Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
এনবিআরে মাঠ প্রশাসনে বড় রদবদল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2025, 08:45 pm
Last modified: 13 August, 2025, 08:49 pm

Related News

  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’
  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • ট্যাক্স না কমিয়ে, ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

এনবিআরে মাঠ প্রশাসনে বড় রদবদল

বদলির আদেশ যাচাই করে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন প্রজেক্টে পূর্ণকালীন সংযুক্তি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।  
টিবিএস রিপোর্ট
13 August, 2025, 08:45 pm
Last modified: 13 August, 2025, 08:49 pm
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ প্রশাসনে গত দুই সপ্তাহ ধরে ব্যাপক রদবদল হয়েছে। সর্বশেষ আজ বুধবার ইনকাম ট্যাক্স, ভ্যাট ও কাস্টমসের ২৯ জন কমিশনারকে বদলি করা হয়েছে। আগের দিন মঙ্গলবার উপ কমিশনার ও সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনকারী ১৬০ কর্মকর্তাকে বদলি করা হয়। 

এর আগে কমিশনার, অতিরিক্ত কমিশনার ও যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী বিপুল সংখ্যক কর্মকর্তাকে গত তিন সপ্তাহে বদলি করা হয়েছে।

এনবিআরের বদলি স্বাভাবিক বিষয় হলেও এবার বিপুল সংখ্যক কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং বদলির আদেশ যাচাই করে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন প্রজেক্টে পূর্ণকালীন সংযুক্তি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।  

কর্মকর্তারা বলছেন, এসব দায়িত্বে সাধারণত এক-দুজন কর্মকর্তার কাজ থাকে, যেখানে ১০ থেকে ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের সাম্প্রতিক আন্দোলনে সামনের সারিতে থাকা এক জ্যেষ্ঠ  কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সাধারনত প্রজেক্টে এক বা দুজন কর্মকর্তার কাজ থাকে। মাসে হয়তো দু্ই-একটা মিটিং হয়, ছোট-খাটো কাজ থাকে। কিন্তু এসব প্রজেক্টে এত বেশি সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া মানে তাদের কোনো কাজ নেই। তাদের অনেকটা বসিয়ে রাখার মতো।' 

অবশ্য মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছিলেন, 'আন্দোলনে যুক্ত থাকার কারণে কোনো কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। যারা সরকারি বদলির আদেশ গণমাধ্যমের সামনে ছিঁড়েছেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।'

প্রসঙ্গত, গত ২২ জুন ৫ কর্মকর্তাকে বদলি করা হলেও আন্দোলনকারী কর্মকর্তারা ওই আদেশকে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে কপিটি ছিঁড়ে প্রতীকী প্রতিবাদ করেন। এ কারণে বেশ কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
 

Related Topics

টপ নিউজ

এনবিআর / বদলি / রাজস্ব / ট্যাক্স / চেয়ারম্যান / বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’
  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • ট্যাক্স না কমিয়ে, ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net