Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
করোনা ঠেকাতে কলকাতা থেকে দিল্লি, চলছে জনতার কারফিউ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 March, 2020, 12:05 pm
Last modified: 22 March, 2020, 12:11 pm

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

করোনা ঠেকাতে কলকাতা থেকে দিল্লি, চলছে জনতার কারফিউ

রোববার সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত দেশবাসীকে ‘জনতা কার্ফু’ পালনের ডাক দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনো জরুরি কাজ ছাড়া স্বেচ্ছায় গৃহবন্দি থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি।
টিবিএস ডেস্ক
22 March, 2020, 12:05 pm
Last modified: 22 March, 2020, 12:11 pm

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ রোববার সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত দেশবাসীকে 'জনতা কার্ফু' পালনের ডাক দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনো জরুরি পরিষেবা ছাড়া স্বেচ্ছায় গৃহবন্দি থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি। সে হিসেবে আজ সকাল থেকেই দেশজুড়ে 'জনতা কার্ফু' পালিত হচ্ছে।

মোদির আহ্বানে কলকাতা থেকে দিল্লি সবখানেই ফাঁকা রাস্তাঘাট। বাড়ির বাইরে তেমন কেউ বেরোননি। বন্ধ দোকানপাট। খবর হিন্দুস্তান টাইমসের।

মহারাষ্ট্র: অন্য রোববারের তুলনায় অনেকটাই ফাঁকা মহারাষ্ট্রের বিভিন্ন অংশ। আর পাঁচটা ছুটির দিনে দাদার স্টেশনে যে ভিড়ের ছবি ধরা পড়ে, আজ তা অমিল।

জম্মু ও কাশ্মীর: প্রধানমন্ত্রীর আহ্বানে ফাঁকা জম্মু ও কাশ্মীর। বাড়ি থেকে তেমন কেউ বেরোননি।

শুনশান বারুইপুর। হাতেগোনা কয়েকটি লোকাল ট্রেন চললেও যাত্রী প্রায় নেই। কয়েকটি কামরায় মাত্র একজন রয়েছেন। একই ছবি রাজ্য ও জাতীয় সড়কে। তবে বারাসতের চিত্রটা কিছুটা আলাদা। রাস্তা ফাঁকা থাকলেও কয়েকজন রাস্তায় বেড়িয়েছে। তাদের দাবি, রোববার বলে মাংস কিনতে বেড়িয়েছেন। আবার বাড়ি ফিরে যাবেন। রাস্তায় নেমেছে সরকারি বাসও।

ভিড় নেই হাওড়া স্টেশনে
অন্যান্য রোববারের তুলনায় ফাঁকা হাওড়া স্টেশন। এদিন মাত্র ৩৪০টি লোকাল ট্রেন চলবে। ভিনরাজ্য থেকে যারা এসেছেন, তাদের জন্য সরকারের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। নিউ কমপ্লেক্সের ভিতরে মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। 

ফাঁকা উত্তরবঙ্গের বানারহাটের রাস্তাও। দোকানপাট বন্ধ। হাতেগোনা কয়েকজনকে রাস্তায় দেখা যাচ্ছে। শিলিগুড়িতেও ছবিটা এক। সেবক মোড়, তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে ধূ ধূ করছে। সরকারি বাস থাকলেও তাতে যাত্রী প্রায় নেই বললেই চলে।

In a few minutes from now, the #JantaCurfew commences.

Let us all be a part of this curfew, which will add tremendous strength to the fight against COVID-19 menace. The steps we take now will help in the times to come.

Stay indoors and stay healthy. #IndiaFightsCorona pic.twitter.com/11HJsAWzVf— Narendra Modi (@narendramodi) March 22, 2020

'ঘরে থাকুন, সুস্থ থাকুন', বার্তা মোদির

রোববার সকালে একটি টুইটবার্তায় নরেন্দ্র মোদী বলেন, 'আর কিছুক্ষণের মধ্যে জনতা কারফিউ শুরু হবে। আসুন, আমরা সবাই এই কারফিউতে অংশ নেই। যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগ করবে। আমরা এখন যে পদক্ষেপ করছি, তা আগামীদিনে সাহায্য করবে। ঘরে থাকুন ও সুস্থ থাকুন।

 

Related Topics

টপ নিউজ

করোনা / কলকাতা / দিল্লি / কারফিউ / মোদি / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net