Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
অতিবৃষ্টিতে ২০ জেলায় কৃষকের ক্ষতি ৪৩০ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2025, 10:40 am
Last modified: 22 July, 2025, 10:44 am

Related News

  • উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু কেন্দ্রীয় ব্যাংকের
  • কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • জলবায়ু পরিবর্তন যেভাবে বাড়িয়ে দিচ্ছে প্রতিদিনের বাজার খরচ
  • রপ্তানি বাড়াতে কৃষিপণ্য প্রক্রিয়াজাত, সংরক্ষণে ভর্তুকি বাড়ানোর তাগিদ

অতিবৃষ্টিতে ২০ জেলায় কৃষকের ক্ষতি ৪৩০ কোটি টাকা

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টিতে ১৮ হাজার ৩৪০ হেক্টর জমির আউশ, আমন বীজতলা, শাকসবজি, পান, আদা, হলুদ, মরিচসহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
টিবিএস রিপোর্ট
22 July, 2025, 10:40 am
Last modified: 22 July, 2025, 10:44 am
ফাইল ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ু, নিম্নচাপ ও অতিবৃষ্টির ফলে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দেশের ২০টি জেলায় প্রায় ৪২৯ কোটি ৯৫ লাখ টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি মন্ত্রণালয় থেকে সোমবার (২১ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলমান প্রতিকূল আবহাওয়ায় প্রায় ২ লাখ ৫১ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টিতে ১৮ হাজার ৩৪০ হেক্টর জমির আউশ, আমন বীজতলা, শাকসবজি, পান, আদা, হলুদ, মরিচসহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫২০ হেক্টর জমির শাকসবজি নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কিছুটা কমে গেছে, ফলে শাকসবজির দাম বেড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দ্রুতই সরবরাহ ও দাম আগের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত ২০ জেলার মধ্যে রয়েছে—কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুর।
 
Related Topics

টপ নিউজ

কৃষিতে ক্ষতি / কৃষি অর্থনীতি / ফসলের ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু কেন্দ্রীয় ব্যাংকের
  • কালবৈশাখীর তাণ্ডব: কুমিল্লায় ৩,০০০ হেক্টরে ফসলের ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাও
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • জলবায়ু পরিবর্তন যেভাবে বাড়িয়ে দিচ্ছে প্রতিদিনের বাজার খরচ
  • রপ্তানি বাড়াতে কৃষিপণ্য প্রক্রিয়াজাত, সংরক্ষণে ভর্তুকি বাড়ানোর তাগিদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net