Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
চোরাই মোবাইলের আইএমইআই বদলে ফের বিক্রি, গুলিস্তান থেকে গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2026, 07:25 pm
Last modified: 25 January, 2026, 07:30 pm

Related News

  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের

চোরাই মোবাইলের আইএমইআই বদলে ফের বিক্রি, গুলিস্তান থেকে গ্রেপ্তার ১

ডিবির উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, গ্রেপ্তারকৃতের কাছে পাওয়া বিশেষ দুটি সফটওয়্যারের মাধ্যমে ডাটা কেবলের সাহায্যে সহজেই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা যায়, যা অত্যন্ত উদ্বেগজনক। তদন্তে গুলিস্তানের আরও অন্তত ৮ থেকে ১০টি দোকানের তথ্য পাওয়া গেছে যেখানে একই ধরনের কার্যক্রম চলছে।
টিবিএস রিপোর্ট
25 January, 2026, 07:25 pm
Last modified: 25 January, 2026, 07:30 pm
ছবি: টিবিএস

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর পরিবর্তন করে পুনরায় বিক্রি করা একটি চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রের অন্যতম মূল হোতাকে গুলিস্তানের পাতাল মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল অভিযান চালিয়ে মো. আসাদুজ্জামান (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আসাদুজ্জামান গুলিস্তান শপিং কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড পাতাল মার্কেটের একটি দোকানের কর্মচারী। এ সময় তার কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের দুটি সফটওয়্যার, দুটি ল্যাপটপ, আইএমইআই পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম, ১৬টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জাম ও ফোনের আনুমানিক বাজারমূল্য চার লক্ষ টাকা।

আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির (সাইবার উত্তর) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

ডিসি নাসের রিকাবদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুজ্জামান স্বীকার করেছেন যে তিনি এবং তার পলাতক সহযোগী রাজন শেখ এই চক্রের মূল হোতা। তাদের অধীনে ১০-১২ জনের একটি দল রয়েছে, যারা রাস্তা থেকে চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে মোবাইল ফোন সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দিত। পরবর্তীতে আসাদুজ্জামান ও রাজন সফটওয়্যারের মাধ্যমে ফোনের আইএমইআই নম্বর বদলে ঢাকা ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করতেন। এই ঘটনায় আসাদুজ্জামানের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতের কাছে পাওয়া বিশেষ দুটি সফটওয়্যারের মাধ্যমে ডাটা কেবলের সাহায্যে সহজেই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা যায়, যা অত্যন্ত উদ্বেগজনক। তদন্তে গুলিস্তানের আরও অন্তত ৮ থেকে ১০টি দোকানের তথ্য পাওয়া গেছে যেখানে একই ধরনের কার্যক্রম চলছে। দোকানগুলো বন্ধ থাকায় তাৎক্ষণিক অভিযান চালানো না গেলেও শিগগিরই বড় ধরনের অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গুলিস্তানকেন্দ্রিক এই চোরাই মোবাইল সিন্ডিকেট সম্পর্কে ডিসি নাসের বলেন, গত এক মাসে উদ্ধার হওয়া বেশ কিছু ফোনের আইএমইআই নম্বরে অসংগতি পাওয়ায় এই চক্রের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। মোবাইলের আইএমইআই পরিবর্তন করে ফেললে প্রকৃত মালিক আর সেই ফোন শনাক্ত করতে পারেন না, ফলে অপরাধীরা নির্বিঘ্নে এসব ফোন বিক্রি ও ব্যবহার করতে পারে।

Related Topics

টপ নিউজ

মোবাইল / চুরি / ডিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • সীমান্ত থেকে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ মাদক, ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net