Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
হঠাৎ শিলা বৃষ্টি, ২০ গ্রামে ফসল ও বসতঘরের ক্ষতি 

বাংলাদেশ

মাগুরা প্রতিনিধি
24 March, 2020, 06:40 pm
Last modified: 24 March, 2020, 06:50 pm

Related News

  • কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও
  • উচ্চ ফলনের দৌড়ে পিছিয়ে পড়ছে পুষ্টিসমৃদ্ধ ধান
  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • অতিবৃষ্টিতে ২০ জেলায় কৃষকের ক্ষতি ৪৩০ কোটি টাকা

হঠাৎ শিলা বৃষ্টি, ২০ গ্রামে ফসল ও বসতঘরের ক্ষতি 

শেষ রাতে হঠাৎ শিলা বৃষ্টিতে মাগুরার শ্রীপুর উপজেলার এসব গ্রামে ১৩০২ হেক্টর জমির ৪ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন সহস্রাধিক কৃষক।
মাগুরা প্রতিনিধি
24 March, 2020, 06:40 pm
Last modified: 24 March, 2020, 06:50 pm
শ্রীপুরে শিলা বৃষ্টির আট ঘণ্টা পরও এভাবে বরফ জমে থাকতে দেখা যায়। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সোমবার শেষ রাতে হঠাৎ শিলা বৃষ্টিতে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর, দারিয়াপুর, আমলসার ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে পেঁয়াজ, রসুন, গমসহ বিভিন্ন উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তিন শতাধিক বাড়ি ঘরের টিন শিলার আঘাতে ছিদ্র হয়ে বসবাসের অনুপযোগী হয়ে গেছে।

কৃষি বিভাগের তথ্য মতে, এসব গ্রামে ১৩০২ হেক্টর জমির ৪ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন সহস্রাধিক কৃষক।

ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেতে এক কৃষক

এসব ইউনিয়নের রাজাপুর, চিলগাড়ি, তখলপুর, কালিনগর, হোগলডাঙ্গা,দূর্গাপুর, ঘড়িবাড়ি, চরবালিয়াঘাটা বালিয়াঘাটাসহ বিস্তৃত এলাকায় মাঠের পেঁয়াজ, রসুন, গম, কলাগাছ, বাঙ্গিসহ বিভিন্ন সবজি ক্ষেত ব্যাপকভাবে বিনষ্ট হয়েছে। বিভিন্ন এলাকায় পড়ে আছে বড় বড়  শিল। নষ্ট হয়েছে অন্তত ২০টি পানের বরজ। শিলার আঘাতে মারা গেছে বিভিন্ন গাছে থাকা অর্ধশতাধিক পাখি। 

তখলপুর গ্রামের জয়নাল আবেদিন জানান, তার ৫৫ শতক জমির পেঁয়াজের সবটুকুই শিলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও। একই গ্রামে আরও অন্তত ১০ কৃষক একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ক্ষতিগ্রস্ত ঘরের একাংশ

একই ধরনের ক্ষতির উল্লেখ করেছেন এ গ্রামের কৃষক নিরোদ রায়, মনিন্দ্রোনাথ বাড়ৈ, পরিতোষ মন্ডল, বিকাশ চন্দ্র রায়, আশুতোষ রায়, আকতার হোসেনসহ অন্যরা। এদের প্রত্যেকের ক্ষতির পরিমাণ দেড় থেকে দুই লাখ টাকা। তারা জানান, ভোর রাতে দিকে প্রচন্ড শব্দে এ শিলা বৃষ্টি আঘাত হানে। এ সময় তাদের অনেকেরই ঘরের টিন ছিদ্র হয়ে বড় বড় শিল ঘরে ঢুকে পড়ে।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক জাহিদুল আমিন বলেন,'প্রাথমিকভাবে ১৩০২ হেক্টর জমির পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ফসলের ক্ষতি নিরুপন করা গেছে। ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের জন্য এ সংক্রান্ত তালিকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হচ্ছে।'

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন জেলা প্রশাসক

কৃষি ও ত্রাণ বিভাগের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, 'যাদের বসতঘর নষ্ট হয়েছে, তাদের যতদ্রুত সম্ভব ঘর নির্মাণ করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

মাগুরা / শিলা বৃষ্টি / ফসলের ক্ষতি / কৃষিকাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও
  • উচ্চ ফলনের দৌড়ে পিছিয়ে পড়ছে পুষ্টিসমৃদ্ধ ধান
  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • অতিবৃষ্টিতে ২০ জেলায় কৃষকের ক্ষতি ৪৩০ কোটি টাকা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net