Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
মাধ্যমিকে দিনে ক্লাস হবে সাতটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2022, 09:30 am
Last modified: 01 September, 2022, 09:51 am

Related News

  • বছরের পর বছর বেতনহীন নন-এমপিও শিক্ষকরা, প্রভাব পড়ছে শিক্ষার মানে
  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • এসএসসি পরীক্ষায় নকল রোধে প্রত্যেক কক্ষে থাকবে সিসি ক্যামেরা, কেন্দ্রে ১১ নির্দেশনা

মাধ্যমিকে দিনে ক্লাস হবে সাতটি

এত দিন অধিকাংশ বিদ্যালয়ে বিশেষ করে দুই পালায় চলা বিদ্যালয়ের একেকটি শ্রেণিতে ছয়টি ক্লাস হতো।
টিবিএস রিপোর্ট
01 September, 2022, 09:30 am
Last modified: 01 September, 2022, 09:51 am
ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন হওয়ায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ক্লাসের সময়সূচিতেও পরিবর্তন আনল সরকার।

এর মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির (মাধ্যমিক) শিক্ষার্থীদের দিনে সাতটি করে ক্লাস (পিরিয়ড) করতে হবে। এছাড়া বৃহস্পতিবার অর্ধদিবসের পরিবর্তে পূর্ণ দিবস ক্লাস হবে। 

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে পরিমার্জিত এই সময়সূচির কথা জানানো হয়েছে। এত দিন অধিকাংশ বিদ্যালয়ে বিশেষ করে দুই পালায় চলা বিদ্যালয়ের একেকটি শ্রেণিতে ছয়টি ক্লাস হতো। আর বৃহস্পতিবার আরও কম ক্লাস হতো।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানোর পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্র ও শনিবার) করেছে সরকার। ২২ আগস্ট এই সিদ্ধান্ত হয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে আলোচনা শুরু হয়।

মাউশি বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে ছয় দিনের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে পাঁচ দিনের জন্য করে সময়সূচি পরিমার্জন করা হয়েছে। শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি না হয়, সে জন্য এটি করা হয়েছে। আদেশের সঙ্গে পরিমার্জিত সময়সূচিও ঠিক করে দেওয়া হয়েছে।

কলেজে ক্লাস যেভাবে

অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতিটি ক্লাসের (পিরিয়ড) ব্যাপ্তি হবে ৫০ মিনিট। বাংলা, ইংরেজি ও শাখাভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে প্রতি বিষয়ে ৫টি এবং তথ্য যোগাযোগপ্রযুক্তির জন্য তিনটি পিরিয়ড হবে। অর্থাৎ সপ্তাহে মোট ২৮টি পিরিয়ড হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য পাঁচটি পিরিয়ড হবে। এ ক্ষেত্রে ঐচ্ছিক বিষয় আছে, এমন শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৩৩টি পিরিয়ড হবে। 

Related Topics

টপ নিউজ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর / ক্লাস শুরু / শিক্ষা খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • বছরের পর বছর বেতনহীন নন-এমপিও শিক্ষকরা, প্রভাব পড়ছে শিক্ষার মানে
  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • এসএসসি পরীক্ষায় নকল রোধে প্রত্যেক কক্ষে থাকবে সিসি ক্যামেরা, কেন্দ্রে ১১ নির্দেশনা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net