Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আফগান শাসনে উড়ে গেল শ্রীলঙ্কা

খেলা

টিবিএস রিপোর্ট
27 August, 2022, 10:45 pm
Last modified: 28 August, 2022, 01:46 am

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের

আফগান শাসনে উড়ে গেল শ্রীলঙ্কা

এশিয়া কাপের প্রথম ম্যাচে ৫৯ বল হাতে রেখেই বিশাল জয় তুলে নিল আফগানিস্তান। উইকেটের হিসেবে টি-টোয়েন্টিতে এটা তাদের ষষ্ঠ সর্বোচ্চ জয়। এ ছাড়া সংক্ষিপ্ততম এই ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই আফগানদের প্রথম জয়।
টিবিএস রিপোর্ট
27 August, 2022, 10:45 pm
Last modified: 28 August, 2022, 01:46 am

প্রথমে বল হাতে শাসন, পরে ব্যাট হাতে আরও নির্দয় হয়ে উঠলেন আফগানরা। অবিশ্বাস্য বোলিংয়ে লক্ষ্য নাগালে রেখে আফগানিস্তান এমন ব্যাটিং করলো যেন, লক্ষ্য তাদের পাহাড় সমান। দেশটির দুই ওপেনারের টর্নেডো স্টাইলের ব্যাটিংয়ে শ্রীলঙ্কা স্রেফ উড়ে গেল। পুরো ম্যাচজুড়ে অনেক চেষ্টা করেও দিশা খুঁজে পেল না লঙ্কানরা। 

শনিবার দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। উইকেটের হিসেবে টি-টোয়েন্টিতে এটা তাদের ষষ্ঠ সর্বোচ্চ জয়। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই আফগানদের প্রথম জয়। অবশ্য এর আগে লঙ্কানদের বিপক্ষে তারা খেলেছেই মাত্র একটি ম্যাচ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ইডেন গার্ডেন্সে ৬ উইকেটে হেরেছিল আফগানিস্তান। দ্বিতীয় সাক্ষাতেই হিসাবটা চুকিয়ে নিলো তারা। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার বাকি ব্যাটসম্যানরা ফজল হক ফারুকী, মোহাম্মদ নবী, রশিদ খানদের দারুণ বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি। ভানুকা রাজাপাকশে ও চামিকা করুনারত্নের মাঝারি ইনিংস বাদে লঙ্কানদের মাত্র একজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। বাকি সাত জনের কেউ ৫ রানের বেশিও করতে পারেননি। ১৯.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় দাশুন শানাকার দল।

জবাবে উড়ন্ত সূচনা করা আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই-ই দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে জয়ের একেবারে কাছে পৌঁছে দেন মাত্র ৬.১ ওভারে ৮৩ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান। এরপর জয় তুলে নিতে আর ৫ ওভার লাগে আফগানদের। ১০ ওভারেই, ৫৯ বল হাতে রেখেই বিশাল জয় তুলে নেয় মোহাম্মদ নবীর দল। 

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন হজরতউল্লাহ ও রহমানউল্লাহ। হজরতউল্লাহ ধীর-স্থির মেজাজে থাকলেও ঝড় বইয়ে দেন রহমানউল্লাহ। ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সামনে অসহায় হয়ে পড়েন লঙ্কান বোলারা। পাওয়ার প্লে ৬ ওভার থেকেই ৮৩ রান পায় আফগানিস্তান। 

রহমানউল্লাহর বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। ফেরার আগে মাত্র ১৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪০ রানের খুনে ইনিংস খেলেন তিনি। জয় থেকে ৩ রান দূরে থাকতে রান আউট হন ১৩ বলে ১৫ রান করা ইব্রাহিম জাদরান। হজরতউল্লাহ ২৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন। নাজিবুল্লাহ জাদরান ২ রান তুলতেই দলের জয় নিশ্চিত হয়ে যায়। শ্রীলঙ্কার দিলশান মাদুশাঙ্কা ও মাহেশ থিকসানা একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা শ্রীলঙ্কার প্রথম ওভারেই জোরালো আঘাত হানেন আফগান পেসার ফজল হক ফারুকী। এই ওভারের শেষ দুই বলে কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে দেন ম্যাচসেরার পুরস্কার জেতা বাঁহাতি এই পেসার। পরের ওভারে তোপ তাগেন নাভিন-উল-হকও। তার শিকার পাথুম নিশাঙ্কা।  

৫ রানেই নেই ৩ উইকেট, দিক হারা দলের হাল ধরেন দানুশকা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকশে। এই জুটি থেকে ৪৪ রান পায় শ্রীলঙ্কা। মনে হচ্ছিল চাপ সামলে গুছিয়ে নিয়েছে তারা। কিন্তু ১৭ রান গুনাথিলাকা বিদায় নিতেই আবারও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লঙ্কানদের ইনিংস। দ্রুতই ফিরে যান ভানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা। 

দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়েন রাজাপাকশে। ফেরার আগে ২৯ বলে ৫টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৩৮ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর কেবল চামিকা করুনারত্নে রান করতে পেরেছেন। ৩৮ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩১ রান করেন তিনি। ফারুকী ৩.৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩টি উইকেট নেন। মুজিব-উর-রহমান ৪ ওভারে ২৪ রানে নেন ২ উইকেট। অধিনায়ক মোহাম্মদ নবী ৪ ওভারে দেন মাত্র ১৪ রান, নেন ২ উইকেট। ৪ ওভারে রশিদের খরচা আরও কম, ১২ রান। তারকা এই লেগ স্পিনার অবশ্য কোনো উইকেট পাননি।  

Related Topics

টপ নিউজ

এশিয়া কাপ / আফগানিস্তান ক্রিকেট দল / শ্রীলঙ্কা ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net