Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
সাতক্ষীরা-খুলনা রুটে বাস বন্ধে ভোগান্তিতে যাত্রীরা, বিএনপির বিকল্প প্রস্তুতি আগে থেকেই

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
21 October, 2022, 12:50 pm
Last modified: 21 October, 2022, 04:34 pm

Related News

  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
  • সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত
  • পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে অচল সিলেট, চরম ভোগান্তিতে যাত্রীরা

সাতক্ষীরা-খুলনা রুটে বাস বন্ধে ভোগান্তিতে যাত্রীরা, বিএনপির বিকল্প প্রস্তুতি আগে থেকেই

সাতক্ষীরা-যশোর-কালিগঞ্জ-শ্যামনগর-আশাশুনি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র খুলনা রুটে বাস চলাচল বন্ধ।
সাতক্ষীরা প্রতিনিধি
21 October, 2022, 12:50 pm
Last modified: 21 October, 2022, 04:34 pm
ছবি- টিবিএস

খুলনায় বিএনপির মহা সমাবেশকে ঘিরে বন্ধ করে দেওয়া হয়েছে বাস চলাচল। সাতক্ষীরা থেকে যাত্রীবাহি কোন বাস খুলনার উদ্দেশ্যে ছাড়ছে না।

তবে বাকি রুটগুলেতে সাতক্ষীরা থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বিএনপি বলছে, সরকারের এ ষড়যন্ত্র আগেই ধারণা করেছিলো তারা। ফলে আগে থেকেই নেওয়া হয়েছে বিকল্প প্রস্তুতি।

সাতক্ষীরা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা-যশোর-কালিগঞ্জ-শ্যামনগর-আশাশুনি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র খুলনা রুটে বাস চলাচল বন্ধ।

বাস চলাচল বন্ধের কারণ হিসেবে বাস চালক মহাতাব হোসেন বলেন, "সব রুটে বাস চলাচল করছে, শুধুমাত্র খুলনা রুটে বন্ধ। বিএনপির মিটিং হবে সেকারণে লোকজন যেন যেতে না পারে তাই বাস বন্ধ করে দেওয়া হয়েছে।"

এদিকে, খুলনা রুটে বাস বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। বিকল্প উপায়ও খুঁজে পাচ্ছেন না কেউ। তবে মাহেন্দ্র, ইজিবাইক, মোটর সাইকেলে খুলনা যাচ্ছেন অনেকে।

ভারতের হুগলী থেকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে পৌঁছে বিপাকে পড়েছেন নরেশ চন্দ্র হালদার। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া যাবেন তিনি।

ভারতীয় নরেশ চন্দ্র হালদার বলেন, "বাস চলাচল বন্ধ তাহলে ভোমরা বন্দরে আটকে দিয়ে জানানো যেত। এ পর্যন্ত পৌঁছে দেখছি বাস বন্ধ। এখন কিভাবে আমি পৌঁছাবো?"

অন্যদিকে, খুলনায় বিএনপির সমাবেশে যোগ দিতে বিকল্প প্রস্তুতি নিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। সাতক্ষীরা থেকে ছয় হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী।

তিনি বলেন, "সরকার এমন কাণ্ড করবে আমরা আগে থেকেই ধারণা করেছিলাম। সেজন্য বিকল্প প্রস্তুতি আমরা নিয়েছি আগে থেকেই।"

তিনি জানান, "গাড়ি বন্ধের আগেই হাজারো নেতাকর্মী সাতক্ষীরা থেকে খুলনায় এসে অবস্থান করছেন। এছাড়া মোটর সাইকেল ও নৌপথে সাতক্ষীরা থেকে ছয় হাজার নেতাকর্মী সমাবেশে পৌঁছাবেন। তবে তারা বিচ্ছিন্নভাবে আসবেন। যেন পথিমথ্যে কোন বাঁধার শিকার না হন। মহাসমাবেশের জনস্রোত কোনভাবেই বন্ধ করতে পারবে না সরকার।"

Related Topics

টপ নিউজ / সারাদেশ

গণপরিবহন বন্ধ / পরিবহন ধর্মঘট / বিএনপির বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
  • সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত
  • পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে অচল সিলেট, চরম ভোগান্তিতে যাত্রীরা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net