Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
ট্রাম্পের ‘সরকার পরিবর্তন’ অব্যাহত থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: মেদভেদেভ

আন্তর্জাতিক

আরটি
03 March, 2026, 10:25 am
Last modified: 03 March, 2026, 10:42 am

Related News

  • শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • আশির দশকেই লেখা হয়েছিল ট্রাম্পের ইরান যুদ্ধের ‘প্লেবুক’

ট্রাম্পের ‘সরকার পরিবর্তন’ অব্যাহত থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: মেদভেদেভ

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মতে, ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে ট্রাম্প একটি ‘মারাত্মক ভুল’ করেছেন এবং এর মাধ্যমে তিনি ‘সমস্ত আমেরিকানদের ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন।’
আরটি
03 March, 2026, 10:25 am
Last modified: 03 March, 2026, 10:42 am
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি: আরআইএ নোভোস্তি

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 'অপরাধমূলক' শাসনব্যবস্থা পরিবর্তনের অভিযানের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন।

সোমবার রুশ সংবাদ সংস্থা তাস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে মেদভেদেভকে জিজ্ঞাসা করা হয়েছিল যে—তৃতীয় বিশ্বযুদ্ধ কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? 

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উত্তরে বলেন, 'প্রযুক্তিগতভাবে না, কিন্তু ট্রাম্প যদি তার অপরাধমূলক শাসনব্যবস্থা পরিবর্তনের উন্মাদনাপূর্ণ পথ অব্যাহত রাখেন, তবে নিঃসন্দেহে এটি শুরু হবে। আর যেকোনো ঘটনাই একে ট্রিগার (সূচনা বিন্দু) করতে পারে। যেকোনো কিছু।'

তিনি আরও বলেন, ইরানের ওপর এই হামলা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের 'বিশ্বব্যাপী আধিপত্য বজায় রাখার' একটি বৃহত্তর যুদ্ধের অংশ।

মেদভেদেভের মতে, ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে ট্রাম্প একটি 'মারাত্মক ভুল' করেছেন এবং এর মাধ্যমে তিনি 'সমস্ত আমেরিকানদের ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন।'

প্রয়াত আয়াতুল্লাহ ছিলেন প্রায় ৩০ কোটি শিয়া ধর্মাবলম্বীর আধ্যাত্মিক পিতা। আর এখন তিনি একজন শহীদে পরিণত হয়েছেন। মেদভেদেভ বলেন, তার মৃত্যুর পর 'এতে কোনো সন্দেহ নেই যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে তিনগুণ বাড়িয়ে দেবে।'

সাক্ষাৎকারে ন্যাটো যদি 'কিয়েভের নাজি শাসনব্যবস্থাকে' পারমাণবিক অস্ত্র দেয় তবে মস্কো তার পাল্টা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন মেদভেদেভ।

ইরান এই সংঘাত এবং তাদের নেতাদের মৃত্যুর ধাক্কা সামলাতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ পুনর্গঠনের মূল্য হবে 'অনেক চড়া', তবে ইসলামি প্রজাতন্ত্রটি সফল হবে। তিনি বলেন, 'এর জন্য উচ্চ মাত্রার সামাজিক সংহতি প্রয়োজন। আর আমেরিকানরাই তাদের সেই সংহতি বা ঐক্য তৈরি করে দিয়েছে।'

আলোচনা চলাকালীন একদিন ইরানের মতো রাশিয়াকেও কি আক্রমণ করার ঝুঁকি আছে? এমন প্রশ্নের জবাবে মেদভেদেভ বলেন, এটি না ঘটার 'মাত্র একটি নিশ্চয়তা' আছে। তা হলো—'যুক্তরাষ্ট্র রাশিয়াকে ভয় পায় এবং তারা একটি পারমাণবিক সংঘাতের পরিণাম সম্পর্কে খুব ভালোভাবেই জানে।' 

Related Topics

টপ নিউজ

সাবেক রুশ প্রেসিডেন্ট / দিমিত্রি মেদভেদেভ / ইরানে যুক্তরাষ্ট্রের হামলা / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / তৃতীয় বিশ্বযুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • আশির দশকেই লেখা হয়েছিল ট্রাম্পের ইরান যুদ্ধের ‘প্লেবুক’

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net