Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
যে রেকর্ডের চূড়ায় কেবল সাকিব একা

খেলা

টিবিএস রিপোর্ট
04 July, 2022, 03:45 pm
Last modified: 04 July, 2022, 04:09 pm

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

যে রেকর্ডের চূড়ায় কেবল সাকিব একা

সাকিবের রেকর্ডটি যে কতোটা স্পেশাল, অন্য অলরাউন্ডারদের পরিসংখ্যানের দিকে তাকালেই তা বোঝা সম্ভব। এই রেকর্ডে তার ধারে কাছেও কেউ নেই।
টিবিএস রিপোর্ট
04 July, 2022, 03:45 pm
Last modified: 04 July, 2022, 04:09 pm

প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে দারুণ ছিলেন সাকিব আল হাসান। ১৫ বলে ২টি করে চার ও ছক্কায় ঝড়ো ২৯ রান করেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটিং দুর্দশা যায়নি বাংলাদেশের, এলোমেলো ব্যাটিংয়ে ম্যাচ হারে ৩৫ রানে। এ ম্যাচেও ব্যতিক্রম সাকিব। খেলেছেন ৬৮ রানের দারুণ ইনিংস। আর এই ইনিংস খেলার পথে অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 

হার না মানা ইনিংসটি দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ করেছেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলকটি ছোঁয়া টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এখনও এই ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক।

অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছোঁয়া কম গর্বের নয়। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ২ হাজার বা এর চেয়ে বেশি রানই করেছেন যে কেবল ১৭ জন। তবে এরচেয়েও বড় একটি রেকর্ড গড়েছেন সাকিব, যে রেকর্ডটি কেবল তারই। টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। 

রেকর্ডটি যে কতোটা স্পেশাল, অন্য অলরাউন্ডারদের পরিসংখ্যানের দিকে তাকালেই তা বোঝা সম্ভব। এমন ডাবল যে আর কারও নেই, সেটা না বললেও হচ্ছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান ও ৫০ উইকেট নেওয়া অলরাউন্ডারই মোটে ৭ জন। তালিকায় সাকিবের সঙ্গে আছেন মোহাম্মদ হাফিজ, কেভিন ও'ব্রায়েন, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী ও থিসারা পেরেরা।

এদের মধ্যে আফ্রিদি, হাফিজ, ব্রাভো ও পেরেরা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। ও'ব্রায়েন দলে নিয়মিত নন, সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের অক্টোবরে। আফগান অলরাউন্ডার নবী খেলতে থাকলেও সাকিবের চেয়ে অনেক পিছিয়ে আছেন। নবীর রান ১ হাজার ৬২৮, উইকেট ৭৬টি। সব মিলিয়ে রেকর্ডটি লম্বা সময়ের জন্যই সাকিবের দখলে থাকতে যাচ্ছে।

টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিব এখন এই ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি এই স্পিনারের উইকেট ১২০টি, রান করেছেন ২ হাজার ৫। ১১১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ১০৯ উইকেটের মালিক আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান তিন নম্বরে। প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়া লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ১০৭ উইকেট নিয়ে চার নম্বরে আছেন।     

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / রেকর্ড / অলরাউন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net