Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
সাধারণ আফগানদের দুর্দশার কি অন্ত নেই!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 June, 2022, 05:45 pm
Last modified: 22 June, 2022, 08:58 pm

Related News

  • বিবিসির এফএম রেডিওর সম্প্রচার বন্ধ করল আফগানিস্তান সরকার
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

সাধারণ আফগানদের দুর্দশার কি অন্ত নেই!

বিশ্বের অন্যতম বৈদেশিক সহায়তা নির্ভর দেশটির বিপুল সংখ্যক মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। তালেবানের ক্ষমতা দখলে সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে তারাই। খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্য যখন অস্থিতিশীল, সরবরাহ যখন অনিশ্চিত—তখন বৈদেশিক সাহায্যের অভাবে আফগানিস্তানে অনাহারে ধুঁকছে দারিদ্র্য সীমার নিচে থাকা লাখো মানুষ। 
টিবিএস ডেস্ক
22 June, 2022, 05:45 pm
Last modified: 22 June, 2022, 08:58 pm
অর্থনীতি সম্পূর্ণ ভেঙ্গে পড়ার দ্বারপ্রান্তে, এই অবস্থায় আফগানিস্তানে ক্ষুধার সুনামি আঘাত হেনেছে বলে জানায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। ছবি: পেট্রোস জিয়ানাকৌরিস/ এপি

হিন্দুকুশ পর্বতমালা ঘেরা আফগানিস্তান। এই পর্বতমালা হিমালয় পর্বতশ্রেণিরই এক বর্ধিত অংশ। এর সৌন্দর্য যেমন অনাবিল তেমনি এই পার্বত্য রুপই আফগানিস্তানকে করে রেখেছে দুর্গম। পার্বত্যাঞ্চল হওয়ার কারণে দেশটিতে ভূমিকম্পের ঝুঁকিও অনেক বেশি। এমনকী আফগানিস্তানের অন্তত ৯টি প্রদেশকে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। 

গত মঙ্গলবার রাত (স্থানীয় সময়) দেড়টার দিকে সে হুমকি বাস্তবে রুপ নেয়। মার্কিন সরকারের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে, খোস্ত ও পাকতিয়া প্রদেশে আঘাত হানা ভূকম্পনটি ছিল রিখটার স্কেলে ৬.১ মাত্রার শক্তিশালী। 

স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, ভোররাত হওয়ায় অনেক লোক তখন বাড়িতে ঘুমাচ্ছিলেন। ফলে হতাহত হয়েছে বিপুল সংখ্যক। 

আফগানিস্তানের তালেবান সরকারের সূত্র অন্তত ৯২০ জনের মৃত্যুর কথা জানিয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০০ জনের বেশি। তবে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

টানা চার দশকের যুদ্ধ-বিগ্রহে বিধ্বস্ত, খাদ্য সংকটে নাজেহাল আফগানদের জন্য নতুন বিপর্যয় হয়ে এলো এই দুর্যোগ।

পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশকে ধবংসস্তূপে পরিণত করেছে ভূমিকম্প। ছবি: বাখতার নিউজ এজেন্সি/ এপি

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর কুখ্যাতি দুনিয়াজুড়ে ছড়ায় তাদের প্রথমবার ক্ষমতা দখলের পর এই ৯০ দশকের শেষে। সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদাকে আশ্রয় দেওয়ায় ২০০১ সালে আফগানিস্তানে হামলা করে যুক্তরাষ্ট্র। পতন ঘটে তালেবানের। কিন্তু, তাতে শান্তি ফেরেনি। পশ্চিমা জোট বাহিনী ও তাদের সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে দেশব্যাপী এক গেরিলা যুদ্ধ চালাতে থাকে তালেবান। টানা ২০ বছর ধরে চলা সে যুদ্ধ অসংখ্য সাধারণ আফগানের প্রাণ কেড়ে নেয়। 

তালেবানকে পরাজিত করতে পারেনি পশ্চিমা জোট ও আফগান সরকার। অবশেষে ২০২১ সালের ১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের সময় দেশটি ছেড়ে চলে যায় মার্কিন বাহিনী। পতন ঘটে আশরাফ গনি সরকারের। তারপর থেকে আফগানিস্তানের ওপর কঠোর অর্থনৈতিক বিচ্ছিন্নতা বজায় রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফেডারেল রিজার্ভ তালেবানের কাবুল দখলের পরই ১০ বিলিয়ন ডলারের রিজার্ভ বাজেয়াপ্ত করে। 

অথচ বিশ্বের অন্যতম বৈদেশিক সহায়তা নির্ভর দেশটির বিপুল সংখ্যক মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল। তালেবানের ক্ষমতা দখলে সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে তারাই। খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্য যখন অস্থিতিশীল, সরবরাহ যখন অনিশ্চিত—তখন বৈদেশিক সাহায্যের অভাবে আফগানিস্তানে অনাহারে ধুঁকছে দারিদ্র্য সীমার নিচে থাকা লাখো মানুষ। 

ইতঃপূর্বে চলতি বছরের ৩ মার্চ প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, খাদ্য কেনার টাকা যোগাড় করতে শিশুদের বিক্রি করে দিচ্ছে অনেক পরিবার। কন্যা শিশুদের বিক্রির ঘটনা ঘটছে বেশি। 

গত বছরের আগষ্টে তালেবানের ক্ষমতা দখলের পর ফারহানাজ নামক এই নারী তার চাকরি হারান। অথচ আট সদস্যের পরিবারটির প্রধান আয়কারী ছিলেন তিনি। ছবি: আল জাজিরা

জাতিসংঘ মহাসচিবের সহকারী বিশেষ প্রতিনিধি ড. রামিজ আলাকবারভের মতে, ২ কোটি ৩০ লাখ আফগান এখন নিত্য অনাহারের শিকার। ক্ষুধার এই সংকটকে তিনি অকল্পনীয় মাত্রার বলে উল্লেখ করেন।  

আলাকবারভ বলেন, "আফগানিস্তানের ৯৫ শতাংশ জনগণ যথেষ্ট খাদ্য খেতে পারছে না। অনাহারী মানুষের এত বেশি সংখ্যা একেবারে অচিন্তনীয়। অথচ, পরিতাপের বিষয় সেটাই বাস্তবতা।"

মার্চের শুরুতে এই বিবৃতি দেওয়ার সময় তিনি আরও জানান, আফগানিস্তানে নারীদের ওপর আয়ের জন্য নির্ভরশীল পরিবারগুলির ক্ষেত্রে অনাহারে থাকার হার শতভাগ। 

তালেবান শাসনে সবদিক দিয়েই বঞ্চণার শিকার হতে শুরু করছে নারীরা। নারী অধিকার রক্ষায় দেওয়া তাদের আগের প্রতিশ্রুতি থেকে তালেবান সরে আসছে। 

২০২১ সালের ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলিতে পুনরায় ক্লাস শুরু হয়। কিন্তু, ছেলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারলেও মাধ্যমিক স্তরের মেয়ে শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশ দেয় তালেবান সরকার।

তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে নারী শিক্ষক এবং শিক্ষার্থীরা ফিরতে পারবেন কিনা, এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এভাবে ধীরে ধীরে নারীদের শিক্ষা ও কর্মস্থলে অংশগ্রহণের অধিকার সীমিত হয়ে পড়ছে। দীর্ঘ লড়াইয়ে যে দেশে অনেক পরিবারে পুরুষ সদস্যই মৃত বা পঙ্গু; সেখানে সংসারের হাল ধরেছিলেন শিক্ষিত নারীরা। তারাও এখন ঘরের কোণে বন্দী হয়ে পড়ছেন। 

ড. রামিজ আলাকবারভের উল্লেখিত নারী-চালিত পরিবারের শতভাগ অনাহারে থাকার ঘটনাটি সেকারণেই ঘটছে। 


  • সূত্র: আল জাজিরা, বিবিসি

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / ভূমিকম্প / তালেবান শাসন / অনাহার / নারী অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • বিবিসির এফএম রেডিওর সম্প্রচার বন্ধ করল আফগানিস্তান সরকার
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net