Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
‘টিকটকের অনুকরণ বন্ধ করুন’, ইনস্টাগ্রামের ওপর নাখোশ কাইলি 

বিনোদন

টিবিএস ডেস্ক
26 July, 2022, 03:35 pm
Last modified: 26 July, 2022, 03:46 pm

Related News

  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ চুক্তি টিকটকের, ৮০ শতাংশ মালিকানা এখন যুক্তরাষ্ট্রের হাতে
  • যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা ছাড়ছে বাইটড্যান্স, চুক্তি সই
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

‘টিকটকের অনুকরণ বন্ধ করুন’, ইনস্টাগ্রামের ওপর নাখোশ কাইলি 

কাইলি জেনার এবং কিম কার্দাশিয়ান, দুই বোনই ইনস্টাগ্রামে তাদের ব্র্যান্ড এবং বিভিন্ন পণ্যের প্রচার করে থাকেন। ধারণা করা হচ্ছে, ইনস্টাগ্রামের নতুন ফিচার তাদের ব্যবসায়িক প্রচারের অনুকূলে নয়!
টিবিএস ডেস্ক
26 July, 2022, 03:35 pm
Last modified: 26 July, 2022, 03:46 pm

৩৬ কোটির ওপর মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অনুসরণ করে থাকেন। তবু ইনস্টাগ্রামকে আগের মতো আর পছন্দ করতে পারছেন না মার্কিন মেকআপ-মোগল কাইলি জেনার। অভিযোগ তুলে বলছেন, ছবি শেয়ারিংয়ের এই সাইটটি হারিয়েছে নিজস্বতা; দিন দিন বরং হয়ে উঠছে আরেক জনপ্রিয় মাধ্যম টিকটকের মতো।

কাইলি জেনারের তাই জোর গলায় অনুরোধ, আবার যেন ফিরিয়ে আনা হয় পুরনো ইনস্টাগ্রামকে।

সোমবার নিজের স্টোরিতে অন্য আরেকটি পেইজের পোস্ট শেয়ার করেন কাইলি। পোস্টটিতে লেখা ছিল, 'ইনস্টাগ্রামকে আবার আগের মতো করে তুলুন। আমি শুধু এখানে আমার বন্ধুদের সুন্দর সুন্দর ছবি দেখতে চাই।'

একই পোস্ট রি-শেয়ার করেন কাইলির বোন, আরেক বিলিয়নিয়ার মডেল-উদ্যোক্তা কিম কার্দাশিয়ান। কিমের নিজেরও ইনস্টাগ্রামে ৩২ কোটি ৬০ লাখের ওপর অনুসারী আছে।

আসলে যেভাবে বিশ্বজুড়ে টিকটকের জনপ্রিয়তা বাড়ছে তার প্রভাব পড়েছে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপরও। টিকটকের সাথে পাল্লা দিতে অ্যাপটির মতোই নানা ফিচার যুক্ত করতে শুরু করেছে প্রতিদ্বন্দ্বী সাইটগুলো।

ফেসবুক-ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটাও তাই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাইটগুলোতে টিকটকের মতো স্বল্প দৈর্ঘ্যের 'রিলস' ভিডিও সার্ভিস নিয়ে এসেছে।

কাইলি জেনার এবং কিম কার্দাশিয়ান, দুই বোনই ইনস্টাগ্রামে তাদের ব্র্যান্ড এবং বিভিন্ন পণ্যের মার্কেটিং করে থাকেন। ধারণা করা হচ্ছে, ইনস্টাগ্রামের নতুন ফিচার তাদের ব্যবসায়িক প্রচারণার অনুকূলে নয়!

এর আগেও অবশ্য কাইলি সামাজিক মাধ্যমের সমালোচনায় সরব হয়েছিলেন। 

২০১৮ সালে এক টুইটে কাইলি জানান, স্ন্যাপচ্যাটের নতুন ধরন তার ভালো লাগছে না। পরের দিনই কোম্পানিটির বাজারে স্টক নেমে যায় ৬ শতাংশ; মার্কেট ভ্যালুতে লোকসান হয় ১৩০ কোটি ডলারের!

এতো সমালোচনার পরেও ইনস্টাগ্রাম থেকে পোস্টপ্রতি কাইলি এখনও কল্পনাতীত আয় করেন। মার্কেটওয়াচের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে প্রতিটি স্পনসরড পোস্ট থেকে কাইলির আয় ছিল ১.২৭ মিলিয়ন ডলার।

 

  • সূত্র- ফরচুন ডট কম 
     
     
     
     
     
     

Related Topics

টপ নিউজ

কাইলি জেনার / ইনস্টাগ্রাম / টিকটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ চুক্তি টিকটকের, ৮০ শতাংশ মালিকানা এখন যুক্তরাষ্ট্রের হাতে
  • যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা ছাড়ছে বাইটড্যান্স, চুক্তি সই
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net