Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

রয়টার্স
22 January, 2026, 02:35 pm
Last modified: 22 January, 2026, 02:36 pm

Related News

  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প

আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

২০২৫ সালে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে সংস্থাটি ত্যাগের নোটিশ দিয়েছিলেন।
রয়টার্স
22 January, 2026, 02:35 pm
Last modified: 22 January, 2026, 02:36 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ত্যাগ করবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র এবং বিশ্ব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। মার্কিন আইন অনুযায়ী, জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাকে বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ করা বাধ্যতামূলক।

২০২৫ সালে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে সংস্থাটি ত্যাগের নোটিশ দিয়েছিলেন। মার্কিন আইন অনুযায়ী, সংস্থা ত্যাগের আগে এক বছরের নোটিশ দেওয়া এবং সমস্ত বকেয়া ফি পরিশোধ করা বাধ্যতামূলক।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ডব্লিউএইচও তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা ও আদান-প্রদানে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই কারণে প্রেসিডেন্ট তার ক্ষমতাবলে সংস্থাটিকে ভবিষ্যতে সব ধরনের তহবিল, সহায়তা বা সম্পদ দেওয়া বন্ধ রেখেছেন।

মুখপাত্রের ইমেইলে বলা হয়েছে, 'আমেরিকান জনগণ এই সংস্থাকে অপ্রয়োজনীয় অর্থ দিয়েছে। আর সংস্থার ব্যর্থতার কারণে যে ক্ষতি হয়েছে, তা আমাদের যে কোনও আর্থিক বকেয়ার চেয়ে অনেক বেশি।'

গত এক বছর ধরে বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আসছেন। ডব্লিউএইচও-র মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমি আশা করি যুক্তরাষ্ট্র বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং ডব্লিউএইচও-তে আবার যোগ দেবে। এটি যুক্তরাষ্ট্রের জন্য যেমন ক্ষতিকর, তেমনি বিশ্বের বাকিদের জন্যও ক্ষতির কারণ হবে।'

ডব্লিউএইচও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০২৪ ও ২০২৫ সালের বকেয়া ফি এখনও পরিশোধ করেনি। সংস্থার এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্থান এবং পরবর্তী করণীয় নিয়ে সদস্য রাষ্ট্রগুলো ফেব্রুয়ারিতে ডব্লিউএইচও-র নির্বাহী বোর্ডের সভায় আলোচনা করবে।

ডব্লিউএইচও-র ঘনিষ্ঠ পর্যবেক্ষক এবং ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির ও'নিল ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ ল-এর প্রতিষ্ঠাতা পরিচালক লরেন্স গোস্টিন বলেন, 'এটি মার্কিন আইনের স্পষ্ট লঙ্ঘন। তবে ট্রাম্প সম্ভবত কোনো বাধা ছাড়াই এগোবেন।'

বিশ্ব স্বাস্থ্য উদ্যোগ এবং ডব্লিউএইচও-র অন্যতম বড় অর্থদাতা গেটস ফাউন্ডেশনের প্রধান বিল গেটস রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিকট ভবিষ্যতে সংস্থায় ফিরে আসবে না। তিনি বলেন, 'বিশ্বের জন্য ডব্লিউএইচও প্রয়োজন। সুযোগ পেলেই আমি এর পক্ষে কথা বলব।'

যুক্তরাষ্ট্রের বিদায়ে ডব্লিউএইচও তীব্র বাজেট সংকটে পড়েছে। সংস্থাটিকে তাদের ব্যবস্থাপনা দল অর্ধেক কমাতে হয়েছে এবং কাজের পরিধি ও বাজেট সংকুচিত করতে হয়েছে। ওয়াশিংটন মোট তহবিলের প্রায় ১৮ শতাংশ যোগাতো, যা সংস্থার সবচেয়ে বড় অর্থদাতা ছিল। চলতি বছরের মাঝামাঝি নাগাদ ডব্লিউএইচও তাদের প্রায় এক-চতুর্থাংশ কর্মী ছাঁটাই করতে পারে।

সংস্থাটি জানিয়েছে, গত এক বছর তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য আদান-প্রদানে কাজ করেছে। তবে ভবিষ্যতে এই সহযোগিতা কীভাবে চলবে, তা এখনও অস্পষ্ট।

বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র, ডব্লিউএইচও এবং সমগ্র বিশ্বের জন্য ঝুঁকি তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ব্লুমবার্গ ফিলানথ্রপিসের জনস্বাস্থ্য কর্মসূচির প্রধান কেলি হেনিং বলেন, 'ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া সেই ব্যবস্থাপনা ও সহযোগিতাকে দুর্বল করে দেবে, যার ওপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্যঝুঁকি শনাক্ত, প্রতিরোধ এবং মোকাবিলার কাজ করে।'

Related Topics

টপ নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net