Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
তেল স্থাপনায় হামলার পর আগুন ও ধোঁয়ায় ঢেকে আছে তেহরানের আকাশ; হচ্ছে অ্যাসিড বৃষ্টি

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
09 March, 2026, 12:35 pm
Last modified: 09 March, 2026, 12:37 pm

Related News

  • লেবাননে বাস্তুচ্যুতদের সহায়তায় হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিয়েছে ইরান: রয়টার্স
  • লেবাননে হামলা চালিয়ে সাংবাদিক হত্যা করে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • উপসাগরীয় অঞ্চলের বন্ধুদের আর রক্ষা করবে না বা পারবে না যুক্তরাষ্ট্র

তেল স্থাপনায় হামলার পর আগুন ও ধোঁয়ায় ঢেকে আছে তেহরানের আকাশ; হচ্ছে অ্যাসিড বৃষ্টি

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি শনিবার জানিয়েছে, ইসরায়েলি জেট বিমানগুলো ইরানের তিনটি তেল ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ব্লুমবার্গ
09 March, 2026, 12:35 pm
Last modified: 09 March, 2026, 12:37 pm
তেহরান তেল শোধনাগারে রাতভর হামলার পর ৮ মার্চ সকালে ধোঁয়া এবং মেঘে ঢাকা তেহরানের আকাশ। ছবি: এএফপি

ইসরায়েলি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম শহর তেহরানের প্রধান জ্বালানি ডিপো গুলোতে আগুন লাগিয়ে দেওয়ার পর, রোববার সকালে তেহরানবাসীরা ঘুম ভাঙে কালো ধোঁয়া এবং এসিড বৃষ্টির মেঘে ঢাকা এক আকাশ দেখে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ভিডিওতে শহরের পশ্চিম, দক্ষিণ এবং উত্তর দিগন্ত জুড়ে বিশাল অগ্নিকাণ্ড দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শত্রুপক্ষের বিমান বেশ কয়েকটি তেল মজুত কেন্দ্রে হামলা চালিয়েছে, যার ফলে রাতভর বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পুড়ে গেছে। তবে ব্লুমবার্গ এই ভিডিও ফুটেজগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি শনিবার জানিয়েছে, ইসরায়েলি জেট বিমানগুলো ইরানের তিনটি তেল ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন এই হামলার সত্যতা নিশ্চিত করে দাবি করেছেন যে, এই স্থাপনাগুলো ইরানের সামরিক বাহিনী ব্যবহার করত। ইসরায়েলের ১০৩ এফএম রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন যে, আগামী দিনগুলোতে তেল শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

প্রয়োজনীয় অবকাঠামোর ওপর এই হামলা যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। একই সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান বাহরাইনের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রসহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা অব্যাহত রেখেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে। ইরান দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রই প্রথম ইরানের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে।

Managed to film at the Shahran oil depot in Western Tehran that was targeted by airstrikes last night. The oil still seems to be burning. We saw flames coming from some of the destroyed oil storage tanks. Also destroyed tanker trucks outside the gate. Sorry for audio issues, was… pic.twitter.com/DYrsJbaY3t— Frederik Pleitgen (@fpleitgenCNN) March 8, 2026

লড়াই যখন তীব্র হচ্ছে এবং বিশ্ববাজারকে অস্থির করে তুলছে, তখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা—যিনি ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হবেন—তাকে নির্বাচন করা হয়েছে এবং শীঘ্রই তার নাম ঘোষণা করা হবে।

নিরাপত্তা পরিস্থিতির কারণে নাম প্রকাশ না করার শর্তে পশ্চিম তেহরানের এক বাসিন্দা ইন্টারনেটের ধীরগতির মাঝেই হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বলেন, 'এটি অত্যন্ত ভীতিকর। দিনরাত নাওয়া-খাওয়া আর ঘুম—সবকিছুই ওলটপালট হয়ে গেছে।'

তেহরানে থাকা সিএনএন-এর একজন প্রতিবেদক জানিয়েছেন, রোববার সকালে সেখানে যেন 'তেল বৃষ্টি' হচ্ছিল। পরে তিনি উত্তর-পশ্চিম তেহরানের শাহরান তেল ডিপো থেকে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় ওই স্থান থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। এই স্থাপনাটি গত জুনেও ইসরায়েলি সামরিক হামলার শিকার হয়েছিল।

মধ্য তেহরানের আরেকজন বাসিন্দা বলেন, 'খোদা জানেন আমাদের ভাগ্যে কী আছে। আমাদের কাছে এখনো পানি, বিদ্যুৎ এবং খাবার আছে।' তিনিও বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলার সংবেদনশীলতা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে নাম প্রকাশ করতে রাজি হননি।

এর আগে রোববার সকালে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জ্বালানি ডিপোতে হামলার ফলে সৃষ্ট উচ্চমাত্রার বিষাক্ত দূষণের কারণে বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার জন্য সতর্ক করেছে। তারা এসিড বৃষ্টির ফলে ফুসফুস ও চর্মরোগের ঝুঁকির কথা উল্লেখ করেছে এবং বলেছে যে বৃষ্টি থেমে যাওয়ার পরেও যেন কেউ বাইরে না যায়, কারণ বাষ্পীভবনের ফলে বাতাসে বিষাক্ততার মাত্রা বেড়ে যাচ্ছে।

ওয়াশিংটন-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ১৯৪টি শিশুসহ এক হাজার ২০৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

তেহরানে এসিড বৃষ্টি / ইসরায়েলের হামলা / তেল স্থাপনায় হামলা / কালো ধোঁয়া / আকাশ আচ্ছন্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • লেবাননে বাস্তুচ্যুতদের সহায়তায় হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিয়েছে ইরান: রয়টার্স
  • লেবাননে হামলা চালিয়ে সাংবাদিক হত্যা করে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • উপসাগরীয় অঞ্চলের বন্ধুদের আর রক্ষা করবে না বা পারবে না যুক্তরাষ্ট্র

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net