান নিকোলাস গঞ্জালেস। পরে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন হামেস রদ্রিগেজ। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেন প্যারাগুয়ের মিডফিল্ডার দিয়েগো গোমেজ। 

গত জুনে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা এই ম্যাচে ছন্দময় ফুটবল খেরতে পারেনি। যদিও বল দখল, প্রতিপক্ষের গোলপোস্টে শট নেওয়ায় তারাই এগিয়ে ছিল। ম্যাচে ৫৩ শতাংশ সময় বল পায়ে রাখে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনার। দলটির নেওয়া ১৩টি শেটের কেবল একটি ছিল লক্ষ্যে। কলম্বিয়ার নেওয়া ৯ শটের ৫টিই ছিল লক্ষ্যে। 

প্যারাগুয়ের মাঠে সবকিছুতেই এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু ধারহীন আক্রমণে মেলেনি সাফল্য। ৭১ শতাংশ সময় বল পায়ে রাখা ব্রাজিল গোলমুখে ৯টি শট নেয়, ৩টি ছিল লক্ষ্যে। বল দখলের লড়াইয়ে অনেক পিছিয়ে থাকলেও আক্রমণ সাজানোয় ছাড় দেয়নি ব্রাজিল। দারুণ জয় তুলে নেয়া দলটি গোলমুখে ৭টি শট নেয়। লক্ষ্যে থাকা দুটি শটের একটি খুঁজে নেয় জালের ঠিকানা। 

এই হারে থামলো আর্জেন্টিনার জয়রথ। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ১২ ম্যাচে অপরাজেয় (১১ জয়, এক ড্র) ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল তারা। অন্যদিকে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হারা ব্রাজিলের দুঃসময় যেন যাচ্ছেই না। সিবিএস স্পোর্টস নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচে মাত্র ৫টিতে ব্রাজিল। এবার ৮ ম্যাচেই ৪টিতে হেরেছে তারা। 

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ বাছাই পর্ব / আর্জেন্টিনা ফুটবল দল / ব্রাজিল ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হলান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ
  • শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে রাউন্ড অফ ১৬ নিশ্চিত করল ব্রাজিল
  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net