Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন

অর্থনীতি

রিয়াদ হোসেন
09 April, 2026, 10:00 am
Last modified: 09 April, 2026, 10:01 am

Related News

  • ভ্যাট বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত, ছোট ব্যবসায়ীদের আওতায় আনার লক্ষ্য এনবিআরের
  • এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের

ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন

রিয়াদ হোসেন
09 April, 2026, 10:00 am
Last modified: 09 April, 2026, 10:01 am

ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর-এর (বিআইএন) সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে কিন্তু ভ্যাট নিবন্ধন নেই, তাদের করের আওতায় আনাই এই উদ্যোগের লক্ষ্য।

প্রস্তাবিত এই পদক্ষেপ অনুযায়ী, ব্যাংকে নতুন চলতি হিসাব (কারেন্ট অ্যাকাউন্ট) খোলা বা বিদ্যমান হিসাব সচল রাখার জন্য ব্যবসায়ীদের বিআইএন চেক করা বাধ্যতামূলক করা হতে পারে। বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট এনবিআর সূত্রগুলো জানিয়েছে, আগামী জাতীয় বাজেটে এ-সংক্রান্ত একটি বিধান অন্তর্ভুক্ত করা হতে পারে।

এই নীতি পুরোপুরি কার্যকর হলে হাজার হাজার ক্ষুদ্র ও বড় ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিতে বাধ্য হবে। মূলত ভ্যাটের পরিধি বাড়ানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

তবে ব্যবসায়ী ও ব্যাংকাররা বলছেন, ব্যাংক হিসাবের জন্য বাধ্যতামূলকভাবে বিআইএন চেক করা হলে ব্যবসায়ীরা ব্যাংকে হিসাব খোলা ও টাকা জমা রাখায় নিরুৎসাহিত হতে পারেন। ভ্যাট প্রদানে জটিলতা ও হয়রানির কারনে অনেক ব্যবসায়ী নিবন্ধন নিতে অনাগ্রহী হন বলেও মনে করেন তারা।

এনবিআরের এনজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'বিদ্যমান আইন অনুযায়ী ভ্যাটের আওতায় আসার কথা, এমন বিপুলসংখ্যক ব্যবসায়ী নিবন্ধনের বাইরে রয়েছেন। তাদের নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে ব্যাংকে চলতি হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক কর্তৃক নিবন্ধন বাধ্যতামূলক করার বিষয়টি ভাবা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'অর্থমন্ত্রীর অনুমোদন পেলে আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে, এবং সেক্ষেত্রে আগামী অর্থবছর থেকে তা কার্যকর হতে পারে।'

আরেকজন কর্মকর্তা বলেন, বিদ্যমান হিসাবধারী ব্যবসায়ীরা ব্যাংক হিসাব চলমান রাখতে গেলেও বিআইএন চেক করা বাধ্যতামূলক হতে পারে।

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে ভ্যাট নিবন্ধনধারী বা বিআইএনের সংখ্যা ৭.৯২ লাখ। এর মধ্যে রিটার্ন জমা হয় ৫ লাখের মতো। 

তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী, দেশের ট্রেড লাইসেন্সধারী দোকানের সংখ্যা প্রায় ৭০ লাখ। এর বাইরেও অন্যান্য ব্যবসা ও সেবা প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের বাইরে রয়ে গেছে। অবশ্য এর মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান চলতি হিসাব চালায় না।

এনবিআরের আরেকজন কর্মকর্তা বলেন, 'ছোট লেনদেনের ব্যবসায়ীরা আমাদের টার্গেটে নেই। যাদের চলতি হিসাব আছে এবং ভালো অঙ্কের লেনদেন হয়, তাদের টার্নওভারের তথ্য নেওয়া ও প্রযোজ্য ভ্যাট আদায় করার লক্ষ্যে এ বিষয়টি ভাবা হচ্ছে।'

ব্যবসায়ীরা বিকল্প অ্যাকাউন্টের মাধ্যমে নজরদারি এড়াতে পারেন—এমন উদ্বেগের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, 'সেভিংস অ্যাকাউন্টে লেনদেনের লিমিট রয়েছে। ফলে এটি পুরোদমে বাস্তবায়ন হলে ওইদিকেও নজর দেওয়া সম্ভব হবে।'

অবশ্য এনবিআরের এমন পরিকল্পনার সঙ্গে ভিন্নমত রয়েছে ব্যবসায়ীদের। বাংলাদেশ দোকান মালিক সমিতির জেনারেল সেক্রেটারি আরিফুর রহমান টিপু বলেন, 'এভাবে ঢালাওভাবে ব্যাংকে হিসাব খোলা বা পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করা হলে ব্যবসায়ীরা ব্যাংকমুখী হওয়া, টাকা জমা রাখা এবং লেনদেনে নিরুৎসাহিত হবেন।'

তিনি বলেন, 'ছোট ব্যবসায়ীদের জোর করে ভ্যাটের আওতায় আনতে গেলে তাদের খরচ বেড়ে যাবে, যার কারণে তারা ব্যবসা থেকে হারিয়ে যেতে পারেন। ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আসতে নিরুৎসাহিত হওয়ার কারণ জটিল ব্যবস্থা ও হয়রানি।' 

ব্যাংকাররাও মনে করেন, ব্যাংকগুলোকে বিআইএন চেক করতে বাধ্য করা হলে ব্যাংকে ব্যবসায়ীদের লেনদেন কমে যেতে পারে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, 'এমনিতেই ব্যাংকের চার্জ, আবগারি শুল্কের কারণে মানুষ ব্যাংকে টাকা জমা রাখতে নিরুৎসাহিত হচ্ছেন। নতুন করে ব্যবসায়ীদের জন্য বিআইএন বাধ্যতামূলক করা হলে তারা অ্যাকাউন্ট খুলতে চাইবেন না। সেক্ষেত্রে তারা টাকা অন্য জায়গায় রাখবেন।'  

তিনি বলেন, সরকারের উচিত হবে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে নজর দেওয়া।

Related Topics

টপ নিউজ

ভ্যাট / ভ্যাট নিবন্ধন / এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • ভ্যাট বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত, ছোট ব্যবসায়ীদের আওতায় আনার লক্ষ্য এনবিআরের
  • এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net