Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
‘দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল’

খেলা

টিবিএস রিপোর্ট
03 October, 2022, 07:45 pm
Last modified: 03 October, 2022, 07:55 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল’

বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেওয়ার আগে দেশে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলে থাকেন সব দেশেরই অধিনায়ক, কোচরা। বিশ্বকাপের জার্সিতে হয় ফটো সেশন। বাংলাদেশও এই রীতি মেনে আসছে। কিন্তু এবার এর কোনোটিই করেনি বিসিবি। 
টিবিএস রিপোর্ট
03 October, 2022, 07:45 pm
Last modified: 03 October, 2022, 07:55 pm

টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের অংশগ্রহণে আগামী ৭ অক্টোবর শুরু হবে সিরিজটি। এই সিরিজের পর দেশে না ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সরাসরি অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। সিরিজ ও বিশ্বকাপের মাঝে সময় না থাকায় এমন সিদ্ধান্ত বিসিবির। 

বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেওয়ার আগে দেশে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলে থাকেন সব দেশেরই অধিনায়ক, কোচরা। বিশ্বকাপের জার্সিতে হয় ফটো সেশন। বাংলাদেশও এই রীতি মেনে আসছে অনেকদিন ধরেই। কিন্তু এবার এর কোনোটিই করেনি বিসিবি। 

সেটার অবশ্য সুযোগও ছিল না। কারণ অধিনায়ক ছাড়া দুটি ব্যাপারই অসম্পূর্ণ থেকে যেতো। সাকিব আল হাসান দলের সঙ্গে দেশ ছাড়েননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে ওয়েস্ট ইন্ডিজ থেকে আমেরিকা হয়ে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

ফটো সেশনের মতো হয়নি সংবাদ সম্মেলনও, তাই নিজেদের লক্ষ্য-পরিকল্পনাও জানানো হয়নি দলের। বিসিবির এমন আচরণকে অপেশাদার বলে মনে করেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তার মতে, দেশের মানুষ জানতেই পারলো না বাংলাদেশ দলের লক্ষ্য কী বিশ্বকাপে। 

আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত বুলবুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে দুদিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। এই সিরিজটি খেলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আমাদের দল। অর্থাৎ, ত্রিদেশীয় সিরিজের পর দেশে ফিরে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না। সেই অর্থে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যেও দেশ ছেড়েছে বাংলাদেশ।'

'কিন্তু এমন বড় আসরে খেলতে দেশ ছাড়ার আগে মানুষের দোয়া নেওয়া বা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের লক্ষ্য জানিয়ে আসেনি দল। দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল, তাদের লক্ষ্য কী। সবচেয়ে বড় কথা দেশ ছাড়ার আগে দেশের মানুষের যে দোয়া নিতে হয়, সেটাও নিতে দেখলাম না।' লিখেছেন বুলবুল। 

আমিনুল ইসলাম বুলবুলের ফেসবুক পোস্ট

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে বুলবুলের। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান লিখেছেন, 'বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের জন্য খারাপ লাগছে। বাংলাদেশের ব্লেজার বা বিশ্বকাপের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক যে ফটো সেশনের সুযোগ ছিল, যে ফটো সেশন বিশ্বকাপ যাত্রারই একটা বড় অংশ; সেটার অংশ তারা হতে পারলো না।'

সংবাদ সম্মেলন, ফটো সেশন না হওয়ায় বিরক্তি প্রকাশ করলেও বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন বুলবুল। মাঠের বাইরের এসব নিয়ে না ভেবে ক্রিকেটাররা লড়াকু মানসিকতা নিয়ে খেলবেন বলে আশাবাদী তিনি। বুলবুলের ভাষায়, 'তারপরও বলবো মাঠের বাইরের এসব আলোচনা মাঠের বাইরে রেখেই উজ্জীবিত মানসিকতা নিয়ে বিশ্বকাপে লড়াই করুক বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা…।'

Related Topics

টপ নিউজ

আমিনুল ইসলাম বুলবুল / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net