Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
দখলীকৃত ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার অংশ করার উদ্যোগ ত্বরান্বিত করছে মস্কো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 September, 2022, 09:45 pm
Last modified: 20 September, 2022, 09:49 pm

Related News

  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়

দখলীকৃত ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার অংশ করার উদ্যোগ ত্বরান্বিত করছে মস্কো

এর অংশ হিসেবে আগামী ২৩-২৭ সেপ্টেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করার ঘোষণা দিয়েছে রাশিয়ার মদতপুষ্ট তথাকথিত দনেৎস্ক ও লুহানস্ক পিপল’স রিপাবলিক (ডিপিআর ও এলপিআর) এবং খেরসন ও জাপোরিজজিয়া।
টিবিএস ডেস্ক
20 September, 2022, 09:45 pm
Last modified: 20 September, 2022, 09:49 pm
আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি) ও ট্যাংকে ইউক্রেনীয় সেনাদল। খারকিভ, সেপ্টেম্বর ১৯, ২০২২। ছবি: গ্লেব গারানিখ/রয়টার্স

দীর্ঘ সাত মাসের যুদ্ধে দখল করা এলাকার বড় অংশ থেকে কিয়েভের সশস্ত্রবাহিনী রাশিয়ান বাহিনীকে পিছু হটিয়ে দেওয়ার পর ক্রেমলিন এখন ইউক্রেনের দখল করা অবশিষ্ট এলাকা রাশিয়ার অঙ্গীভূত (অ্যানেক্সেশন) করার জোর প্রস্তুতি শুরু করেছে।

এর অংশ হিসেবে দ্রুতই গণভোটের আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার মদতপুষ্ট তথাকথিত দনেৎস্ক ও লুহানস্ক পিপল'স রিপাবলিক (ডিপিআর ও এলপিআর) এবং খেরসন ও জাপোরিজজিয়া। এ অঞ্চলগুলোর ঘোষণা অনুযায়ী, আগামী ২৩-২৭ সেপ্টেম্বরের মধ্যে তারা গণভোটের আয়োজন করবে।

ইউক্রেন ও এর মিত্ররা এ গণভোটকে অবৈধ আখ্যা দিয়েছে। ধারণা করা হচ্ছে কেবল অল্প কিছু দেশ এ ভোটের ফলাফলকে সমর্থন জানাবে।

মস্কোর কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই অঞ্চলগুলো যদি গণভোটের আবেদন করে তাহলে ক্রেমলিন তা মঞ্জুর করবে। নিরাপত্তা কাউন্সিলের উপ-প্রধান ও সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এ অ্যানেক্সেশন হবে 'অপরিবর্তনীয়' এবং এর ফলে রাশিয়া নতুন অধিকৃত অঞ্চলে 'আত্মরক্ষার জন্য সবধরনের শক্তি প্রয়োগ করতে' সক্ষম হবে।

দখলীকৃত অঞ্চল অধিকৃত করলে বর্তমান যুদ্ধ আরও তীব্রতর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এর ফলে মস্কোর দাবি করা রাশিয়ান অঞ্চলকে রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের আইনি ভিত্তি পাবেন পুতিন। এ ধরনের অধিগ্রহণের ফলে ভবিষ্যতে যেকোনো শান্তি আলোচনার সম্ভাবনাও অচল হয়ে যেতে পারে।

কিয়েভের প্রতি 'আল্টিমেটাম'

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অধিগ্রহণের জন্য গণভোট আয়োজনের সিদ্ধান্ত রাতারাতি নিলেন। রাশিয়ার আরবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, পুতিন বিষয়টি নিয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রকাশ্য বিবৃতি দিতে পারেন।

আর.পলিটিক গবেষণা দলের প্রতিষ্ঠাতা তাতিয়ানা স্তানোভায়া বলেছেন, পুতিন কিয়েভ ও এর পশ্চিমা মিত্রদের জন্য আরেকটি আলটিমেটাম (চূড়ান্ত সময়) ঘোষণা করেছেন।

"বিজয়' নিশ্চিত করতে পুতিন দ্রুত গণভোট আয়োজন করতে প্রস্তুত। যাতে তিনি রাশিয়ার অঞ্চলগুলো প্রতিহত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার (পুতিনের মতে) পান। হয় ইউক্রেন পিছু হটবে, নইলে এটা পারমাণবিক যুদ্ধে রূপ নেবে,' বলেন তাতিয়ানা।

ইউক্রেনের কর্তৃপক্ষ রাশিয়ার এ অধিগ্রহণকে অবৈধ আখ্যা দিয়ে এটিকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, দেশ থেকে রাশিয়ান বাহিনীকে তাড়াতে তারা আক্রমণ চালিয়ে যাবে।

দখল করা অঞ্চলকে গণভোটের মাধ্যমে নিজেদের সঙ্গে অঙ্গীভূত করার মাধ্যমে রাশিয়া চাইলে এসব অঞ্চলে বাসকারী মানুষদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে নিয়োগ দিতে পারে। প্রসঙ্গত, ক্রেমলিন এখনো বর্তমান যুদ্ধে পূর্ণ সেনাদল নিয়োগ করেনি।

মস্কোর পরিকল্পনা ছিল এ মাসের শুরুতে গণভোটের আয়োজন করা। কিন্তু ইউক্রেনের পাল্টা আক্রমণে দখলীকৃত এলাকা হারানোর হুমকি তৈরি হওয়ায় তারা তখন ভোট স্থগিত করে।

এ মাসে ইউক্রেন রাশিয়ার দখল করা নিজেদের এলাকার ১০ শতাংশ পুনরুদ্ধার করেছে। এর আগে কিয়েভ থেকে সৈন্য প্রত্যাহার করার পর এটিই রাশিয়ার জন্য আরেকটি বড় ধাক্কা হয়ে এল।


সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / রাশিয়া / গণভোট / দনেৎস্ক / লুহানস্ক / অধিগ্রহণ / কিয়েভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net