ইরানের ম্যাচে মিনাবে নিহত ১৬৮ শিশুকে স্মরণ করলেন সমর্থকরা
নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের বিশ্বকাপ ম্যাচে গ্যালারিতে উপস্থিত দর্শকেরা একটি ব্যানার মেলে ধরেন। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় একটি ইরানি প্রাথমিক বিদ্যালয়ে নিহত ১৬৮ শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়।
সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধের প্রথম দিন দক্ষিণ ইরানের মিনাবে গত ফেব্রুয়ারিতে চালানো ওই হামলাটি ঘটেছিল। ধারণা করা হচ্ছে, কাছাকাছি অবস্থিত একটি নৌঘাঁটি সম্পর্কে পুরোনো ও হালনাগাদহীন তথ্য ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যার কারণে এ দুর্ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং' (আইআরআইবি) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে গ্যালারির সেই ছবিটি বিশেষভাবে তুলে ধরে।
ম্যাচের আগে ইরান সরকারও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি প্রচারমূলক ভিডিওতে ওই হামলার প্রসঙ্গ তুলে ধরে।
এবং দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের জন্য মেক্সিকোর তিহুয়ানা থেকে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মাহদি তাজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তাদের মিশন ছিল 'মিনাব ১৬৮'-এর নামে অংশগ্রহণ করা।
