Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
যক্ষ্মার টিকা করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি কমায় ৬ গুণ, দাবি গবেষকদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 April, 2020, 01:10 pm
Last modified: 10 April, 2020, 05:54 pm

Related News

  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • দিনে ৩৩৮ শব্দ কম বলছি আমরা, মানুষ কি তবে চিরতরে নিশ্চুপ হয়ে যাবে?
  • ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

যক্ষ্মার টিকা করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি কমায় ৬ গুণ, দাবি গবেষকদের

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যেসব দেশে ব্যাপক আকারে যক্ষ্মার টিকা 'বিসিজি জ্যাব' দেওয়া হয়েছে, সেখানে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা তুলনামূলক কম।
টিবিএস ডেস্ক
10 April, 2020, 01:10 pm
Last modified: 10 April, 2020, 05:54 pm
ছবি: দ্য আটলান্টিক

যক্ষ্মার টিকার বৈজ্ঞানিক নাম ব্যাকিলাস ক্যালমাটে-গুয়েরিন জ্যাব, সংক্ষেপে যাকে 'বিসিজি জ্যাব' বলা হয়। করোনাভাইরাস মোকাবিলাতেও এটি কার্যকর ফল দিতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের বিশেষজ্ঞরা তাদের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেন, যেসব দেশে ব্যাপক আকারে যক্ষ্মার টিকা প্রয়োগ করা হয়েছে, সেখানে করোনাভাইরাসে মৃত্যুর হার ৫ দশমিক ৮ গুণ কম লক্ষ্য করা যাচ্ছে। খবর দ্য টেলিগ্রাফের।

বিসিজি ভ্যাকসিন ফুসফুসে যক্ষ্মার জীবাণু প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে। ২০০৫ সালে ফুসফুসের ইনফেকশন কমার প্রেক্ষিতে যুক্তরাজ্যে এই টিকার প্রয়োগ বন্ধ করা হয়। তবে মার্কিন বিশেষজ্ঞদের দাবি, যক্ষ্মার টিকা থাকলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা করোনাভাইরাস মোকাবিলায় আরও শক্তিশালী হয়। এর ফলে অনেকের দেহে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকিও হ্রাস পায়।

এই প্রেক্ষিতেই গবেষণাপত্রে বলা হচ্ছে, যেসব দেশে এই টিকার ব্যাপক প্রয়োগ নেই, তাদের তুলনায় যেসব দেশে রয়েছে, সেখানে করোনাভাইরাস সংক্রমণ ও এতে মৃতের হার অনেক কম। গবেষণাপত্রটি জমা দেওয়া হলেও এখনো অবশ্য জনস হপকিন্সের শীর্ষ শিক্ষক ও বৈজ্ঞানিকেরা এটি পরীক্ষা করে দেখেননি।

তবে বিশ্বের ৫০টি দেশের প্রতি ১০ লাখ মানুষের মাঝে গড় মৃত্যুহার এই গবেষণায় তুলনা করে দেখানো হয়। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যুহারে শীর্ষে থাকা যেসব দেশের জনস্বাস্থ্য সম্পর্কিত তথ্যের স্বচ্ছতা রয়েছে, সেসব দেশ থেকেই গবেষণার তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে।

এছাড়া গবেষক দল ওই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা এবং বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর সংখ্যাকেও অন্যতম প্রভাবক হিসাবে বিবেচনায় নিয়েছেন। তাদের মতে, এই দুটি প্রভাবক মৃত্যুহার নিয়ে গবেষণার মূল পর্যবেক্ষণ বা সার্বিক চিত্রে প্রভাব ফেলতে পারে।

যক্ষ্মার টিকা ফুসফুসে অন্যান্য রোগের ভাইরাস প্রতিরোধে যে বেশ কার্যকর প্রভাব রাখছে, গবেষণাপত্রে সেটিও স্বীকার করা হয়েছে।

এদিকে একই গবেষণার সঙ্গে যুক্ত জনস হপকিন্সের আরেকটি টিম যক্ষ্মার টিকা প্রয়োগ করে স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যায় কি না- তা নিয়ে গবেষণা করছেন। বর্তমানে স্বাস্থ্যকর্মীরা পিপিই পরে রোগীদের চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন। তারপরও ভাইরাসটির সংক্রমণে অনেকে মারা যাচ্ছেন। এই অবস্থায় যক্ষ্মার টিকা তাদের দেহে কতটুকু রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। 

 অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত মারডক চিলড্রেনস রিসার্চ ইন্সটিটিউড এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছে।

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / যক্ষ্মা / গবেষণা / জন হপকিন্স বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • দিনে ৩৩৮ শব্দ কম বলছি আমরা, মানুষ কি তবে চিরতরে নিশ্চুপ হয়ে যাবে?
  • ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net