Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
ল্যুভ মিউজিয়ামে চুরির সময় ফেলে যায় মুকুটটি; দুমড়ে-মুচড়ে গেলেও ‘অক্ষত’ আছে

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
06 February, 2026, 11:50 am
Last modified: 06 February, 2026, 11:50 am

Related News

  • বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ৯৯৯- এ কল
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!

ল্যুভ মিউজিয়ামে চুরির সময় ফেলে যায় মুকুটটি; দুমড়ে-মুচড়ে গেলেও ‘অক্ষত’ আছে

পান্না এবং হীরা দিয়ে কারুকার্য করা আটটি সোনালী ঈগল খচিত এই মুকুটটি চোররা জাদুঘরের বাইরের ফুটপাতে ফেলে পালিয়েছিল। 
দ্য নিউ ইয়র্ক টাইমস
06 February, 2026, 11:50 am
Last modified: 06 February, 2026, 11:50 am
ভেঙেচুরে যাওয়া মুকুটটি। ছবি: ল্যুভ মিউজিয়াম

ঊনবিংশ শতাব্দীতে ফ্রান্স শাসন করা নেপোলিয়ন ৩য়-এর স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনির মুকুটটি ছিল গত অক্টোবরে ল্যুভ মিউজিয়ামে হওয়া দুঃসাহসিক চুরিতে খোয়া যাওয়া নয়টি অমূল্য অলঙ্কারের একটি।

তবে চোরেরা পালানোর সময় এই মুকুটটিই ফেলে যায়। পান্না এবং হীরা দিয়ে কারুকার্য করা আটটি সোনালী ঈগল খচিত এই মুকুটটি তারা জাদুঘরের বাইরের ফুটপাতে ফেলে পালিয়েছিল। 

তিন মাসেরও বেশি সময় পর, ল্যুভ কর্তৃপক্ষ সেই মুকুটটির কিছু ছবি প্রকাশ করেছে। মুকুটটি প্রায় ভেঙেচুরে গেছে। হীরার খিলানগুলো উপড়ে গেছে এবং এর রত্নখচিত ক্রসটি একদিকে হেলে আছে এবং একটি ঈগল নিখোঁজ রয়েছে।

ল্যুভ ঘোষণা করেছে, তারা শীঘ্রই মুকুটটি মেরামতের জন্য প্রস্তাব আহ্বান করবে। জাদুঘরের আলংকারিক কলা বিভাগের পরিচালক অলিভিয়ার গ্যাবেট বলেন, সংস্কারের খরচ আপাতত ৪০ হাজার ইউরো ধরা হয়েছে। যেহেতু প্রায় সব অংশই পাওয়া গেছে, তাই আসল খরচ হবে কয়েক ঘণ্টার সেই সূক্ষ্ম মেরামত কাজেই।

বিশ্বের বৃহত্তম এই জাদুঘরটি চুরির এই ধাক্কায় এখনও টালমাটাল। জাদুঘর খোলার মাত্র ৩০ মিনিটের মধ্যে চুরির ঘটনাটি ঘটেছিল। এটি জাদুঘরের পুরনো নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। তদন্তের জন্য এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা কাজ করছেন এবং পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু মুকুটটি ছাড়া আর কোনো গয়না পাওয়া যায়নি।

অক্ষত অবস্থায় থাকাকালীন মুকুটটি। ছবি: রয়টার্স

সম্রাজ্ঞী ইউজিনির এই মুকুটটি ফরাসি রাজকীয় অলঙ্কারের অবশিষ্ট স্বল্প সংগ্রহের একটি। ১৮৫৫ সালের বিশ্ব প্রদর্শনীর জন্য এটি তৈরি করা হয়েছিল। এতে এক হাজার ৩৫৪টি হীরা এবং ৫৬টি পান্না রয়েছে। ১৮৮৭ সালে যখন অধিকাংশ রাজকীয় গয়না নিলামে বিক্রি করা হয়েছিল, তখন সম্রাজ্ঞী এটি ফিরে পেতে মামলা করেছিলেন এবং পরবর্তীতে তার ধর্মকন্যার কাছে হস্তান্তর করেন। ১৯৮৮ সালে ল্যুভ এটি সংগ্রহ করে।

বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী, চোরেরা মুকুটটিকে কাঁচের শোকেসের একটি ছোট ছিদ্র দিয়ে জোর করে টেনে বের করার চেষ্টা করে। সেসময় এটি দুমড়ে-েমুচড়ে যায় এবং পরে ফুটপাতে আছাড় খেয়ে আরও ক্ষতিগ্রস্ত হয়। 

জাদুঘর কর্তৃপক্ষ আশা করছে, বছরের শেষ নাগাদ এই মুকুটটি আবারও জনসমক্ষে প্রদর্শন করা সম্ভব হবে।

Related Topics

টপ নিউজ

ল্যুভ মিউজিয়াম / চুরি / মুকুট / দুমড়ে-মুচড়ে / ইউজিনির মুকুট / নেপোলিয়ন তৃতীয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ৯৯৯- এ কল
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net