Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
চীনের ‘বেল্ট অ্যান্ড রোড প্রকল্প’ ঠেকাতে ৬০০ বিলিয়নের তহবিল গঠন করবে জি-৭

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 June, 2022, 02:30 pm
Last modified: 27 June, 2022, 02:31 pm

Related News

  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিপুল মুনাফা করেছে চীনের বিরল খনিজ উৎপাদকরা
  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?
  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • যেভাবে ধ্বংসের কিনারা থেকে ফিরছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি

চীনের ‘বেল্ট অ্যান্ড রোড প্রকল্প’ ঠেকাতে ৬০০ বিলিয়নের তহবিল গঠন করবে জি-৭

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে জলবায়ু পরিবর্তন, উন্নত স্বাস্থ্য সেবা, লিঙ্গ সমতা ও ডিজিটাল অবকাঠামো তৈরির মতো প্রকল্পগুলো সমর্থনে আগামী ৫ বছরের মধ্যে এ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে দেশগুলো।
টিবিএস ডেস্ক
27 June, 2022, 02:30 pm
Last modified: 27 June, 2022, 02:31 pm
ছবি: রয়টার্স

চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিপরীত উদ্যোগ হিসেবে সামনের ৫ বছরে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন গ্রুপ অফ সেভেন বা জি-৭। 

বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে অর্থায়ন ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে রোববার (২৬ জুন) উদ্যোগের বিষয়টি চূড়ান্ত করে জি-৭ ভুক্ত দেশগুলো। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জি-৭ ভুক্ত অন্যান্য দেশের নেতারা এ বছরের বার্ষিক সম্মেলনে মিলিত হন দক্ষিণ জার্মানির শ্লোস এলমাউতে। ওই বৈঠকেই 'পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট' নামক এই উদ্যোগের ব্যাপারে আবারও সম্মত হন তারা।

প্রেসিডেন্ট বাইডেন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে জলবায়ু পরিবর্তন, উন্নত স্বাস্থ্য সেবা, লিঙ্গ সমতা ও ডিজিটাল অবকাঠামো তৈরির মতো প্রকল্পগুলো সমর্থনে আগামী ৫ বছরে ২০০ বিলিয়ন ডলার অনুদান দেবে। ফেডারেল ও প্রাইভেট বিনিয়োগ থেকে সংগ্রহ করা হবে এই তহবিল। 

তিনি বলেন, "আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি সাহায্য বা দাতব্য নয়। এটি এমন একটি বিনিয়োগ, যা প্রত্যেকের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। এর মাধ্যমে দেশগুলো গণতন্ত্রের সঙ্গে অংশীদারিত্বের সুনির্দিষ্ট সুযোগ-সুবিধাগুলো দেখতে পাবে।" 

বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন জানান, চীনের ২০১৩ সালের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের টেকসই বিকল্প গড়ে তোলার জন্য একই সময়ের মধ্যে ইউরোপও ৩০০ বিলিয়ন ইউরো প্রদান করবে তহবিলে।

ইতালি, কানাডা এবং জাপানের নেতারাও নিজেদের পরিকল্পনার কথা বলেছেন বৈঠকে। এর মধ্যে বেশ কয়েকটি ইতোমধ্যেই আলাদাভাবে ঘোষণা করেছে দেশগুলো। 

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উপস্থিত না থাকলেও বৈঠকে দেশ দুটির অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বেল্ট-রোড ইনিশিয়েটিভের মূল ধারণা হলো, এশিয়া থেকে ইউরোপ যাওয়ার প্রাচীন সিল্ক রোডের (বাণিজ্য রুট) একটি আধুনিক সংস্করণ তৈরি করা। এই বিশাল কর্মযজ্ঞের সঙ্গে জড়িত রয়েছে ১০০টিরও বেশি দেশ।  

যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, পরিকল্পনাটি অনেক উন্নয়নশীল দেশের জন্যই বাস্তবায়ন করা সুবিধাজনক হবে না। 

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

জি-৭ / চীন / শিল্পোন্নত দেশ / বেল্ট অ্যান্ড রোড প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিপুল মুনাফা করেছে চীনের বিরল খনিজ উৎপাদকরা
  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?
  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • যেভাবে ধ্বংসের কিনারা থেকে ফিরছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net