Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
ভণ্ডামি রেখে ইউরোপীয়দের ক্ষমা চাইতে বললেন ফিফা প্রধান

টিবিএস ডেস্ক
20 November, 2022, 01:40 am
Last modified: 20 November, 2022, 04:17 pm

Related News

  • বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • বিশ্বকাপজয়ীদের হাতে প্রথমবারের মতো ‘চ্যাম্পিয়নশিপ আংটি' তুলে দেবে ফিফা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?
  • বালোগান কেলেঙ্কারিতেও 'অটুট জনপ্রিয়তা', চতুর্থ মেয়াদে ফিফা প্রধান হতে ইনফান্তিনোকে সমর্থন ২০০-র বেশি দেশের
  • বিশ্বকাপের ফাইনালে থাকছেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

ভণ্ডামি রেখে ইউরোপীয়দের ক্ষমা চাইতে বললেন ফিফা প্রধান

তিন হাজার বছর ধরে ইউরোপীয়রা যা করে আসছেন, সেটার জন্য আগামী তিন হাজার বছর ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন ফিফা প্রধান। 
টিবিএস ডেস্ক
20 November, 2022, 01:40 am
Last modified: 20 November, 2022, 04:17 pm

বিশ্বকাপের দামামা বেজেছে বেশ আগেই, রাত পোহালেই শুরু 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।' কিন্তু এখনও থামেনি আয়োজক কাতারকে নিয়ে সমালোচনা। নানামুখী এই আলোচনায় ক্ষুব্ধ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে করা প্রতিবেদন তার চোখে ইউরোপিয়ানদের 'ভণ্ডামি'। 

কাতারে অভিবাসী শ্রমিকদের অধিকারের বিষয়ে কথা বলার আগে নিজেদের কৃতকর্মের জন্য ইউরোপীয়দের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন ইনফান্তিনো। তিন হাজার বছর ধরে ইউরোপীয়রা যা করে আসছেন, সেটার জন্য আগামী তিন হাজার বছর ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন ফিফা প্রধান। 

কাতার বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার পর থেকেই সমালোচনা হয়ে আসছে। শুরুতে ব্যাপারটি সীমাবদ্ধ ছিল কেবল দেশটির গরম আবহাওয়ায়। পরে যোগ হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুমের মাঝামাঝি সময়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তটি। এরপর মানবাধিকার রেকর্ড, অভিবাসী শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের 'অমানবিক আচরণ' এবং দেশটির আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে তুলে ধরার মতো বিষয়গুলো নিয়ে সমালোচনা তৈরি হয়।

সবচেয়ে বড় করে উপস্থাপন করা হয় অভিবাসী শ্রমিকদের অধিকারের বিষয়টি। গত বছরের শুরুর দিকে ব্রিটিশ পত্রিকা 'দ্য গার্ডিয়ান'- এর এক প্রতিবেদনে বলা হয়, কাতার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর দেশটিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অন্তত সাড়ে ৬ হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বিশ্বকাপ শুরুর আগের দিন দোহায় সংবাদ সম্মেলনে অনেক বিষয় নিয়ে কথা বলেন ইনফান্তিনো। প্রায় এক ঘণ্টার দীর্ঘ এই সংবাদ সম্মেলনে কাতারের সমালোচকদের কড়া ভাষায় জবাব দেন তিনি। ফিফা প্রধান বলেন, 'কিছু ইউরোপীয়দের কাছ থেকে, কিছু পশ্চিমা বিশ্ব থেকে আমাদের অনেক শিক্ষা নিতে বলা হয়েছে। আমি নিজে ইউরোপিয়ান। আমার মনে হয়, বিশ্বব্যাপী আমরা ইউরোপীয়রা গত ৩ হাজার বছর ধরে যা করে আসছি, কাউকে নীতিকথা শোনানোর আগে সেগুলোর জন্য পরবর্তী ৩ হাজার বছর আমাদের ক্ষমা চাওয়া উচিত।'

অভিবাসী শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, 'ইউরোপীয় কোম্পানিগুলো কাতার বা এই অঞ্চলের অন্যান্য দেশে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন আয় করে। তাদের মধ্যে কয়টি কোম্পানি কাতারে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছে? আমার কাছে উত্তর আছে, কেউই কথা বলেনি। কারণ, আইন পরিবর্তন করলে তাদের লাভ কম হতো। তবে আমরা (ফিফা) করেছি। ফিফা কিন্তু কাতার থেকে এই কোম্পানিগুনোর যে কোনোটির চেয়ে অনেক অনেক কম লাভ করেছে।'

Related Topics

খেলা / টপ নিউজ

কাতার বিশ্বকাপ / ফিফা / জিয়ান্নি ইনফান্তিনো / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • বিশ্বকাপজয়ীদের হাতে প্রথমবারের মতো ‘চ্যাম্পিয়নশিপ আংটি' তুলে দেবে ফিফা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?
  • বালোগান কেলেঙ্কারিতেও 'অটুট জনপ্রিয়তা', চতুর্থ মেয়াদে ফিফা প্রধান হতে ইনফান্তিনোকে সমর্থন ২০০-র বেশি দেশের
  • বিশ্বকাপের ফাইনালে থাকছেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net