Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
পর্যটন নগরীর অর্থনীতিতে বিপর্যয়

ফিচার

সায়ীদ আলমগীর, কক্সবাজার
06 April, 2020, 01:25 pm
Last modified: 06 April, 2020, 04:35 pm

Related News

  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, ঐক্য ও স্থিতিশীলতার অঙ্গীকার
  • নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: পুনরুজ্জীবনের আশায় ব্যবসায়ীরা

পর্যটন নগরীর অর্থনীতিতে বিপর্যয়

কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট সব খাত মিলিয়ে দুইমাসে প্রায় ৫শ’ কোটি টাকার মত লোকসানের শংকা। পহেলা বৈশাখ, ঈদুল ফিতর সামনে নিয়ে ফ্যাশন হাউসগুলোতে জমজমাট ব্যবসার আয়োজন থাকার কথা থাকলেও করোনায় এসব ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছে। 
সায়ীদ আলমগীর, কক্সবাজার
06 April, 2020, 01:25 pm
Last modified: 06 April, 2020, 04:35 pm

করোনাভাইরাসের সংক্রমণ থেকে কক্সবাজারকে রক্ষায় বিগত দু'সপ্তাহ আগে থেকে কক্সবাজার সৈকতসহ পর্যটন স্পটগুলোতে লোকসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বন্ধ রয়েছে পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসা বাণিজ্য। শুটকি উৎপাদন মৌসুম হলেও সাগরে নামছে না ট্রলার, এতে বন্ধ রয়েছে মাছ আহরণ ও শুটকি উৎপাদন। 

পহেলা বৈশাখ, ঈদুল ফিতর সামনে নিয়ে ফ্যাশন হাউসগুলোতে জমজমাট ব্যবসার আয়োজন থাকার কথা থাকলেও করোনায় এসব ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছে। কপাল চাপড়ানোর অবস্থা পান ব্যবসায়ীদেরও। সবমিলিয়ে পর্যটন শিল্প এবং অন্যসব ব্যবসায় জড়িতদের গুণতে হচ্ছে হাজার কোটি টাকা লোকসান। ফলে করোনায় অর্থনৈতিকভাবে দেশের অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পর্যটন নগরী কক্সবাজার।

হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও হোয়াইট অর্কিড হোটেলের জিএম রিয়াদ ইফতেখার বলেন, কক্সবাজারে প্রতিবছর দেশি-বিদেশি মিলিয়ে অর্ধকোটি পর্যটক আসেন। তাদের যাতায়াতে প্রতিদিন কয়েক দূরপাল্লার বাস ও ১০-১২টি বিমানের ফ্লাইট আসা যাওয়া করে। পর্যটক সেবায় রয়েছে চার শতাধিক হোটেল-মোটেল ও কটেজ এবং কয়েকশ' রেস্তোরাঁ। সমুদ্র ভ্রমন আরামদায়ক করতে কাজ করে শতাধিক ট্যুরিজম। বিনোদনের জন্য রয়েছে নানা পর্যটন স্পট। ভ্রমণের মুহুর্ত ফ্রেমে বন্দি করে রাখতে কাজ করে তিন শতাধিক ক্যামেরাম্যান। রয়েছে শামুক-ঝিনুকের পন্য বিক্রির হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী।

তার মতে, করোনার প্রভাবে বিগত পক্ষকাল ধরে বন্ধ পর্যটন ব্যবসা। ধরে নেওয়া যায় এটি ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বন্ধ থাকবে। সেই হিসেবে বন্ধ দাঁড়ায় প্রায়ই দুই মাস। ব্যবসা বন্ধ থাকায় বাস, প্লেন, হোটেল, রেস্তোরা, ট্যুর অপারেটর, ফটোগ্রাফার এবং ক্ষুদ্র ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্ট সকল খাতে দৈনিক ২৫-৩০ কোটি টাকার লেনদেন বন্ধ রয়েছে। সেই হিসাবে দুই মাসে বন্ধ থাকবে প্রায় দু'হাজার কোটি টাকার লেনদেন।

কক্সবাজার গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ব্যবসা বন্ধ থাকলেও মেইনটেইন্স খরচ গুণতে হচ্ছে ব্যবসায়ীদের। কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ও টেলিফোন বিলসহ নানা খাতে ক্যাটাগরি অনুসারে একেক হোটেল মালিককে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা লোকসান হচ্ছে। সে হিসাবে ব্যবসা বন্ধ প্রায় দু'মাসে ৪'শ হোটেল-মোটেল-কটেজ এবং রেস্তোরা মালিককে কমপক্ষে অর্ধশত কোটি টাকা লোকসান দিতে হবে। এর সঙ্গে রয়েছে ব্যাংকঋণের সুদও।

ট্যুরস অপারেটর অনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সূত্রমতে, জেলার দর্শণীয় স্থানগুলোতে পর্যটকদের যাতায়ত সহজতর করতে ট্যুর সংশ্লিষ্টরা কাজ করে। সবার অফিস ও কর্মচারী রয়েছে। ব্যবসা বন্ধ থাকলেও অফিস ভাড়া, বিদ্যুৎ বিল এবং কর্মচারীদের বেতন বাবদ অনেককে মাসে অর্ধলাখ টাকা গুনতে হবে। করোনার প্রভাবের দু'মাসে ট্যুরিজম ব্যবসায়ীদের লোকসান হবে প্রায় এক কোটি টাকা। এভাবে পর্যটন সংশ্লিষ্ট সব খাত মিলিয়ে দুইমাসে প্রায় ৫শ' কোটি টাকার মত লোকসান গুনবে।

এদিকে, নাজিরারটেক শুটকি উৎপাদন মালিক সমিতির সভাপতির আতিকুর উল্লাহ বলেন, শুটকি উৎপাদন মৌসুম চললেও শুটকি উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে ছুরি-লইট্টা-পোয়া এবং পাঁচ মিশালিসহ অনেক ধরনের মাছ মিলিয়ে ৬ হাজার টন মাছ শুকানো রয়েছে। সাগরে ট্রলার কম যাওয়ায় এখন শতকরা ৬০-৭০ ভাগ মাছ শুকানো কমে গেছে। গুদাম শুকনো মাছে ভরা থাকলেও চাহিদা না থাকায় মাছ পাঠাতে পারছি না। যদি আরো এক সপ্তাহ মাছ রপ্তানি বন্ধ থাকে তবে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের শত কোটি টাকা লোকসান হবে।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এস.এম খালেকুজাম্মানের মতে, জেলেরা করোনাভাইরাসের ভয়ে মাছ আহরণে যাচ্ছে না। তাই মাছ শুকানো হচ্ছে গতবছরের তুলনায় ৪০ ভাগ কম। এছাড়া প্রায় প্রত্যেকের গুদামেই মাছ মজুদ রয়েছে। পাশপাশি মাছ সরবরাহ না থাকায় কাঁচা মাছের বাজারে এর প্রভাব পড়েছে। লোকসান হিসাব করা সম্ভব কোয়ারেন্টিন শেষ হলেই। এর আগে এর হিসাব করার সুযোগ আমাদের নেই। কিছুটা লস হলেও করোনায় এত লস গুণতে হবে না।

শুধু পর্যটন ও মৎস্য শিল্পে নয়, করোনার লোকসান গুণতে হচ্ছে কাপড়, জুতাসহ নানা পণ্য ব্যবসায়ীদেরও। এবিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল বলেন, সামনে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। গত বছর এই সময়ে জেলায় প্রায়ই শত কোটি টাকার বস্ত্র ও জুতা বিকিকিনি হয়েছে। কিন্তু এবার করোনায় দোকান পর্যন্ত বন্ধ। জেলার দোকানদাররা এবার কমপক্ষে ২০-২৫ কোটি টাকা লোকসান গুনবে। ঈদ পর্যন্ত এ অবস্থা বিরাজ থাকলে লোকসান কয়েকশ' কোটি টাকা ছাড়িয়ে যাবে।

কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, করোনা বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। পর্যটন জেলা হিসেবে কক্সবাজার সেই ক্ষতির ধাক্কায় পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এটি কাটানোর পন্থা খোঁজার প্রচেষ্টা চালানো হবে বলে উল্লেখ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / অর্থনীতিতে বিপর্যয় / অর্থনীতি / পর্যটন নগরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, ঐক্য ও স্থিতিশীলতার অঙ্গীকার
  • নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: পুনরুজ্জীবনের আশায় ব্যবসায়ীরা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net