Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
এক বছর পর শীর্ষে ফিরলেন সাকিব, লম্বা লাফ কোহলি-হাসারাঙ্গার

খেলা

টিবিএস রিপোর্ট
14 September, 2022, 06:20 pm
Last modified: 14 September, 2022, 06:27 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

এক বছর পর শীর্ষে ফিরলেন সাকিব, লম্বা লাফ কোহলি-হাসারাঙ্গার

মোহাম্মদ নবীর মতো সাকিবও অনুজ্জ্বল ছিলেন এশিয়া কাপে। এরপরও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের।
টিবিএস রিপোর্ট
14 September, 2022, 06:20 pm
Last modified: 14 September, 2022, 06:27 pm

এশিয়া কাপটা ভালো যায়নি আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীর। বিশেষ করেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে একেবারেই নিষ্প্রভ ছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন নবী। এই সুযোগে প্রায় এক বছর পর শীর্ষস্থানে ফিরলেন সাকিব আল হাসান। 

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ কর হয়েছে। ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন সাকিব। ২৪৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন নবী। গত বুধবার পর্যন্তও ২৫৬ রেটিং পয়েন্ট শীর্ষে ছিলেন নবী।

এশিয়া কাপে নবী ও সাকিবের কেউই উজ্জ্বল পারফরম্যান্স করতে পারেননি। এশিয়া কাপে পাঁচ ম্যাচে মাত্র ১৬ রান করেন নবী, উইকেট নেন ৩টি। সাকিব দুই ম্যাচে ৩৫ রান করার পাশাপাশি নেন ১ উইকেট। 

এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৫ ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে ২৭৬ রান করেন তিনি। এই পারফরম্যান্সে ১৪ ধাপ এগিয়েছেন তিনি। ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছেন কোহলি।

শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ে বড় অবদান রাখেন ভানিন্দু হাসারাঙ্গা। ৬৬ রান ও ৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে এবং অলরাউন্ডারদের তালিকায় সাত ধাপ এগিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন হাসারাঙ্গা। ফাইনালে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলা লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসের ৩৪ ধাপ উন্নতি হয়েছে। ৩৪তম স্থানে আছেন তিনি। 

টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ রিজওয়ান। ২৮১ রান করা পাকিস্তানের এই ওপেনারের রেটিং পয়েন্ট ৮১০। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারি ভুবেনশ্বর কুমারের। ১১ উইকেট নেয়া ভারতের ডানহাতি এই পেসার ৪ ধাপ এগিয়ে সাত নম্বরে আছেন। পাকিস্তানের হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজেরও উন্নতি হয়েছে। ৯ ধাপ এগিয়ে হারিস ২৫ নম্বরে এবং ৭ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছেন নওয়াজ। ৭৯২ রেটিং নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন অজি পেসার জশ হ্যাজেলউড।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং / অলরাউন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net