Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
পুরান ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা সংস্কারের উদ্যোগ দক্ষিণ সিটির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2022, 09:40 am
Last modified: 15 September, 2022, 09:53 am

Related News

  • প্রথম রোজায় কেমন জমল ঐতিহ্যবাহী চকবাজার?
  • পুরান ঢাকায় উৎসবমুখর ভোট: উচ্ছ্বসিত নতুন ভোটার, স্বস্তিতে প্রবীণরা
  • ঢাকা-৬: উন্নয়নের প্রতিশ্রুতি বনাম দীর্ঘদিনের ভোগান্তি, কী ভাবছেন ভোটাররা?
  • সাকরাইন: পুরান ঢাকার শীতের আকাশে ঐতিহ্য, রঙ আর সম্প্রীতির মেলবন্ধন
  • সাকরাইনের বিরোধিতা করছে কারা?

পুরান ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা সংস্কারের উদ্যোগ দক্ষিণ সিটির

‘আমাদের ঐতিহ্যের ঢাকার মূল স্থাপনার একটি বড় অংশ- বড় কাটরা ও ছোট কাটরা। বড় কাটরার একটি অংশ ভেঙ্গে ফেলছে, সেটা দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি, জেলা প্রশাসনের সাথেও যোগাযোগ করছি। কিভাবে এটা সম্ভব হলো আমরা সেটা খতিয়ে দেখব।’
টিবিএস রিপোর্ট
15 September, 2022, 09:40 am
Last modified: 15 September, 2022, 09:53 am

পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা বড় কাটরা, ছোট কাটরার পূর্ণ সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার পুরান ঢাকার চকবাজারের বড় কাটরা, তৎসংলগ্ন এলাকা ও ছোট কাটরা পরিদর্শন শেষে একথা জানান মেয়র।

এছাড়া বড় কাটরা এলাকার সংশ্লিষ্ট স্থাপনা ভাঙায় নিষেধাজ্ঞা দিয়ে সীমানা সীলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

মেয়র তাপস বলেন, 'বিভিন্ন গোষ্ঠী-স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে বড় কাটরা দখল করেছে, ভেঙে ফেলেছে, নষ্ট করেছে। আমরা এ স্থাপনা আর নষ্ট করতে দিব না। পুরোটা নিয়েই আমরা এটা পূর্ণ সংস্কার, সংরক্ষণের কার্যক্রম হাতে নেব।'

ঐতিহ্যবাহী স্থাপনা হওয়া স্বত্বেও কিভাবে এটা ভাঙ্গা হয়েছে তা খতিয়ে দেখার ঘোষণা দিয়ে মেয়র তাপস বলেন, 'আমাদের ঐতিহ্যের ঢাকার মূল স্থাপনার একটি বড় অংশ- বড় কাটরা ও ছোট কাটরা। বড় কাটরার একটি অংশ ভেঙ্গে ফেলছে, সেটা দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি, জেলা প্রশাসনের সাথেও যোগাযোগ করছি। কিভাবে এটা সম্ভব হলো আমরা সেটা খতিয়ে দেখব।'

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, 'এটা মোগল সাম্রাজ্যের সময়ে মীর আবদুল কাশেম এবং শায়েস্তা খান এটা নির্মাণ করেছেন। পরবর্তীতে এটা সরকারের হাতেই ন্যস্ত হওয়ার কথা। হয় জেলা প্রশাসনে ন্যস্ত হবে, না হলে সিটি করপোরেশনে ন্যস্ত হবে। না হলে প্রত্নতত্ত্ব বিভাগ অথবা গণপূর্তের অধীনে ন্যস্ত হবে। এটা সরকারের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই।'

তিনি বলেন, 'হয়তোবা সরকারি সংস্থার অবহেলায় কিংবা এদিকে নজর না দেওয়ায় এটা হয়েছে। কারণ এই ঐতিহ্য সংরক্ষণের উপলব্ধি তো সবার মাঝে থাকতে হবে। এগুলো যদি বিনষ্ট হয়ে যায় তাহলে ঢাকার কিন্তু আর কোনও পরিচিতি থাকবে না। ঢাকার আর কোনো স্বত্বা থাকবে না। সুতরাং এগুলো যেভাবেই হোক, যত বড় স্বার্থান্বেষী মহলই থাকুক না কেন আমরা এটা সংরক্ষণ করব।'

মেয়র বলেন, 'আমরা এটিকে মহাপরিকল্পনার মধ্যে নিয়েছিলাম। কিন্তু এটি যে কেউ এত দ্রুত ভাঙার কাজ শুরু করবে তা আমরা ভাবতে পারিনি। এজন্য আমরা এখন নিষেধাজ্ঞা জারি করছি যে, এটি আর কেউ ভাঙতে পারবে না। তবে যারা ব্যবহার করছেন, তারা ব্যবহার করতে পারবেন। এই স্থাপনাকে আমরা একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।'

এ সময় অন্যান্যদের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুঘল আমলে সরাইখানা হিসেবে ব্যবহৃত হতো বড় কাটরা। প্রায় পৌনে চারশ বছরের পুরনো স্থাপনাটি ঢাকার ঐতিহাসিক নিদর্শনের অন্যতম। এ ভবনটির বাইরে তালা মেরে ভাঙা হচ্ছিল ঐতিহাসিক স্থাপনার মূল ভবন। প্রায় এক মাস ভাঙন চললেও টের পায়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। 

Related Topics

টপ নিউজ

বড় কাটরা / ছোট কাটরা / পুরান ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • প্রথম রোজায় কেমন জমল ঐতিহ্যবাহী চকবাজার?
  • পুরান ঢাকায় উৎসবমুখর ভোট: উচ্ছ্বসিত নতুন ভোটার, স্বস্তিতে প্রবীণরা
  • ঢাকা-৬: উন্নয়নের প্রতিশ্রুতি বনাম দীর্ঘদিনের ভোগান্তি, কী ভাবছেন ভোটাররা?
  • সাকরাইন: পুরান ঢাকার শীতের আকাশে ঐতিহ্য, রঙ আর সম্প্রীতির মেলবন্ধন
  • সাকরাইনের বিরোধিতা করছে কারা?

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net