Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে

আন্তর্জাতিক

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
07 March, 2026, 01:05 pm
Last modified: 07 March, 2026, 01:05 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হিসাব ভুল ছিল, দেশে এখন ‘অভূতপূর্ব ঐক্য’: মোজতবা খামেনি
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • 'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে

ইরান যখন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে উপসাগরীয় আরব দেশগুলোর বন্দর ও বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখন জ্বালানি সমৃদ্ধ এই অঞ্চলে চলমান অস্থিরতা যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ককে হুমকির মুখে ফেলেছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
07 March, 2026, 01:05 pm
Last modified: 07 March, 2026, 01:05 pm
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: এএফপি

গত বছর পারস্য উপসাগরীয় অঞ্চলের ধনী দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রে কয়েক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে সেই উষ্ণ অর্থনৈতিক সম্পর্কে হঠাৎই টানাপোড়েন শুরু হয়েছে।

সংঘাতের জেরে উপসাগরীয় দেশগুলো এখন সরাসরি বিপদের মুখে। গত বৃহস্পতিবার দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী খালাফ আল-হাবতুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করে লিখেছেন, 'আমাদের অঞ্চলকে যুদ্ধে টেনে আনার অধিকার আপনাকে কে দিয়েছে?'

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় দেশগুলোকে এমন এক বিপদের কেন্দ্রে ঠেলে দিয়েছেন, যা তারা নিজেরা বেছে নেয়নি।

ইরান যখন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে উপসাগরীয় আরব দেশগুলোর বন্দর ও বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখন জ্বালানি সমৃদ্ধ এই অঞ্চলে চলমান অস্থিরতা যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ককে হুমকির মুখে ফেলেছে।

ট্রাম্পের 'ট্রাম্পকার্ড' ছিল এই বিনিয়োগ

যুদ্ধ শুরুর আগে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল।  সাম্প্রতিক সময়ের যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়েও ট্রাম্পের সঙ্গে এই তিন দেশের সম্পর্ক ছিল অনেক ঘনিষ্ঠ।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে গাজা পুনর্গঠন পরিকল্পনা—ট্রাম্পের নানা অগ্রাধিকারমূলক প্রকল্পে এই তিন দেশ ছিল অর্থায়নের প্রধান উৎস।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক 'সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি'-এর জ্যেষ্ঠ ফেলো র‍্যাচেল জিম্বা বলেন, 'এই সংঘাত উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ করার সক্ষমতা ও আগ্রহ নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।' 

তিনি আরও বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে দেশগুলোর নিজস্ব অর্থনীতির ওপর চাপ বাড়বে। একদিকে তেল ও গ্যাস থেকে আয় কমবে, অন্যদিকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়বে। ফলে বিদেশে বিনিয়োগ করার মতো বাড়তি অর্থ তাদের হাতে কম থাকবে।

উপসাগরীয় দেশগুলোর দ্বিধা

দুবাইয়ের ধনকুবের ব্যবসায়ী খালাফ আল-হাবতুরের এই প্রকাশ্য সমালোচনা আমিরাতের অভিজাত মহলে বিরল এক ঘটনা। সাধারণত তারা বেশ সতর্কভাবেই জনসমক্ষে কথা বলেন। যদিও আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের সরকার সরাসরি ইরানের হামলার নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের লঙ্ঘন ও বেসামরিক জীবনের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। 

কিন্তু যুক্তরাষ্ট্রের বিমান হামলার আগে এই দেশগুলো সংঘাতের আশঙ্কা থেকে মার্কিন সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছিল। তাদের ভয় ছিল, এতে পুরো অঞ্চল যুদ্ধের কবলে পড়বে।

অন্যদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্রের দাবি, ইরানের মদদপুষ্ট সন্ত্রাসবাদ কেবল যুক্তরাষ্ট্রকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং উপসাগরীয় মিত্রদেরও বিপদে ফেলছে। তার মতে, মার্কিন অভিযান অঞ্চলের স্থিতিশীলতা ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে।

ব্ল্যাকস্টোন এবং সিসকো সিস্টেমসের মতো বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উপসাগরীয় অঞ্চলে ডেটা সেন্টারে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। ট্রাম্পের পারিবারিক ব্যবসা এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীরাও সেখানে ক্রিপ্টোকারেন্সি ও প্রাইভেট ইকুইটি ভেঞ্চারের জন্য তহবিল সংগ্রহের কাজ চালাচ্ছিলেন। কাতার, জেদ্দা, রিয়াদ ও দুবাইয়ে ট্রাম্পের ব্র্যান্ডেড বিলাসবহুল আবাসিক টাওয়ার এবং গলফ কোর্স তৈরির পরিকল্পনাও ছিল চূড়ান্ত পর্যায়ে।

উপসাগরীয় দেশগুলোর সার্বভৌম সম্পদ তহবিল বড় বড় কোম্পানি অধিগ্রহণেও বড় ভূমিকা রাখছিল। যেমন—সৌদি অর্থায়নে ৫৫ বিলিয়ন ডলারে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান 'ইলেকট্রনিক আর্টস' কেনার চেষ্টা, কিংবা আবু ধাবির একটি তহবিলের মাধ্যমে বিজ্ঞাপন কোম্পানি 'ক্লিয়ার চ্যানেল আউটডোর হোল্ডিংস' অধিগ্রহণের উদ্যোগ। এ ছাড়া গত বছরের শেষ দিকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের চেষ্টাতেও এই তিন দেশের তহবিলগুলো সমর্থন দিয়েছিল।

এই সংঘাতের ফলে অর্থের প্রবাহ কীভাবে প্রভাবিত হবে, তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে অর্থনীতিবিদরা ইতিমধ্যেই এ অঞ্চলের জন্য তাঁদের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে আনতে শুরু করেছেন।

ক্যাপিটাল ইকোনমিকস গত বৃহস্পতিবার তাদের গ্রাহকদের পাঠানো এক নোটে জানিয়েছে, যদি সংঘাত কয়েক সপ্তাহও স্থায়ী হয়, তবে উপসাগরীয় অঞ্চলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস তারা ১ শতাংশ পর্যন্ত কমিয়ে দেবে। সংস্থাটি আরও বলেছে, পরিস্থিতির অনিশ্চয়তার কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের বড় বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করতে পারে।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / ট্রাম্প / বিনিয়োগ / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হিসাব ভুল ছিল, দেশে এখন ‘অভূতপূর্ব ঐক্য’: মোজতবা খামেনি
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • 'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net