Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
আচমকা ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন স্টোকস

খেলা

টিবিএস রিপোর্ট
18 July, 2022, 05:55 pm
Last modified: 18 July, 2022, 07:10 pm

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আচমকা ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন স্টোকস

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেই হবে এই সংস্করণে স্টোকসের শেষ ম্যাচ।  
টিবিএস রিপোর্ট
18 July, 2022, 05:55 pm
Last modified: 18 July, 2022, 07:10 pm

কিছুদিন আগেই টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন বেন স্টোকস। অধিনায়কত্ব পেয়েই সাফল্যের মালা গেঁথে চলেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ইংলিশদের ওয়ানডে বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকা রাখা স্টোকসের সামনে যখন দীর্ঘ পথ দেখতে পাচ্ছিলেন সবাই, তখনই অবাক করা এক সিদ্ধান্তের কথা জানালেন তিনি। 

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেই হবে এই সংস্করণে তার শেষ ম্যাচ। আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন স্টোকস। 

৩১ বছর বয়সী ইংলিশ এই অলরাউন্ডার তার বিবৃতিতে বলেছেন, 'ডারহামে আমি মঙ্গলবার ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে খেলব। এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। এই সিদ্ধান্ত নেওয়া অবিশ্বাস্যভাবে কঠিন ছিল। সতীর্থদের সঙ্গে ইংল্যান্ডের হয়ে খেলা প্রতিটি মুহূর্তি আমি উপভোগ করেছি। অসাধারণ এক যাত্রা ছিল এটা।'

ওয়ানডেতে নিজের শতভাগ দিতে না পারা এবং টেস্টে মনোযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন স্টোকস। লম্বা বিবৃতিতে তিনি লিখেছেন, 'ওয়ানডে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত যতোটা কঠিন ছিল, এই ফরম্যাটে আমি আমার সরতীর্থদের যে শতভাগ দিতে পারব না, এটা বোঝাটা ততোটা কঠিন ছিল না। এই ফরম্যাটে আমার সতীর্থদের নিজের শতভাগ আমি আর দিতে পারব না।'

তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়াটা নিজের জন্য উপযুক্ত নয় জানিয়ে স্টোকস লিখেছেন, 'এই মুহূর্তে তিন ফরম্যাটে খেলাটা আমার জন্য উপযক্ত নয়। আমার শরীর আমাকে পিছিয়ে দিচ্ছে, কেবল এমন ভাবনা থেকেই নয়; সূচি ও আমাদের ওপর প্রত্যাশার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া। একই স্েগ আমার এটাও মনে হচ্ছে যে, আমি একজনকে দলে জায়গা দিচ্ছি; যে কিনা জস ও দলের প্রতি তার সর্বোচ্চটা দিতে পারে।'

টেস্ট ক্রিকেটের জন্য সব করতে প্রস্তুত স্টোকস টি-টোয়েন্টি নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছেন, 'টেস্ট ক্রিকেটের জন্য যা করা দরকার, আমি সব করব। এবং সিদ্ধান্তের মাধ্যমে আমার মনে হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি আমার পূর্ণ প্রতিশ্রুতি পালন করতে পারব।'

ইংল্যান্ডের হয়ে খেলা ম্যাচ নিয়ে স্টোকস বলেছেন, ১এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলা ১০৪ ওয়ানডের সবগুলেঅ উপভোগ করেছি আমি। আরও একটি ম্যাচ পাচ্ছি। ঘরের মাঠ ডারহামে নিজের শেষ ম্যাচ খেলতে পারছি, এটা অসাধারণ অনুভূতি।'

দর্শকদের ধন্যবাদ জানিয়ে স্টোকস লিখেছেন, 'সব সময়ই ভক্তরা আমার পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন। তোমরা পৃথিবীর সেরা ভক্ত। আশা করি মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে সিরিজ শুরু করতে পারব আমরা।'

২০১১ সালে আয়াল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় স্টোকসের। ১১ বছরের ক্যারিয়ারে ১০৪টি ওয়ানডেতে ৮৯ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ২১ হাফ সেঞ্চুরিসহ৩৯.৪৪ গড়ে তার রান ২ হাজার ৯১৯ রান করেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে স্টোকসের ৮৪ রানের মহাকাব্যিক ইনিংসে ৪৪ বছরের অপেক্ষা ফুরায় ইংল্যান্ডের।

Related Topics

টপ নিউজ

বেন স্টোকস / অবসর / ওয়ানডে / ইংল্যান্ড ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net