Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক

রয়টার্স; এপি
15 August, 2026, 10:35 am
Last modified: 15 August, 2026, 04:18 pm

Related News

  • কলম্বিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে ফিসফিসানি শুনে শিশুসহ ২ জনকে উদ্ধার
  • কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২৬
  • ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
  • ভূমিকম্প প্রস্তুতিতে জাতীয় টাস্কফোর্স গঠন ও এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে উদ্ধার অভিযান চলছে

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

রয়টার্স; এপি
15 August, 2026, 10:35 am
Last modified: 15 August, 2026, 04:18 pm

ছবি: এএফপি

পূর্ব ইন্দোনেশিয়ায় শনিবার ভোরে ৭.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প ও এর পরপরই বেশ কয়েকটি পরাঘাত (আফটারশক) আঘাত হেনেছে। এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক প্রাদেশিক গভর্নর। এছাড়া বহু বাড়িঘর ও ভবন ধসে পড়েছে।

ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে পরে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা জানায়, পর্যবেক্ষণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় উপকূলের জন্য হুমকি হওয়ার মতো বড় পরিবর্তন দেখা যায়নি। ফলে পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আতঙ্কে লোকজন যখন চিৎকার করে রাস্তায় ছোটাছুটি করছেন, তখন একটি ভবনের একাংশ ধসে পড়ছে। ভিডিওটি মাউমেরে বন্দরের বলে নিশ্চিত হতে পেরেছে রয়টার্স। এটি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপের সিক্কা অঞ্চলের প্রধান শহর। প্রাথমিক তথ্যানুযায়ী, ফ্লোরেসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

ইস্ট নুসা টেঙ্গারা-র তালিবুরা গ্রামের ৫১ বছর বয়সি বাসিন্দা নোনা বলেন, 'ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী ছিল, এর তীব্রতা ছিল ভয়াবহ। আমরা তখন পরিবারের সবাইকে নিয়ে বাসায় বিশ্রাম নিচ্ছিলাম। ঘরের ভেতরে আমরা ১৩ জন ছিলাম। প্রাণ বাঁচাতে সবাই একসঙ্গে ছুটে বাইরে বের হয়ে যাই।'

ভূমিকম্পের পর ঘর ছেড়ে বেরিয়ে আসা মানুষ। ছবি: এএফপি

ইস্ট নুসা টেঙ্গারার পুলিশ প্রধান রুডি দারমোকো বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ভবন ধসে ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে সিক্কা রিজেন্সিতে দুইজন ও মাঙ্গারাই রিজেন্সিতে তিনজন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, বিভিন্ন শহর ও গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তথ্য আদান-প্রদানে বিঘ্ন ঘটছে এবং অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

বিএনপিবি এক বিবৃতিতে জানিয়েছে, ইস্ট নুসা টেঙ্গারা, ওয়েস্ট নুসা টেঙ্গারা ও দক্ষিণ সুলাওয়েসির কিছু অংশে তীব্র কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কম্পনটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল।

সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়, 'বেশিরভাগ মানুষই তীব্র কম্পন অনুভব করেন এবং আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।'

কম্পাস টিভির ফুটেজে দেখা যায়, ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের এন্দে জেলার একটি হাসপাতালের রোগীদের বাইরে বের করা আনা হচ্ছে। এছাড়া অন্তত একটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস ডটকম।

ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভোর ৪টা ৫৮ মিনিটে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে প্রথম কম্পনটি আঘাত হানে। এর পরপরই বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়।

বিএনপিবি জানিয়েছে, নাগেকেও এলাকার প্রায় ২ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি বাড়িঘর, গুদাম ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এর ফলে ওই অঞ্চলের কিছু অংশে তীব্র যানজট তৈরি হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সমুদ্রের তলদেশের এই ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা এর কোনো অঞ্চলে সুনামির আশঙ্কা নেই।

ছবি: এপি

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত বিশাল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অতিসংবেদনশীল ভূমিকম্প বলয় বা 'প্যাসিফিক রিং অভ ফায়ার'-এর ওপর অবস্থিত। এখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন টেকটোনিক প্লেটের মিলন ঘটায় দেশটি তীব্র ভূমিকম্প ও সক্রিয় আগ্নেয়গিরির উচ্চ ঝুঁকিতে থাকে।

১৯৯২ সালে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সৃষ্টি হয়। সেই দুর্যোগে প্রায় আড়াই হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।

২০১৮ সালে পালু-কোরো ফল্টলাইনে আঘাত হানে ৭.৫ মাত্রার ভূমিকম্প। এতে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পালু শহরের উপকূলীয় এলাকাগুলো স্থানীয় সুনামিতে নিশ্চিহ্ন হয়ে যায়। পাশাপাশি তীব্র কম্পনে মাটি তরলীকরণ প্রক্রিয়ায় পুরো এলাকা কাদার নদীতে রূপ নেয়। এই দুর্যোগে ৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হন।

২০১০ সালে পশ্চিম সুমাত্রার উপকূলে অবস্থিত মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রগর্ভে শক্তিশালী ভূমিকম্প আঘাতেরো চার শতাধিক মানুষের মৃত্যু হয়, ধ্বংসস্তূপে পরিণত হয় শত শত ঘরবাড়ি।

২০০৪ সালের ডিসেম্বরে পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলের অদূরে ৯.১ মাত্রার এক প্রলয়ংকরী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট শতাব্দীর অন্যতম ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়াসহ বিশ্বের ১২টি দেশে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

Related Topics

টপ নিউজ

ইন্দোনেশিয়া / ভূমিকম্প / ভূমিকম্পে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • কলম্বিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে ফিসফিসানি শুনে শিশুসহ ২ জনকে উদ্ধার
  • কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২৬
  • ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
  • ভূমিকম্প প্রস্তুতিতে জাতীয় টাস্কফোর্স গঠন ও এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে উদ্ধার অভিযান চলছে

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net