Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
শীতে গ্যাস ঘাটতির শঙ্কায় বেশি দামে বৈদ্যুতিক হিটার কিনছে জার্মানরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 September, 2022, 04:05 pm
Last modified: 13 September, 2022, 04:08 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

শীতে গ্যাস ঘাটতির শঙ্কায় বেশি দামে বৈদ্যুতিক হিটার কিনছে জার্মানরা

চলতি বছরের প্রথম ৬ মাসে জার্মানরা ৬ লাখ বৈদ্যুতিক হিটার ডিভাইস কিনেছে, যা এক বছরের আগের তুলনায় অন্তত ৩৫ শতাংশ বেশি।
টিবিএস ডেস্ক
13 September, 2022, 04:05 pm
Last modified: 13 September, 2022, 04:08 pm
ছবি: রয়টার্স

আসন্ন শীতকে সামনে রেখে গ্যাস সংকটের আশঙ্কায় বেশি দামে বৈদ্যুতিক হিটার কিনছে ইউরোপের দেশ জার্মানির জনগণ। রোববার (১১ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।  

মূলত শীতের সময়ে যেন সম্ভাব্য গ্যাস ঘাটতি এড়িয়ে ঘর গরম করা যায় এ কারণেই বেশি দাম দিয়ে বৈদ্যুতিক হিটিং সরঞ্জাম কিনছে সে দেশের সাধারণ মানুষ। 

ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জার্মানিতে রাশিয়া গ্যাসের সরবরাহ কমাতে বা একেবারেই বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কার মধ্যে শীত আসার আগেই দেশটির সাধারণ জনগণ পোর্টেবল ডিভাইসসহ বৈদ্যুতিক ফ্যান হিটার কিনে রাখছে।

জার্মান অ্যাসোসিয়েশন অফ এনার্জি অ্যান্ড ওয়াটার ইউটিলিটি (বিডিইডব্লিউ) ব্যবস্থাপনা পরিচালক স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রাহকরা যদি এই ডিভাইসগুলো বেশি ব্যবহার করেন, তবে এরজন্য তাদেরকে আরও বেশি বিদ্যুৎ বিল গুণতে হবে।"

আর এতে করে বিদ্যুৎ গ্রিডগুলোর ওপরেও অতিরিক্ত চাপ পড়বে বলে জানান তিনি। 

শীতের ভয়াবহতা মোকাবেলায় এই কাজ করা হলেও তা বিপরীতমুখী ফল বয়ে আনতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। 

নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের পর জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশগুলোতে জ্বালানির দাম আরও বেড়েছে। এতে করে শিল্প কল কারখানাসহ সাধারণ মানুষের ভোগান্তি আরও বৃদ্ধি পেয়েছে। 

এদিকে, জার্মান সরকার প্রতিশ্রুতি দিয়েছে, গ্যাস ঘাটতির ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রথমে রেশনিং সুবিধা দেওয়া হবে এবং যে কোনো কাটছাঁটের ক্ষেত্রে পরিবারগুলোকেও ছাড় দেওয়া হবে।

জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রেসিডেন্ট আরও বলেছেন, বৈদ্যুতিক ফ্যান হিটার ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে, এতে এলাকাগুলোয় ব্ল্যাকআউট (বিদ্যুৎহীন) হতে পারে। 

স্থানীয় বাজার গবেষক জিএফকে'র তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম ৬ মাসে জার্মানরা ৬ লাখ বৈদ্যুতিক হিটার ডিভাইস কিনেছে, যা এক বছরের আগের তুলনায় অন্তত ৩৫ শতাংশ বেশি।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

ইউরোপে গ্যাস সংকট / জার্মানি / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net