Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
জেতার পরও যে কারণে বিরক্ত তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
11 July, 2022, 05:55 pm
Last modified: 11 July, 2022, 06:00 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

জেতার পরও যে কারণে বিরক্ত তামিম

বাংলাদেশ দলে এমন দৃশ্য এবারই প্রথম দেখা গেল, এমনও নয়। শেষ তিন বছরে সব ফরম্যাটেই এই সমস্যায় ভুগছে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
11 July, 2022, 05:55 pm
Last modified: 11 July, 2022, 06:00 pm
সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল, পাশেই দাঁড়িয়ে বড় ভাই নাফিস ইকবাল (ডানে)। ছবি: বিসিবি

প্রথম ওয়ানডেতে দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরে বাংলাদেশ। লক্ষ্য থাকতে পারতো ১১৫ রানের মতো। কিন্তু ক্যাচ মিসের মহড়ায় সেটা হয়নি। একের পর এক ক্যাচ ফেলায় লক্ষ্য গিয়ে দাঁড়ায় ১৫০ রান। এরপরও অবশ্য জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু ক্যাচ মিসের কারণে অতীতে যে অনেকবার চড়া খেসারত দিতে হয়েছে, তা ভালো করেই মনে আছে তামিম ইকবালের। 

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তাই ব্যাপারটি নিয়ে বিরক্ত। তামিম মনে করেন, ফিল্ডিংয়ে এভাবে চলতে পারে না। যে করেই হোক, ফিল্ডিংয়ে উন্নতির পথ খুঁজে বের করতে হবে। 

বৃষ্টির কারণ গায়ানাতে প্রথম ওয়ানডে মাঠে গড়ায় বেশ দেরিতে। ম্যাচ নেমে আসে ৪১ ওভারে। কিন্তু বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে ৪১ ওভারই একটা সময়ে অনেক দূরের মনে হচ্ছিল ক্যারিবীয়দের জন্য। ৩৪তম ওভারে নবম উইকেট হারায় স্বাগতিকরা, তখন তাদের রান ১১০। 

কিন্তু শেষ জুটি আর ভাঙতে পারেনি দারুণ বোলিং করতে থাকা বাংলাদেশ। ক্যারিবীয়দের শেষ দুই ব্যাটসম্যান অ্যান্ডারসন ফিলিপ ও জেডেন সিলস মিলে বাকি ওভারগুলো খেলে ফেলেন, গড়েন ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি। এটা সম্ভব হয় বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের কারণে। 

শেষ দিকে খেই হারানো বাংলাদেশ কয়েকটি ক্যাচ মাটিতে ফেলে। নিজের বলে ক্যাচ নিতে পারেননি মুস্তাফিজুর রহমান। তার বলে ক্যাচ ছাড়েন আফিফ হোসেন ধ্রুব। শরিফুল ইসলামের বলে ক্যাচ নিতে পারেননি মাহমুদউল্লাহ। এ ছাড়া রান আউটের সুযোগও হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ দলে এমন দৃশ্য এবারই প্রথম দেখা গেল, এমনও নয়। শেষ তিন বছরে সব ফরম্যাটেই ক্যাচিং নিয়ে ভুগছে বাংলাদেশ। এ কারণে তামিমের চাওয়া, দ্রুত এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয়ের পর গায়ানাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, 'আরও অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আরও একটা ভালো দলের সঙ্গে খেলা হলে এই ক্যাচগুলোর অনেক চড়া মূল্য দিতে হতে পারত। আগেও দুর্ভাবনার কথা বলেছি, এটা বন্ধ হতে হবে বা কমে আসতে হবে। কারণ চার-চারটা ক্যাচ ছেড়ে এভাবে হয় না। আমরা হয়তো ১১৫ রান তাড়া করতাম ক্যাচ না ছাড়লে।'

ভুল খুঁজে বের করে সেটা নিয়ে কাজ করার জোর তাগিদ দিয়ে তামিম আরও বলেন, 'এই একটা দিক আমাদের খুঁজে বের করতে হবে যে ভুল কোথায় হচ্ছে। কারণ অনুশীলনে আমি কোনো ভুল দেখি না। এটা নিয়ে সতর্কভাবে আলোচনা করতে হবে আমাদের। বারবার একই মানুষেরা ক্যাচ মিস করছে, যা বাজে ব্যাপার। আমাদের নিশ্চিত করতে হবে যেন এটা সবসময় না হয়।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / ওয়ানডে / ক্যাচ মিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net