ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে আরোপিত বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
বেসেন্ট জানান, ওয়াশিংটন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে একতরফাভাবে তাদের নিজস্ব কৌশলগত তেলের মজুত থেকেও বাজারে তেল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে।
চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি আরও উল্লেখ করেছিলেন যে, মার্কিন প্রশাসনের অবগতির মধ্যেই ইরানি তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী ত্যাগ করছে।
মূলত বিশ্ববাজারে তেলের সরবরাহ চেইন সচল রাখতেই যুক্তরাষ্ট্র এই অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
