Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক

বিবিসি
19 May, 2026, 08:25 pm
Last modified: 19 May, 2026, 08:48 pm

Related News

  • জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • মাতৃমৃত্যু হ্রাসে সাফল্য: বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন
  • সরকারি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ৩০ হাজার, প্রয়োজন ৮৮,৯০৯
  • ভ্যাকসিনে বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে ২০২৭ সালের মে’র মধ্যে ডব্লিউএইচওর শর্ত পূরণের লক্ষ্য সরকারের
  • ‘এটি মানুষকে পশু বানিয়ে ফেলে’: বাংলাদেশের ইয়াবা মহামারির ভয়াল চিত্র

ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এ পর্যন্ত ইবোলায় ১৩১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত কঙ্গোতে ৫১৩ জনেরও বেশি মানুষ ইবোলায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। প্রতিবেশী উগান্ডায়ও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বিবিসি
19 May, 2026, 08:25 pm
Last modified: 19 May, 2026, 08:48 pm
ছবি: রয়টার্স

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ধারণার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিনিধি।

ডব্লিউএইচও–এর প্রতিনিধি ডা. অ্যান আনসিয়া বিবিসিকে বলেন, যত বেশি তদন্ত করা হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে সংক্রমণ অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে।

এদিকে, প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইতুরি প্রদেশের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ পর্যন্ত ইবোলায় ১৩১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত কঙ্গোতে ৫১৩ জনেরও বেশি মানুষ ইবোলায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। প্রতিবেশী উগান্ডায়ও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

লন্ডনভিত্তিক এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালাইসিস সোমবার প্রকাশিত এক মডেলিং প্রতিবেদনে জানিয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক সংক্রমণ এখনও শনাক্তের বাইরে রয়েছে।

সংস্থাটি বলেছে, আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়ে গেছে—এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রাদুর্ভাব সরকারি হিসাবের চেয়েও 'অনেক বড়'  এবং এর প্রকৃত ব্যাপ্তি এখনও অনিশ্চিত।

বিবিসির সঙ্গে কথা বলা 'বিগবয়' নামের এক ব্যক্তি বলেন, মানুষ 'ভীষণ আতঙ্কিত' এবং নিজেদের সুরক্ষায় যা সম্ভব তা করছে।

তিনি বলেন, স্থানীয়রা পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়ার মতো সতর্কতা অবলম্বন করছেন। তবে ফেস মাস্কের মতো সুরক্ষা সামগ্রী পাওয়া গেলে ভালো হতো।

ইতুরির আরেক বাসিন্দা আলফ্রেড গিজা বলেন, মানুষ পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সচেতন এবং নিজেদের সুরক্ষায় ফেস মাস্ক পাওয়ার অপেক্ষায় রয়েছে।

রেড ক্রস সতর্ক করে বলেছে, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা না গেলে, জনগণ পর্যাপ্ত তথ্য না জানলে এবং স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়লে ইবোলা দ্রুত ভয়াবহ আকার নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে এসব লক্ষণই দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সন্ধ্যায় এক বৈঠক করেন কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদি। মঙ্গলবার তিনি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানান এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

গত সপ্তাহে ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেন।

তিনি বলেন, মহামারির বিস্তার ও গতি নিয়ে তিনি 'গভীরভাবে উদ্বিগ্ন'।

ধারণা করা হচ্ছে, গত ২৪ এপ্রিল প্রথম রোগী শনাক্ত হওয়ার কয়েক সপ্তাহ আগেই এই প্রাদুর্ভাব শুরু হয়েছে।

কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচও’র 

বর্তমানে সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী ইবোলা ভাইরাসের ভ্যারিয়েন্টের কোনো টিকা নেই। তবে অন্য ওষুধ এটা থেকে সুরক্ষা দিতে পারে কি না, তা পর্যালোচনা করছে ডব্লিউএইচও।

বিবিসি নিউজডেকে দেওয়া সাক্ষাৎকারে ডা. আনসিয়া বলেন, ইতুরি প্রদেশ 'অত্যন্ত অনিরাপদ এলাকা' এবং সেখানে মানুষের চলাচল অনেক বেশি। ফলে রোগটি সম্পর্কে তদন্ত ও নিয়ন্ত্রণে কাজ করা কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, 'আমরা যত বেশি তদন্ত করছি, ততই বুঝতে পারছি সংক্রমণ সীমান্ত পেরিয়ে এবং অন্যান্য প্রদেশেও কিছুটা ছড়িয়ে পড়েছে।'

তার মতে, প্রাদুর্ভাব ইতোমধ্যে সাউথ কিভু প্রদেশেও ছড়িয়েছে। অঞ্চলটি বহু বছর ধরে মানবিক সংকটে ভুগছে।

পূর্ব কঙ্গোর সবচেয়ে বড় শহর গোমাতেও একজন সংক্রমিত শনাক্ত হয়েছেন। প্রায় আট লাখ ৫০ হাজার মানুষের এই শহরটি রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

ডা. আনসিয়া বলেন, কয়েকটি প্রদেশে উচ্চমাত্রার অনিরাপত্তার কারণে মানুষ ঘন ঘন স্থান পরিবর্তন করছে, যা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে।

আফ্রিকার কয়েকটি দেশ সীমান্তে কড়াকড়ি আরোপ এবং স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখাসহ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। প্রতিবেশী রুয়ান্ডা কঙ্গোর সঙ্গে সীমান্ত বন্ধ করেছে। উগান্ডা জনগণকে আলিঙ্গন ও করমর্দন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

মার্কিন নাগরিক এবং মিশনারি চিকিৎসক পিটার স্ট্যাফোর্ড বলে ধারণা করা এক ব্যক্তিকে উপসর্গ দেখা দেওয়ার পর কঙ্গো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে, চিকিৎসার জন্য এক মার্কিন নাগরিককে দেশটিতে নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, সংক্রমণের সংস্পর্শে আসা আরও অন্তত ছয় মার্কিন নাগরিককে সরিয়ে নিতে কাজ করছে তারা।

ভাইরাসের বিস্তার ঠেকাতে ডব্লিউএইচও ও অন্যান্য সংস্থা সরকার ও স্থানীয় জনগণের সঙ্গে কাজ করছে। একই সঙ্গে বাসিন্দাদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইবোলা ভাইরাস / বিশ্ব স্বাস্থ্য সংস্থা / গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র / মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
    বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ফাইল ছবি: টিবিএস
    ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • মাতৃমৃত্যু হ্রাসে সাফল্য: বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন
  • সরকারি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ৩০ হাজার, প্রয়োজন ৮৮,৯০৯
  • ভ্যাকসিনে বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে ২০২৭ সালের মে’র মধ্যে ডব্লিউএইচওর শর্ত পূরণের লক্ষ্য সরকারের
  • ‘এটি মানুষকে পশু বানিয়ে ফেলে’: বাংলাদেশের ইয়াবা মহামারির ভয়াল চিত্র

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

4
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net